লে
প্রশ্নঃ ১৬৮০২৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন সাইবার এক্সপার্ট, অনেকেই আমার কাছে বিপদে পরে প্রতারণার শিকার হয়ে প্রতারকের/ চুরের নাম্বার থেকে লোকেশন, এনআইডি ইনফরমেশন, কল লিস্ট, আরো অনেক কিছুই বের করে নেয়, এটাতে সরকারি ফি লাগে , সরকারি ফি ছাড়াও কিছু আমার নিজের ফি ও নেই, টাকাগুলো কি হালাল? নাকি হারাম?
৭ সেপ্টেম্বর, ২০২৬
দিরাই
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনি যদি নির্দিষ্ট বেতনে কোনো সরকারি প্রতিষ্ঠান, কোম্পানি বা সংস্থায় চাকরি করেন এবং এ ধরনের সেবা আপনার দায়িত্বের অন্তর্ভুক্ত হয়, তাহলে বেতনের বাইরে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ব্যক্তিগতভাবে কোনো ফি, হাদিয়া বা পারিশ্রমিক নেওয়া জায়েয হবে না। কারণ এ কাজের বিনিময়েই আপনি বেতন গ্রহণ করছেন।
তবে প্রতিষ্ঠানের অনুমোদিত নিয়ম অনুযায়ী কোনো অতিরিক্ত সার্ভিস ফি বা বাস্তব খরচ নির্ধারিত থাকলে তা নেওয়া যাবে। কিন্তু নিজের পক্ষ থেকে সরকারি বা কোম্পানির নির্ধারিত ফি বাড়িয়ে নেওয়া জায়েয হবে না।
আর যদি আপনি কোনো প্রতিষ্ঠানের চাকরিজীবী না হয়ে নিজস্বভাবে বৈধ ও অনুমোদিত সাইবার-সেবা প্রদান করেন, তাহলে কাজের পরিমাণ ও প্রচলিত রীতি অনুযায়ী পূর্বনির্ধারিত ন্যায্য পারিশ্রমিক নিতে পারবেন। সরকারি ফি ও অন্যান্য প্রকৃত খরচও নিয়ম অনুযায়ী নেওয়া যাবে।
সুতরাং, আপনার ব্যক্তিগত ফি গ্রহণ জায়েয কি না- তা নির্ভর করবে আপনি চাকরির দায়িত্ব হিসেবে কাজটি করছেন, নাকি স্বতন্ত্রভাবে বৈধ সেবা হিসেবে করছেন এবং প্রতিষ্ঠানের নিয়মকানুন কী- তার ওপর।
المستندات الشرعية
الآيات والأحاديث
** سُورَةُ الْمَائِدَةِ: ١
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ
** سُورَةُ الْبَقَرَةِ: ١٨٨
وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ
** سُنَنُ التِّرْمِذِيِّ: ١٣٣٧؛ سُنَنُ أَبِي دَاوُدَ: ٣٥٨٠
لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّاشِيَ وَالْمُرْتَشِيَ
عبارات الفقهاء
** «حاشية ابن عابدين = رد المحتار» (5/ 362):
«الرابع: ما يدفع لدفع الخوف من المدفوع إليه على نفسه أو ماله حلال للدافع حرام على الآخذ؛»
** «حاشية ابن عابدين = رد المحتار » (5/ 362):
«وفي المصباح الرشوة بالكسر ما يعطيه الشخص الحاكم وغيره ليحكم له أو يحمله على ما يريد،»
** «حاشية ابن عابدين = رد المحتار » (6/ 64):
«باب ضمان الأجير (الأجراء على ضربين: مشترك وخاص، فالأول من يعمل لا لواحد) كالخياط ونحوه (أو يعمل له عملا غير مؤقت) كأن استأجره للخياطة في بيته غير مقيدة بمدة كان أجيرا مشتركا وإن لم يعمل لغيره»...
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১