সুন্নত ও নফল নামাজ ঘরে আদায় করা কি সুন্নতে মুয়াক্কাদাহ?
প্রশ্নঃ ১৬০৫৯৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্ৰত্যেক ওয়াক্তের সুন্নত ও নফল নামাজ গুলো কি বাসায় পড়া সুন্নত? যদি সুন্নত হয় তাইলে এইটা কি ধরণের সুন্নত? সুন্নত এ মুয়াক্কাদাহ? আর বাসায় সুন্নত পড়লে কি বেশি সওয়াব হবে? মসজিদ এর তুলনায় বাসায় নামাজ এ মনোযোগ কম থাকে তাই জিজ্ঞাসা করা।
১০ জুলাই, ২০২৬
ঢাকা ১২১৬
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই!
পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের আগে-পরে যে সুন্নতে মুয়াক্কাদাহ, সুন্নতে গাইরে মুয়াক্কাদাহ এবং সাধারণ নফল নামাজ রয়েছে, এসব মূলত ঘরে পড়া উত্তম। এটি রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নত। তবে তারাবিহ ও তাহিয়্যাতুল মসজিদ এর ব্যতিক্রম।
তাছাড়া সুন্নতে মুয়াক্কাদাহ নামাজগুলো ঘরে আদায় করা উত্তম ও অধিক সওয়াবের কাজ। রাসূলুল্লাহ ﷺ বলেছেন: "ফরজ নামাজ ছাড়া মানুষের সর্বোত্তম নামাজ হলো তার ঘরের নামাজ।"
(তথা বিধানগত মুস্তাহাব)
عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ رضي الله عنه، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ:
«فَإِنَّ أَفْضَلَ صَلَاةِ الْمَرْءِ فِي بَيْتِهِ إِلَّا الْمَكْتُوبَةَ»
“ফরজ নামাজ ছাড়া মানুষের সর্বোত্তম নামাজ হলো তার নিজের ঘরের নামাজ।”
সহীহুল বুখারী, হাদীস: ৭৩১
সহীহ মুসলিম, হাদীস: ৭৮১
অন্য বর্ণনায় আসছে,
عَنْ جَابِرٍ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ:
«إِذَا قَضَى أَحَدُكُمُ الصَّلَاةَ فِي مَسْجِدِهِ، فَلْيَجْعَلْ لِبَيْتِهِ نَصِيبًا مِنْ صَلَاتِهِ، فَإِنَّ اللَّهَ جَاعِلٌ فِي بَيْتِهِ مِنْ صَلَاتِهِ خَيْرًا»
“তোমাদের কেউ যখন মসজিদে (ফরজ) নামাজ আদায় করে, তখন সে যেন তার ঘরের জন্যও তার নামাজের একটি অংশ নির্ধারণ করে। কারণ, আল্লাহ তার সেই নামাজের মাধ্যমে তার ঘরে কল্যাণ দান করেন।”
সহীহ মুসলিম, হাদীস: ৭৭৮
অপর বর্ণনায় আসছে,
عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ:
«اجْعَلُوا مِنْ صَلَاتِكُمْ فِي بُيُوتِكُمْ، وَلَا تَتَّخِذُوهَا قُبُورًا»
“তোমরা তোমাদের (নফল) নামাজের কিছু অংশ নিজেদের ঘরে আদায় করো এবং তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না।”
সহীহুল বুখারী, হাদীস: ৪৩২
সহীহ মুসলিম, হাদীস: ৭৭৭
এই সকল হাদিসের ভিত্তিতেই ফকীহগণ বলেছেন, সুন্নত ও নফল ঘরে পড়া অধিক ফজিলতপূর্ণ।
তবে যদি ঘরে মনোযোগ (খুশু-খুযু) না থাকে, অথবা বাড়িতে গেলে সুন্নত ছুটে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে মসজিদেই সুন্নত পড়া উত্তম। কারণ, ফকীহগণ বলেছেন, যেখানে ইখলাস, একাগ্রতা ও মনোযোগ বেশি হবে, সেখানে পড়াই শ্রেয়।
সুতরাং, আপনার ক্ষেত্রে যেহেতু বলেছেন যে বাসায় নামাজে মনোযোগ কম থাকে, তাই আপনার জন্য মসজিদে সুন্নত আদায় করাই উত্তম হতে পারে। কারণ এখানে মূল বিবেচ্য বিষয় হলো খুশু-খুযু ও নামাজের সংরক্ষণ। ফজিলত অর্জনের উদ্দেশ্যে বাসায় গিয়ে যদি মনোযোগ নষ্ট হয় বা সুন্নতই ছুটে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে মসজিদে পড়াই অধিক উপযুক্ত।
শরঈ দলীলঃ
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2/ 22):
"والأفضل في النفل غير التراويح المنزل، إلا لخوف شغل عنها، والأصح أفضلية ما كان أخشع وأخلص".
العناية شرح الهداية (1/ 441):
"وقال الحلواني: الأفضل في السنن أداؤها في المنزل إلا التراويح؛ لأن فيها إجماع الصحابة.
وقيل: الصحيح أن الكل سواء، ولاتختص الفضيلة بوجه دون وجه، ولكن الأفضل ما يكون أبعد من الرياء وأجمع للإخلاص، ثم ما ذكر في الكتاب واضح".
الھندیۃ: (113/1، ط: دار الفکر)
الْأَفْضَلُ فِي السُّنَنِ وَالنَّوَافِلِ الْمَنْزِلُ لِقَوْلِهِ - عَلَيْهِ السَّلَامُ - «صَلَاةُ الرَّجُلِ فِي الْمَنْزِلِ أَفْضَلُ إلَّا الْمَكْتُوبَةَ»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাহাদাত হুসাইন ফরায়েজী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১