কুরবানির পশু জবাইয়ের আগে চামড়া বিক্রির বিধান
প্রশ্নঃ ১৫৩৯৭৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জানার বিষয় হল কোরবানির পশুর জবায়ের পূর্বে তার চামড়া বিক্রি করা জায়েজ আছে কিনা?? কেউ যদি বিক্রি করে তাহলে কোরবানি তার জন্য সহিহ হবে কিনা!
২০ মে, ২০২৬
Deara
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
অনেক সময় চামড়া ক্রেতাদের পীড়াপীড়িতে কুরবানিদাতারা পশু জবাই করার আগেই চামড়া বিক্রি করে ফেলেন, এমনকি অগ্রিম মূল্যও গ্রহণ করেন। শরীয়তের দৃষ্টিতে এমনটি করা নাজায়েয।
পশু থেকে চামড়া আলাদা করার আগে বা চামড়া ছোলার আগে তা স্বতন্ত্র বিক্রয়যোগ্য পণ্য হিসেবে গণ্য হয় না। তাই এ ধরনের বেচা-কেনা থেকে বিরত থাকা আবশ্যক।
যদি প্রয়োজন মনে হয়, তবে জবাইয়ের আগে চামড়া বিক্রির ওয়াদা বা প্রতিশ্রুতি দেওয়া যেতে পারে। কিন্তু পশু জীবিত থাকা অবস্থায় বা চামড়া না ছোলা পর্যন্ত চূড়ান্তভাবে বিক্রি করা যাবে না।
وفي الدر المختار:4/159
(وصوف على ظهر غنم) وجوزه الثاني ومالك. وفي السراج: لو سلم الصوف واللبن بعد العقد لم ينقلب صحيحا، وكذا كل ما اتصاله خلقي كجلد حيوان ونوى تمر وبن وبطيخ، لما مر أنه معدوم عرفا، وإنما صححوا بيع الكراث
بدائع الصنائع: (139/5، ط: دار الکتب العلمیة)
ولا يجوز بيع الدقيق في الحنطة، والزيت في الزيتون، والدهن في السمسم، والعصير في العنب، والسمن في اللبن، ويجوز بيع الحنطة، وسائر الحبوب في سنابلها؛ لأن بيع الدقيق في الحنطة، والزيت في الزيتون، ونحو ذلك بيع المعدوم؛ لأنه لا دقيق في الحنطة، ولا زيت في الزيتون؛ لأن الحنطة اسم للمركب والدقيق اسم للمتفرق، فلا دقيق في حال كونه حنطة، ولا زيت حال كونه زيتونا، فكان هذا بيع المعدوم، فلا ينعقد بخلاف بيع الحنطة في سنبلها؛ لأن ما في السنبل حنطة، إذ هي اسم للمركب وهي في سنبلها على تركيبها فكان بيع الموجود ... وكذا بيع البزر في البطيخ الصحيح؛ لأنه بمنزلة الزيت في الزيتون، وبيع النوى في التمر، وكذلك بيع اللحم في الشاة الحية؛ لأنها إنما تصير لحما بالذبح، والسلخ فكان بيع المعدوم فلا ينعقد.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১