অনুমতি ছাড়া অন্যের ফেসবুক পেজ থেকে কোন ভিডিও ডাউনলোড করে সেটা আমার নিজের আইডিতে আপলোড দিলে গুনাহ হবে বা এটা কি কোন ধরনের চুরি হয়?
প্রশ্নঃ ১৬০৮৩০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনুমতি ছাড়া অন্যের ফেসবুক পেজ থেকে কোন ভিডিও ডাউনলোড করে সেটা আমার নিজের আইডিতে আপলোড দিলে গুনাহ হবে বা এটা কি কোন ধরনের চুরি হয়? দয়া করে জানালে উপকৃত হবো প্লিজ জানাবেন
১২ জুলাই, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যদি উক্ত ভিডিও বা কন্টেন্ট কারও ব্যক্তিগতভাবে তৈরি হয়ে থাকে এবং একান্ত তাঁর জন্যই হয় তাহলে তার অনুমতি ছাড়া অন্যের তৈরি করা ভিডিও নিজের আইডি বা পেজে আপলোড করা ইসলামের দৃষ্টিতে নাজায়েজ বা হারাম। ইসলামে অন্যের মালিকানাধীন যেকোনো সম্পদ (তা বস্তুগত হোক বা মেধাভিত্তিক) অন্যায়ভাবে ব্যবহার করা সম্পূর্ণ হারাম। কেননা অন্যের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি ছাড়া তা নিজের ব্যবহারের জন্য নেওয়া চুরির সমতুল্য।
তাছাড়া অনুমতি ছাড়া কারো ছবি-ভিডিও আপলোড করলে কপিরাইট আইনে আইনি বিপাকে পড়ার সম্ভাবনা থাকে।
কিন্তু যদি তার একান্ত তৈরি না হয় তাহলে ফেইসবুক সামাজিক সাইট।কোনো কিছু কে প্রকাশ ও ভাইরাল করার নিয়তেই আপলোড করা হয়। সুতরাং ফেইসবুকে যে সমস্ত ছবি ভিডিও আপলোড করা হয়,সেগুলো দেখার প্রয়োজন হলে দেখা যাবে।শেয়ার করা যাবে।বা ডাউনলোড করে পোস্টও করা যাবে। তবে কোনো উক্তি পোস্ট করতে হলে, মূল লিখককে মেনশন করে দিতে হবে। তথা উৎসকে উল্লেখ করতে হবে। যদি ছবি বা ভিডিও কারো নিজস্ব বানানো থাকে,এবং তাতে কাজ করা থাকে,নাম লিখা থাকে,তাহলে উক্ত নামকে মুছা যাবে না। বরং যেভাবে নাম ছিলো সেভাবেই রাখতে হবে। নিজের নাম তাতে দেয়া যাবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
الْمُتَشَبِّعُ بِمَا لَمْ يُعْطَ كَلَابِسِ ثَوْبَيْ زُورٍ
“মানুষ যে বস্তুর মালিক নয়, তা নিজের বলে প্রকাশ করা, দুটি মিথ্যার চাদর পরিধানকারীর ন্যায়।” (বুখারী ও মুসলিম) [আল কালেমুত তাইয়্যেব- ইবনে তায়মিয়া, তাহকীক আলবানী ভূমিকা, পৃ: ১১]
আরেকটি হাদীস শরীফে এসেছেঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}
ইমাম সুয়ূতী বলেন,
من بركة العلم وشكره عزْوُه إلى قائله
‘ইলমের বরকত এবং শুকরিয়া তখন হবে, যখন এটা কোথা থেকে সংকলন করা হয়েছে, তার উৎস পেশ করা হবে।’
[আল মুযাহহার ২/২৭৩, মাকতাবা শামেলা]
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১