জুমার খুতবার সময় কীভাবে বসা মুস্তাহাব
প্রশ্নঃ ১৭০৫০১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জুম্মার খুতবার সময় কিভাবে বসতে হয়?
২৫ সেপ্টেম্বর, ২০২৬
Barkota
১৩ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জুমার খুতবার মূল উদ্দেশ্য হলো পূর্ণ নীরবতা, একাগ্রতা ও আদব বজায় রেখে খতিবের নসীহত ও আল্লাহর জিকির শ্রবণ করা।
আল্লাহ তাআলা ইরশাদ করেন:
وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ
"আর যখন কুরআন পাঠ করা হয়, তখন তা মনোযোগ দিয়ে শোনো এবং নিশ্চুপ থাকো, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়।" (সূরা আল-আ‘রাফ: ২০৪)
ফিকহবিদদের মতে, নামাজের তাশাহহুদের মতো দুই হাঁটু গেড়ে (ক্বা’দায়) বসা মুস্তাহাব ও সর্বোত্তম। কারণ, এই ভঙ্গিতে চরম আদব প্রকাশ পায় এবং খুতবার দিকে পূর্ণ মনোযোগ ধরে রাখা সহজ হয়।
ফাতাওয়া আল-হিন্দিয়্যাহ (আলমগীরী)-তে উল্লেখ রয়েছে:
وَيُسْتَحَبُّ أَنْ يَقْعُدَ فِيهَا كَمَا يَقْعُدُ فِي الصَّلَاةِ كَذَا فِي مِعْرَاجِ الدِّرَايَةِ
মুস্তাহাব হলো খুতবার সময় এমনভাবে বসা, যেমন নামাজের মধ্যে বসা হয়।
দুই পা খাড়া করে পেটের সাথে মিলিয়ে দুই হাত বা কোনো কাপড় দিয়ে হাঁটু পেঁচিয়ে বসা (যাকে আরবিতে 'ইহতিবা' বা 'হাবওয়াহ' বলা হয়)—খুতবার সময় এভাবে বসা হাদিসে নিষেধ করা হয়েছে।
হযরত মুআজ ইবনে আনাস আল-জুহানী (রা.) থেকে বর্ণিত
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الحِبْوَةِ يَوْمَ الجُمُعَةِ وَالإِمَامُ يَخْطُبُ
রাসূলুল্লাহ ﷺ জুমার দিন ইমামের খুতবা চলাকালে 'ইহতিবা' (হাঁটু পেঁচিয়ে বসা) থেকে নিষেধ করেছেন। (সুনানে তিরমিযী: ৫১৪; সুনানে আবু দাউদ: ১১১০)
ফুকাহায়ে কেরাম উল্লেখ করেছেন, এ ভঙ্গিতে বসলে অলসতা ও তন্দ্রা চলে আসে, ফলে খুতবা মনোযোগ দিয়ে শোনার উদ্দেশ্য নষ্ট হয়ে যায় এবং কারো কারো ওজু ছুটে যাওয়া বা সতর প্রকাশ পাওয়ার আশঙ্কা থাকে।
وفي الفتاوى الهندية (١/١٤٧):
«ويستحب للرجل أن يستقبل الخطيب بوجهه هذا إذا كان أمام الإمام، فإن كان عن يمين الإمام أو عن يساره قريباً من الإمام ينحرف إلى الإمام مستعداً للسماع، كذا في الخلاصة».
وفي الفتاوى الهندية (١/١٤٨):
«إذا شهد الرجل عند الخطبة إن شاء جلس محتبياً أو متربعاً أو كما تيسر؛ لأنه ليس بصلاة عملاً وحقيقة، كذا في المضمرات، ويستحب أن يقعد فيها كما يقعد في الصلاة، كذا في معراج الدرايةً».
«ويستحب للرجل أن يستقبل الخطيب بوجهه هذا إذا كان أمام الإمام، فإن كان عن يمين الإمام أو عن يساره قريباً من الإمام ينحرف إلى الإمام مستعداً للسماع، كذا في الخلاصة».
وفي الفتاوى الهندية (١/١٤٨):
«إذا شهد الرجل عند الخطبة إن شاء جلس محتبياً أو متربعاً أو كما تيسر؛ لأنه ليس بصلاة عملاً وحقيقة، كذا في المضمرات، ويستحب أن يقعد فيها كما يقعد في الصلاة، كذا في معراج الدرايةً».
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১