কুরবানী পশুর চামড়া বিক্রি করতে না পেরে মাটিতে পুঁতে রাখা
প্রশ্নঃ ১৫৭২৩৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কুরবানী পশুর চামড়া বিক্রি করতে না পেরে মাটিতে পুঁতে রাখা, ইসলামি শরীয়তে বৈধ কিনা..?
১৩ জুন, ২০২৬
মনোহরদী পৌরসভা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই, কুরবানির চামড়ার খাত সেটাই, যা কুরবানির গোশতের খাত। অর্থাৎ এটি নিজের ব্যবহারে আনাও জায়েজ এবং কাউকে উপহার দেওয়াও জায়েজ চাই সে ধনী হোক বা গরিব।
* কিন্তু যদি এটি বিক্রি করে দেওয়া হয়, তবে এর খাত সেটাই হবে যা যাকাতের খাত। অর্থাৎ এর মূল্য যাকাত পাওয়ার উপযুক্ত কোনো গরিব মানুষকে মালিক বানিয়ে দেওয়া জরুরি।
* কুরবানির পশুর চামড়া ফেলে দেওয়া কেবল জায়েজ বা নাজায়েজের কোনো মাসআলা নয়, এবং তা ফেলে দেওয়ার মতো কোনো সাধারণ জিনিসও নয়, বরং এর সাথে মুসলিম সমাজের অর্থনৈতিক কল্যাণ ও জনস্বার্থ জড়িত। চামড়া একটি মূল্যবান জাতীয় সম্পদ হওয়ায় বাজারে সঠিক দাম না পেয়ে ক্ষোভ বা অবহেলাবশত তা মাটিতে পুঁতে ফেলা মোটেও কোনো সঠিক সমাধান হতে পারে না; কারণ ইসলামে যেকোনো সম্পদ এভাবে অযথা নষ্ট বা অপচয় করা জায়েজ নয়।
* তাই যদি কখনো এমন পরিস্থিতি তৈরি হয় যে, চামড়াটি বিক্রি করা যাচ্ছে না কিংবা বাজারে এর সঠিক দাম পাওয়া মতো পরিবেশ নেই, তবে সম্পদ অপচয় রোধে শরিয়তসম্মত পদ্ধতি হচ্ছে,
সম্ভব হলে চামড়াটি নষ্ট না করে লবণ দিয়ে রেখে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে জায়নামাজ, মাদুর বা অন্য কোনো কাজে নিজে ব্যবহার করা যেতে পারে, অথবা এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিনামূল্যে উপহার হিসেবে দিয়ে দেওয়া উচিত যারা এটি নিজেদের প্রয়োজনে কাজে লাগাতে পারবে।
(البحر الرائق : كتاب الأضحية، ج:8، ص:203، ط:دار الكتاب الإسلامي)
"قال - رحمه الله -: (ويتصدق بجلدها، أو يعمل منه نحو غربال، أو جراب) لأنه جزء منها وكان له التصدق والانتفاع به ألا ترى أن له أن يأكل لحمها ولا بأس بأن يشتري به ما ينتفع بعينه مع بقائه استحسانا وذلك مثل ما ذكرنا لأن للبدل حكم المبدل ولا يشتري به ما لا ينتفع به إلا بعد الاستهلاك، نحو اللحم والطعام ولا يبيعه بالدراهم لينفق الدراهم على نفسه وعياله والمعنى فيه أنه لا يتصدق على قصد التمول، واللحم بمنزلة الجلد في الصحيح فلا يبيعه بما لا ينتفع به إلا بعد الاستهلاك ولو باعها بالدراهم ليتصدق بها جاز لأنه قربة كالتصدق بالجلد واللحم وقوله: - عليه الصلاة والسلام - «من باع جلد أضحيته فلا أضحية له» يفيد كراهية البيع، وأما البيع فجائز لوجود الملك والقدرة على التسليم."
(فتاوی رحیمیہ : کتاب الاضحیۃ ،ج:10، ص:23، ط:دارالاشاعت)
"گوشت کا دفن کردینا جائز نہ ہوگا کہ اضاعتِ مال ہے۔"
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১