মানব সৃষ্টির মূল উদ্দেশ্য: ইবাদত নাকি খিলাফত? দুই আয়াতের বৈপরীত্য নিরসন
প্রশ্নঃ ১৫৬৫১৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি জানতে চাচ্ছি মানুষের জীবনের প্রধান লক্ষ ও উদ্দেশ্য কী? সুরা আয-যারিয়াতের আ-৫৬ থেকে জানতে পারি মানব জীবনের প্রধান উদ্দেশ্য আল্লাহর ইবাদত-গোলামি করা।আবার অনেকে সুরা বাকারাহ'র ৩০ আয়াতকে দলিল দিয়ে বলে মানুষের প্রধান উদ্দেশ্য খিলাফত প্রতিষ্ঠা করা। তাহলে সঠিক কোনটা?
৭ জুন, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সূরা আজ-যারিয়াতের ৫৬ নম্বর আয়াত এবং সূরা বাকারার ৩০ নম্বর আয়াত, এই দুটির মধ্যে আসলে কোনো বিরোধ বা বৈপরীত্য নেই। বরং একটি অপরটির পরিপূরক।
মানুষের জীবনের প্রধান লক্ষ্য ও চূড়ান্ত উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত ও দাসত্ব করা। যা সূরা আজ-যারিয়াত-এর ৫৬ নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন:
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ
অর্থ: "আমি জিন ও মানুষকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি।" [সূরা আজ-যারিয়াত: ৫৬]
আর সূরা বাকারার ৩০ নং আয়াতে যে বলা হয়েছে:
إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً
অর্থ: "নিশ্চয়ই আমি পৃথিবীতে একজন প্রতিনিধি (খলিফা) সৃষ্টি করতে যাচ্ছি।" [সূরা আল-বাকারা: ৩০]
মুফাসসিরগণ خَلِيفَةً (খলিফা) তথা প্রতিনিধি শব্দের বিভিন্ন ব্যাখ্যা করেছেন।
বিখ্যাত ইসলামি আইনবিদ আল্লামা মুফতি তাকী উসমানী (দামাত বারাকাতুহুম) এই খলিফা শব্দের ব্যাখ্যায় বলেন:
“আয়াতে খলীফা দ্বারা মানুষকে বোঝানো হয়েছে। তাকে খলীফা বলার অর্থ, সে পৃথিবীতে আল্লাহ তাআলার হুকুম-আহকাম নিজেও পালন করবে এবং নিজ ক্ষমতা অনুযায়ী অন্যদের দ্বারাও তা পালন করানোর চেষ্টা করবে।” [তাফসীরে তাওযীহুল কুরআন, পৃষ্ঠা নং: ৭৫]
সারকথা:
মানুষের সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের দায়িত্ব ও কর্মপন্থা হলো খিলাফত। অর্থাৎ, মানুষকে সৃষ্টির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত, যা সূরা আজ-যারিয়াতের আয়াতে স্পষ্ট। আর এই ইবাদতকে সুচারুরূপে পালন করার জন্য দুনিয়াতে মানুষের যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা হলো খিলাফত বা প্রতিনিধিত্ব। খিলাফত কোনো স্বাধীন উদ্দেশ্য নয়, বরং খিলাফতের মূল লক্ষ্যই হলো, নিজে দ্বীন পালন করার পাশাপাশি আল্লাহর জমিনে আল্লাহর পছন্দনীয় দ্বীন ও ইবাদতের পরিবেশ কায়েম করা।
সুতরাং, দুই আয়াতের বক্তব্যের মধ্যে কোনো বৈপরীত্য বা দ্বন্দ্ব নেই, বরং একটি লক্ষ্য এবং অন্যটি সেই লক্ষ্য বাস্তবায়নের মাধ্যম বা দায়িত্ব।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী আবু সাঈদ
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১