আনাস রা. এর জন্য নবীজির বিশেষ দোয়া
প্রশ্নঃ ১৬৮০৭৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দু'আয়ে আনাস (রাযি.) হাদিসের রেফারেন্স সহ ফজিলত অর্থ আমলের তরিকা বলে দিলে উপকৃত হতাম
৭ সেপ্টেম্বর, ২০২৬
মেঘনা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
দুআয়ে আনাস বলতে কোন দোয়ার কথা বলেছেন, তা স্পষ্ট করা কাম্য।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রিয় খাদেম হযরত আনাস ইবনে মালেক (রা.)-এর জন্য একটি বিশেষ দোয়া করেছিলেন।
দোয়াটি হলো, اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ، وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ
অর্থ:
"হে আল্লাহ! আপনি তাঁর ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বৃদ্ধি করে দিন এবং আপনি তাঁকে যা কিছু দান করেছেন তাতে বরকত দান করুন।"
باب الدعاء بكثرة المال مع البركة
حَدَّثَنَا أَبُو زَيْدٍ، سَعِيدُ بْنُ الرَّبِيعِ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ قَالَ قَالَتْ أُمُّ سُلَيْمٍ أَنَسٌ خَادِمُكَ. قَالَ " اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ، وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ ".
৩৩৯০. বরকতসহ মালের প্রাচুর্যের জন্য দুআ করা।
৫৯৩৯। আবু যায়দ সাঈদ ইবনে রবী (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মে সুলায়ম রাঃ বলেন, ইয়া রাসুলাল্লাহ! আনাস আপনার খাদিম। তখন তিনি দুআ করলেনঃ ইয়া আল্লাহ! আপনি তার মাল ও সন্তান বাড়িয়ে দিন এবং আপনি তাকে যা দিয়েছেন, তাতে বরকত দিন। সহীহ বুখারী, আন্তর্জাতিক নং: ৬৩৮০
এই দোয়ার বরকতে হযরত আনাস (রা.) বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছিলেন। তাঁর বাগানের গাছ বছরে দুইবার ফল দিত। আল্লাহ তাআলা তাঁকে দীর্ঘ হায়াত এবং বহু সন্তান-সন্ততি দান করেছিলেন। তিনি প্রায় ১০৩ বছর জীবন লাভ করেছিলেন।
আপনি যদি আপনার সন্তান ও জীবনে বরকতের উদ্দেশ্যে এই দোয়াটি আমল করতে চান,
তাহলে এভাবে পড়তে পারেন,
اللَّهُمَّ أَكْثِرْ مَالِي وَوَلَدِي ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَنِي
এই দোয়া নিজের জন্য পড়ার ব্যাপারে নির্ধারিত কোনো ফজিলতের কথা পাওয়া যায় না। তবে নবীজির মুখ নিঃসৃত দোয়া নিজের জন্য করতে পারলে বরকত পাওয়া যাবে ইনশাআল্লাহ।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী সিরাজুল ইসলাম
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১