কাঙ্ক্ষিত কাজ সহজ হওয়ার জন্য কিছু আমল
প্রশ্নঃ ১৫৬৭১৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ারাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, আমি যেকোনো কাজ শুরু করলে তা বারবার পিছিয়ে যায় এবং দেরি হয়। অন্যদের ক্ষেত্রে দ্রুত হলেও আমার ক্ষেত্রে সময় বেশি লাগে, যেমন বিদেশ আসা ও ড্রাইভিং লাইসেন্সের কাজ। কোন আমল বা দোয়া আছে কি, যা করলে আল্লাহ তায়ালা আমার কাজ সহজ ও দ্রুত করে দেবেন?
১৫ জুন, ২০২৬
Riyadh ১৪৯৬৬
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা এবং সম্ভাব্য সকল কার্যকর পন্থা অবলম্বন করার পরও কাজে সময় বেশি লাগলে বা বিলম্ব হলে হতাশার কোন কারণ নেই। বিশ্বাস রাখতে হবে আল্লাহ যা করেন ভালর জন্য করেন। এর মধ্যেই হয়তো বা কোন কল্যাণ রয়েছে- যা এখন বুঝে আসছে না। তাই শান্ত হয়ে আল্লাহর উপর শতভাগ তাওয়াক্কুল-ভরসা রেখে দোয়া করতে হবে।
এর জন্য আমরা কয়েকটি পরামর্শ ও আমলের কথা বলতে পারি-
১. সবর ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা।
আল্লাহ তায়ালা বলেন-
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اسۡتَعِیۡنُوۡا بِالصَّبۡرِ وَالصَّلٰوۃِ ؕ اِنَّ اللّٰہَ مَعَ الصّٰبِرِیۡنَ
হে মুমিনগণ! সবর ও সালাতের মাধ্যমে সাহায্য লাভ কর। নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন। -সূরা বাকারা ১৫৩
২. বেশি বেশি ইস্তেগফার এবং দরূদ শরীফ পাঠ করা। বিশেষত কাঙ্ক্ষিত কাজের সময় এ আমলটি বেশি করা। কারণ এটা পরীক্ষিত আমল যে, পাহাড়সম সমস্যারও সমাধান হয়ে যায়।
৩. নিম্নোক্ত হাদীসে বর্ণিত ‘ইসমে আ’জম’-এর মাধ্যমেও দোয়া করতে পারেন-
আনাস রাযি. হতে বর্ণিত। তিনি বলেন, একদা তিনি নবী করীম (ﷺ)-এর সাথে বসে ছিলেন। এমন সময় এক ব্যক্তি নামায শেষে এরূপ দুআ করতে থাকে
اللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لَا إِلٰهَ إِلَاّ أَنْتَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، الْمَنَّانُ، يَا بَدِيعَ السَّمٰوَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ، يَا حَيُّ يَا قَيُّومُ.
উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলা-হা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্না-নু, ইয়া বাদী‘আস্ সামা-ওয়া-তি ওয়াল-আরদ্বি, ইয়া-যালজালা-লি ওয়াল-ইকরা-ম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যূমু, ইন্নী আসআলুকাল্ জান্নাতা ওয়া আ‘ঊযু বিকা মিনান্না-র।
অর্থ : ইয়া আল্লাহ! আমি আপনার নিকট প্রার্থনা করছি। আপনিই সমস্ত প্রশংসার মালিক, আপনি ছাড়া আর কোন দানকারী ইলাহ নাই। আপনিই আসমান ও জমিনসমূহের সৃষ্টিকারী, হে মহান শ্রেষ্ঠত্বের অধিকারী ও মহান দাতা, হে চিরঞ্জীব, হে অবিনশ্বর। (এরপর নিজের দোয়া করা)
এতদশ্রবণে নবী করীম (ﷺ) বলেন, এই ব্যক্তি আল্লাহর নিকট তাঁর ‘ইসমে আ’জম’-মহান নামের মাধ্যমে দুআ করেছে এবং যদি কেউ এরূপে দুআ করে, তবে তা অবশ্যই কবুল হবে। আর যদি কেউ এরূপে চায়, তবে আল্লাহ তাকে টা দান করেন।
- সুনানে আবু দাউদ, হাদীস নং ১৪৯৫; সুনানে তিরমিযী, হাদীস নং ৩৫৪৪; সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৩৮৫৮; সুনানে নাসায়ী, হাদীস নং ১২৯৯; আরও দেখুন : সহীহু সুনানে ইবনে মাজাহ : ২/৩২৯
৪. কাজ সহজ করার আরও একটি আমল-দোয়া
اللّٰهُمَّ لَا سَهْلَ إِلَاّ مَا جَعَلْتَهُ سَهْلاً، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلاً.
উচ্চারণ : আল্লা-হুম্মা লা সাহ্লা ইল্লা মা জা‘আলতাহু সাহ্লান, ওয়া আনতা তাজ্‘আলুল হাযনা ইযা শি’তা সাহ্লান।
অর্থ : হে আল্লাহ! আপনি যা সহজ করেছেন তা ব্যতীত কোন কিছুই সহজ নয়। আর আপনি যখন ইচ্ছা করেন তখন কঠিন কোন বিষয়ও সহজ করে দেন।
-সহীহ ইবনে হিব্বান : হাদীস নং ২৪২৭; ইবনুস-সুন্নী, হাদীস নং ৩৫১। হাফেজ ইবনে হাজার রহ. বলেন, এটি সহীহ হাদীস। আর আব্দুল কাদের আরনাউত রহ. ইমাম নববীর ‘আযকার’ কিতাবের তাখরীজের মধ্যে সহীহ বলেছেন, পৃ. ১০৬
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১