ক্যাশ আউটের খরচ থেকে বাঁচতে একসপ্তাহ পরে টাকা নেওয়ার শর্তে ঋণ প্রদান
প্রশ্নঃ ১৬৩৩৫৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন: আমাদের এলাকায় একজন ব্যবসায়ী। তার কাছে বিকাশে টাকা দিলে সে টাকার খরচ নেয় না, শর্ত হলো এই টাকাটা এক সপ্তাহ পরে নিতে হবে। এখন মুফতি সাহেবদের কাছে আমার প্রশ্ন হল এভাবে কি টাকা উত্তোলন করা জায়েজ হবে?
৪ আগস্ট, ২০২৬
নারায়ণগঞ্জ ১৪২০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
প্রশ্নোক্ত পদ্ধতিতে এক সপ্তাহ পরে টাকা তোলার শর্তে ব্যবসায়ীর ক্যাশ-আউট খরচ না নেওয়া শরিয়তের দৃষ্টিতে স্পষ্টতই নাজায়েজ ও সুদের (রিবা) অন্তর্ভুক্ত। মূলত এটি “ঋণ দিয়ে লাভ বা সুবিধা নেওয়া”-র নামান্তর। কেননা এখানে স্বাভাবিকভাবে বিকাশ থেকে ক্যাশআউট করতে হলে হাজারে নূন্যতম 14.90 টাকা দিতে হবে। যা অ্যাপ ছাড়া হলে 18.50 পর্যন্ত বর্ধিত হতে পারে। এখন ১ সপ্তাহ পরে নেওয়ার শর্ত হলো এই খরচ থেকে বাঁচা এবং ব্যবসায়িকে সুবিধা দেওয়া। এই লেনদেনে গ্রাহক পরোক্ষভাবে ব্যবসায়ীকে ১ সপ্তাহের জন্য সুদভিত্তিক বা শর্তযুক্ত ঋণ প্রদান করছেন। যা ইসলামে নিষিদ্ধ।
عَنْ جَابِرٍ، قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ
জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, সুদ গ্রহীতার উপর, সুদদাতার উপর, এর লেখকের উপর ও উহার সাক্ষীদ্বয়ের উপর এবং বলেছেন এরা সকলেই সমান। [সহীহ মুসলিম-২/২৭, হাদীস নং-১৫৯৮, ইফাবা-৩৯৪৮, সুনানে তিরমিজী-১/২২৯, হাদীস নং-১২০৬]
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১