ইসলামের বার্তা-বঞ্চিত জনগোষ্ঠীর পরলৌকিক ফয়সালা
প্রশ্নঃ ১৬৮৬৯৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটা আদিবাসী গোষ্ঠী যাদের কাছে ইসলাম পৌছায় নাই তাদের মৃত্যুর পর তারা কি পাবে? জান্নাত নাকি জাহান্নাম?
১২ সেপ্টেম্বর, ২০২৬
Burail ৫৭৬০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
কোরআনুল করিমের সূরা: ইসরা এর ১৫ নং, আয়াতে আল্লাহ তায়ালা ইরশাদ করন, وَمَا کُنَّا مُعَذِّبِینَ حَتَّی نَبْعَثَ رَسُولًا (অর্থ: আমি কোনো রাসুল না পাঠানো পর্যন্ত কাউকে শাস্তি দিই না)-এই আয়াতের তাফসিরে হযরত মুফতি মুহাম্মদ শফী (রহ.) লিখেছেন:
"এই আয়াতের ভিত্তিতে কোনো কোনো আইম্মাহ ও ফকিহগণের (ইসলামি আইনবিদ) মতে, যাদের কাছে কোনো নবী বা রাসুলের দাওয়াত পৌঁছায়নি, তাদের কুফর বা অবাধ্যতা সত্ত্বেও কোনো আজাব বা শাস্তি হবে না।
আবার অন্য কিছু ইমামের মতে, যেসকল ইসলামি আকীদা বা বিশ্বাস সাধারণ বুদ্ধি-বিবেক খাটিয়ে অনুধাবন করা সম্ভব—যেমন আল্লাহর অস্তিত্ব, তাঁর তাওহীদ বা একত্ববাদ ইত্যাদি—সুতরাং যারা এই বিষয়গুলোকে অস্বীকার করবে, তারা কুফরের কারণে আজাব বা শাস্তির মুখোমুখি হবে; যদিও তাদের কাছে কোনো নবী কিংবা রাসুলের দাওয়াত না-ও পৌঁছে থাকে।" (মাআরিফুল কুরআন, খণ্ড: ৫, পৃষ্ঠা: ৪৫৬, প্রকাশনা: জাকারিয়া)।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১