হাদিসের আলোকে জানজার নামাজের ফজিলত
প্রশ্নঃ ১৬০৯৮৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হজরত জানাজার নামাজ এবং মাইয়াতকে দাফন করার ফজিলত আছে কি নাই? দয়া করে কোরআন হাদিসের আলোকে জানাবেন?
১৩ জুলাই, ২০২৬
কুড়িগ্রাম
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
হাদিসে জানাজার নামাজের বহু ফজিলতের কথা বর্ণিত হয়েছে।
নিচে কয়েকটি হাদিস দেওয়া হলো। আশা করছি সেখান থেকেই জানাজা এবং দাফনের ফজিলত সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
হাদিস: এক।
আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন,
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " حَقُّ المُسْلِمِ عَلَى المُسْلِمِ خَمْسٌ: رَدُّ السَّلاَمِ، وَعِيَادَةُ المَرِيضِ، وَاتِّبَاعُ الجَنَائِزِ، وَإِجَابَةُ الدَّعْوَةِ، وَتَشْمِيتُ العَاطِسِ " تَابَعَهُ عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، وَرَوَاهُ سَلاَمَةُ بْنُ رَوْحٍ، عَنْ عُقَيْلٍ
আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, এক মুসলিমের প্রতি অপর মুসলিমের হক পাঁচটিঃ
১. সালামের জওয়াব দেওয়া,
২. অসুস্থ ব্যক্তির খোঁজখবর নেয়া,
৩. জানাযার অনুগমন করা,
৪. দাওয়াত কবুল করা এবং
৫. হাঁচিদাতাকে খুশি করা।
হাদিসটি ব্যাখ্যা বিশ্লেষণসহ জানতে নিচের লিংকে প্রবেশ করুন।
https://muslimbangla.com/hadith/1168
হাদিস: দুই।
আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি মৃতের জন্য নামায আদায় করা পর্যন্ত জানাযায় উপস্থিত থাকবে, তার জন্য এক কীরাত (সাওয়াব), আর যে ব্যক্তি মৃতের দাফন হয়ে যাওয়া পর্যন্ত উপস্থিত থাকবে তার জন্য দু’ কীরাত (সাওয়াব)। জিজ্ঞাসা করা হল দু’ কীরাত কি? তিনি বললেন, দু’টি বিশাল পর্বত সমতুল্য। (সহিহুল বুখারী: ১৩২৫)
হাদিসটি ব্যাখ্যা বিশ্লেষণসহ জানতে নিচের লিংকে প্রবেশ করুন।
https://muslimbangla.com/hadith/1245
হাদিস: তিন।
আমের ইবনে রাবীয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন,
قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا رَأَيْتُمُ الْجَنَازَةَ فَقُومُوا لَهَا حَتَّى تُخَلِّفَكُمْ أَوْ تُوضَعَ " .
রাসূলুল্লাহ (ﷺ) বলছেন, যখন তোমরা শবদেহ দেখবে তখন যে পর্যন্ত তা তোমাদের আগে চলে না যায় অথবা (মাটিতে) না রাখা হয়, সে পর্যন্ত দাঁড়িয়ে থাকবে।
হাদিসটি ব্যাখ্যা বিশ্লেষণসহ জানতে নিচের লিংকে প্রবেশ করুন।
https://muslimbangla.com/hadith/9137
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১