ব্যান্ডেজ ও নড়াচড়া নিষেধের অবস্থায় তায়াম্মুমের বিধান
প্রশ্নঃ ১৬৮৫৬৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম আমার পায়ের একটি আঙ্গুল ভেঙে গিয়েছে এখন ডাক্তারের চিকিৎসা হলো যে আমি আমার নিজের স্থান থেকে সরতে পারবো না অর্থাৎ ব্যান্ডেজ এরপরে আমার লড়াচড়া করা একেবারেই নিষেধ, এখন আমাদের পানি আমার থেকে বেশ কিছু দূরে, এখন আমার প্রশ্ন হল এমন অবস্থায় কি তায়াম্মুম করা আমার জন্য সঠিক হবে
১১ সেপ্টেম্বর, ২০২৬
সন্দ্বীপ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শুধু ব্যান্ডেজ থাকার কারণে এবং চিকিৎসকের নির্দেশে নিজের স্থান থেকে নড়াচড়া করতে নিষেধ থাকার কারণে তায়াম্মুম করা জায়েয হবে না। বরং আপনার জন্য পানি সংগ্রহ করা সম্ভব হলে অন্য কোনো ব্যক্তির মাধ্যমে পানি আনিয়ে ওযু করতে হবে। ওযুর সময় ব্যান্ডেজ করা স্থানে পানি পৌঁছানো ক্ষতিকর হলে ব্যান্ডেজের ওপর মাসাহ করে নেবেন।
এ ক্ষেত্রে নিজে উঠে পানি আনতে না পারা ওযুর জন্য প্রতিবন্ধকতা নয়; কারণ অন্যের মাধ্যমে পানি আনিয়ে নেওয়ার সুযোগ থাকলে পানি ব্যবহারের সক্ষমতা বহাল থাকে। তাই কারও মাধ্যমে পানি আনা সম্ভব হলে তায়াম্মুমের অনুমতি পাওয়া যাবে না।
তবে যদি এমন পরিস্থিতি হয় যে, কোনো ব্যক্তির মাধ্যমে পানি আনানোও সম্ভব নয় এবং পানি সংগ্রহ বা ব্যবহার করার বাস্তব কোনো উপায়ই অবশিষ্ট নেই, তাহলে তখন তায়াম্মুম করার বিধান প্রযোজ্য হবে। অর্থাৎ আপনি তখন তায়াম্মুম করতে পারবেন।
সুতরাং মূল কথা হলো, পানি সংগ্রহ ও ব্যবহারের কোনো বাস্তবসম্মত ব্যবস্থা থাকা অবস্থায় তায়াম্মুম করা যাবে না। আর পানি সংগ্রহের কোনো উপায় একেবারেই না থাকলে তায়াম্মুম করা যাবে।
المستندات الشرعية
**المائدة: ٦
وَإِنْ كُنْتُمْ مَرْضَىٰ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِنْكُمْ مِنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ مِنْهُ ۚ
** صحيح البخاري : 438
وَجُعِلَتْ لِي الأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا، وَأَيُّمَا رَجُلٍ مِنْ أُمَّتِي أَدْرَكَتْهُ الصَّلاَةُ فَلْيُصَلِّ،
** جامع الترمذي : 124
عَنْ أَبِي ذَرٍّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الصَّعِيدَ الطَّيِّبَ طَهُورُ الْمُسْلِمِ وَإِنْ لَمْ يَجِدِ الْمَاءَ عَشْرَ سِنِينَ فَإِذَا وَجَدَ الْمَاءَ فَلْيُمِسَّهُ بَشَرَتَهُ فَإِنَّ ذَلِكَ خَيْرٌ " .
** «حاشية ابن عابدين = رد المحتار» (1/ 233):
«(أو لمرض) يشتد أو يمتد بغلبة ظن أو قول حاذق مسلم ولو بتحرك، أو لم يجد من توضئه، فإن وجد ولو بأجرة مثل وله ذلك لا يتيمم في ظاهر المذهب كما في البحر.»
** «المحيط البرهاني» (1/ 147):
«الأول: أن لا يجد أحداً يوضئه، وفي هذا الوجه يجوز له التيمم في ظاهر مذهب أصحابنا
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১