পানি না থাকলে টিস্যু দিয়ে ইস্তিঞ্জা ও নামাজের বিধান
প্রশ্নঃ ১৬৯৮৭৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি যদি বিমান বা এমন জায়গায় যাই যেখানে পানি নাই।তখন যদি আমার প্রস্রাব বা পায়খানা আসে, তবে আমি কিভাবে পরিষ্কার করব? যেমন টিসু এ জাতীয় দিয়প পরিস্কার করলে কি আমার নামাজ অজু এগুলো কি হবে?
২১ সেপ্টেম্বর, ২০২৬
লোহাগাড়া
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বিমান, বাস, ট্রেন বা অন্য কোনো স্থানে পানি না থাকলে প্রস্রাব-পায়খানার পর মাটির ঢিলা, টিস্যু বা এ জাতীয় পবিত্র ও পরিষ্কার বস্তু দিয়ে ইস্তিঞ্জা করা জায়েয। টিস্যু দিয়ে নাপাকির স্থান ভালোভাবে পরিষ্কার করে নিলে পাক হয়ে যাবে।
সুতরাং টিস্যু দিয়ে ইস্তিঞ্জা করে নাপাকি দূর করার পর অজু করে নামাজ আদায় করলে নামাজ সহিহ হবে। টিস্যু দ্বারা নাপাকি দূর হয়ে গেলে পানি ব্যবহার করা জরুরি নয়।
তবে টিস্যু বা ঢিলা দিয়ে পরিষ্কার করার পর পানি দিয়ে ধুয়ে নেওয়া অধিক উত্তম ও পরিপূর্ণ। তাই যেখানে পানি ব্যবহারের সুযোগ রয়েছে, সেখানে পানি দিয়ে ইস্তিঞ্জা করা উত্তম; আর পানি না থাকলে টিস্যু বা ঢিলা ব্যবহার করাই যথেষ্ট।
অতএব, বিমানে পানি না থাকলে টিস্যু দিয়ে যথাযথভাবে ইস্তিঞ্জা করে অজু ও নামাজ আদায় করা সহিহ হবে।
المستندات الشرعية
** سنن أبي داود» (1/ 27 ت الأرنؤوط):
«ومن استَجمَرَ فليُوتِرْ، مَن فعلَ فقد أحسنَ، ومَن لا فلا حَرَجَ،»
** سنن ابن ماجه» (1/ 217 ت الأرنؤوط):
«عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: "إِذَا بَالَ أَحَدُكُمْ فَلْيَنْتُرْ ذَكَرَهُ ثَلَاثَ مَرَّاتٍ" (1).»
** حاشية ابن عابدين = رد المحتار » (1/ 338):
«ثم اعلم أن الجمع بين الماء والحجر أفضل، ويليه في الفضل الاقتصار على الماء، ويليه الاقتصار على الحجر وتحصل السنة بالكل وإن تفاوت الفضل كما أفاده في الإمداد وغيره»
** «الفتاوى العالمكيرية = الفتاوى الهندية» (1/ 48):
«يجوز الاستنجاء بنحو حجر منق كالمدر والتراب والعود والخرقة والجلد وما أشبهها ولا فرق بين أن يكون الخارج معتادا أو غير معتاد في الصحيح حتى لو خرج من السبيلين دم أو قيح يطهر بالحجارة ونحوها.»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১