মসজিদের আজানের মাইকে জুমার বয়ান
প্রশ্নঃ ১৬৮৮৬৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাসজিদের আজানের মাইকে জুমার বয়ান ও অন্যান্য দ্বীনি আলোচনা করার বিধান কী? বহু মাসজিদে এমনটাই চলছে। কোনো খতিব বা আলেম নিষেধও করছেন না।জানিয়ে বাধিত করবেন।
১৪ সেপ্টেম্বর, ২০২৬
রূপগঞ্জ
২ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কুরআনের পাঠদান কিংবা বয়ান করা নিঃসন্দেহে অত্যন্ত সওয়াবের এবং পুণ্যের কাজ। তবে এ ধরনের দরস বা ধর্মীয় আলোচনার ক্ষেত্রে আওয়াজ কেবল উপস্থিত শ্রোতাদের কান পর্যন্ত সীমিত রাখার চেষ্টা করা উচিত এবং কেবল মসজিদের ভেতরের মাইক বা স্পিকার ব্যবহার করাই শ্রেয়।
মহল্লায় মসজিদের আশপাশে বিভিন্ন ধরণের মানুষ বসবাস করেন—অসুস্থ রোগী, বৃদ্ধ, দুগ্ধপোষ্য শিশু, দিনমজুর বা নাইট ডিউটি করে আসা ঘুমন্ত ব্যক্তি, পরীক্ষার্থী শিক্ষার্থী কিংবা ঘরোয়া কাজে ব্যস্ত মা-বোনেরা। মাইকের বিকট আওয়াজে তাদের ঘুম, পড়াশোনা, রোগযন্ত্রণা উপশম বা একান্ত কাজে ব্যাঘাত ঘটে। ইসলামে কাউকে অযথা কষ্ট দেওয়া মারাত্মক কবিরা গুনাহ।
রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন:
«الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ»
প্রকৃত মুসলিম তো সেই ব্যক্তি, যার জিহ্বা ও হাত (এর অনিষ্ট) থেকে অপর মুসলিম নিরাপদ থাকে (সহিহ বুখারি, হাদিস: ১০; সহিহ মুসলিম, হাদিস: ৪০)
অনেকের ধারণা মাইকের আওয়াজ যত দূর ছড়াবে, তত বেশি সওয়াব হবে বা ইসলামের শান-শওকত জাহির হবে। এটি নিতান্তই দ্বীনি মেজাজ ও 'হুকুকুল ইবাদ' (বান্দার হক) সম্পর্কে অজ্ঞতা।
মসজিদ কমিটি ও ইমাম সাহেবদের উচিত দ্বীনি প্রজ্ঞা ও হিকমতের সাথে এই প্রথা বন্ধ করা। মা-বোনদের যদি দ্বীন শেখানোর প্রয়োজন হয়, তবে ঘরে ঘরে তালিমের ব্যবস্থা করা কিংবা নিজস্ব সাউন্ড বক্সে আলাদা আলোচনার ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু পুরো এলাকাকে মাইকের আওতায় জিম্মি করা কোনো শরয়ী পন্থা নয়।
وفي فتاوى شامي:
«أجمع العلماء سلفاً وخلفاً علی استحباب ذکر الجماعة في المساجد وغیرها إلا أن یشوش جهرهم علی نائم أو مصل أو قارئ».
(كتاب الصلاة، باب الإمامة، ١/٦٦٠، ط: سعيد)
وفيه أيضاً:
«وفي الفتح عن الخلاصة: رجل يكتب الفقه وبجنبه رجل يقرأ القرآن فلا يمكنه استماع القرآن فالإثم على القارئ وعلى هذا لو قرأ على السطح والناس نيام يأثم اهـ أي لأنه يكون سببا لإعراضهم عن استماعه، أو لأنه يؤذيهم بإيقاظهم».
(كتاب الصلاة، فصل في القراءة، ١/٥٤٦، ط: سعيد)
«أجمع العلماء سلفاً وخلفاً علی استحباب ذکر الجماعة في المساجد وغیرها إلا أن یشوش جهرهم علی نائم أو مصل أو قارئ».
(كتاب الصلاة، باب الإمامة، ١/٦٦٠، ط: سعيد)
وفيه أيضاً:
«وفي الفتح عن الخلاصة: رجل يكتب الفقه وبجنبه رجل يقرأ القرآن فلا يمكنه استماع القرآن فالإثم على القارئ وعلى هذا لو قرأ على السطح والناس نيام يأثم اهـ أي لأنه يكون سببا لإعراضهم عن استماعه، أو لأنه يؤذيهم بإيقاظهم».
(كتاب الصلاة، فصل في القراءة، ١/٥٤٦، ط: سعيد)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১