মসজিদে কুরআন শিক্ষা দিয়ে পারিশ্রমিক নেওয়া
প্রশ্নঃ ১৬০২২৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আশা করি ভালো আছেন আমার প্রশ্নটি হচ্ছে আমি একটি যুবক ও বয়স্ক কোরআন শিক্ষা প্রশিক্ষণ সেন্টারের আওতাধীন বিভিন্ন মসজিদে বয়স্কদের কোরআনুল কারীম শিখিয়ে থাকি। এভাবে মসজিদে পড়িয়ে বয়স্ক ছাত্রদের নিকট থেকে ভর্তি বা প্রতি মাসে বেতন নেওয়া শরীয়তের দৃষ্টিতে কি জায়েজ?
৬ জুলাই, ২০২৬
Makkah ২৪২৪২
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. মূল বিধান হলো, মসজিদের প্রধান উদ্দেশ্য ইবাদত ও জিকির। তাই দাপ্তরিক বা ব্যবসায়িক ভিত্তিতে মসজিদে শিক্ষা প্রদান করার অনুমতি নেই। তবে যদি দ্বীনি শিক্ষা প্রদানের জন্য অন্য কোনো উপযুক্ত জায়গা বা পৃথক কক্ষ না থাকে, তবে নিরুপায় হয়ে মসজিদে কুরআন শিক্ষা দেওয়া এবং এর বিনিময়ে বেতন বা পারিশ্রমিক নেওয়ার সুযোগ আছে।
২. কুরআন শিক্ষার বিনিময়ে পারিশ্রমিক বা বেতন গ্রহণ করা পরবর্তী যুগের ফুকাহায়ে কেরামের (মুতাআখখিরীন) মতে জায়েজ। যেহেতু এটি দ্বীন রক্ষার একটি মাধ্যম, তাই নির্ধারিত চুক্তির ভিত্তিতে প্রতি মাসের শুরুতে বা শেষে বেতন নেওয়া এবং ভর্তি ফি গ্রহণ করায় কোনো বাধা নেই।
৩. মসজিদে পড়ানোর সময় অবশ্যই নিচের বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে:
মসজিদের গাম্ভীর্য ও পবিত্রতা বজায় রাখা।
অপ্রয়োজনে উচ্চস্বরে কথা না বলা বা হইচই না করা।
নামাজিদের যেন কোনো প্রকার ব্যাঘাত না ঘটে সেদিকে খেয়াল রাখা।
৪. যদি সম্ভব হয় তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মসজিদের বাইরে কোনো পৃথক জায়গার ব্যবস্থা করা উত্তম।
فتاوی قاضی خان :
ويكره أن يخيط في المسجد لأنه أعد للعبادة دون الاكتساب وكذا الوراق والفقيه إذا كتب باجرة أو معلم إذا علم الصبيان باجرة. وإن فعلوا بغير أجر فلا بأس به۔
(كتاب الطهارة، فصل فى المسجد، ج: 1، ص: 43، مكتبة زكريا جديد)
فتح القدیر :
والذي يكتب إذا كان بأجر يكره وبغير أجر لا يكره، هذا إذا كتب العلم والقرآن لأنه في عبادة، أما هؤلاء المكتبون الذين تجتمع عندهم الصبيان واللغط فلا لو لم يكن لغط لأنهم في صناعة لا عبادة، إذ هم يقصدون الإجادة ليس هو لله بل للارتزاق، ومعلم الصبيان القرآن كالكاتب إن كان لأجر لا وحسبة لا بأس به. ومنهم من فضل هذا إن كان لضرورة الحر وغيره لا يكره وإلا فيكره، وسكت عن كونه بأجر أو غيره، وينبغي حمله على ما إذا كان حسبة، فأما إن كان بأجر فلا شك في الكراهة، وعلى هذا فإذا كان حسبة ولا ضرورة يكره لأن نفس التعليم ومراجعة الأطفال لا تخلو عما يكره في المسجد.
(كتاب الصلاة، باب ما يفسد الصلاة وما يكره فيها، ج:1، ض: 422، ط:دار الفكر، بيروت)
فتاویٰ شامی :
(قوله ومن علم الأطفال إلخ) الذي في القنية: أنه يأثم ولا يلزم منه الفسق، ولم ينقل عن أحد القول به، ويمكن أنه بناء على أنه بالإصرار عليه يفسق. أفاده الشارح.
قلت: بل في التتارخانية عن العيون جلس معلم أو وراق في المسجد، فإن كان يعلم أو يكتب بأجر يكره إلا لضرورة وفي الخلاصة تعليم الصبيان في المسجد لا بأس به اهـ لكن استدل في القنية بقوله عليه الصلاة والسلام «جنبوا مساجدكم صبيانكم ومجانينكم.
(كتاب الحظر والإباحة، فصل فى البيع، ج:6، ص: 428، ط: ايج ايم سعيد)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১