জন্মস্থানে মুসাফির হয়ে বেড়াতে গেলে কি পূর্ণ নামায পড়তে হবে
প্রশ্নঃ ১৫৫৯২৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আমার নানিবাসায় জন্মগ্রহণ করেছি আর সেখানে আমরা একই বাড়িতে যৌথভাবে থাকতাম এখন সেখান থেকে অস্থায়ীভাবে অন্যত্র চলে এসেছি। মাঝে মাঝে ওখানে বেড়াতে যাওয়া হয়।এখন সফরের দূরত্ব হয় এমন স্থান থেকে ১৫ দিনের কম নিয়তে সেখানে বেড়াতে গেলে কি নামায কসর পড়তে হবে?
৭ জুন, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শুধুমাত্র জন্মগ্রহণ করার দ্বারা কোন স্থান ‘ওয়াতনে আসলী’-(এমন স্থায়ী বাসস্থান যেখানে নামায কসর করা জায়েয নাই) হয়ে যায় না। বরং স্থায়ীভাবে বসবাস করলে ওয়াতনে আসলী হয়।
সুতরাং আপনি যদি আপনার নানাবাড়ি স্থায়ীভাবে বসবাস করে থাকেন এবং অন্যত্র চলে যাওয়ার কারণে নানা বাড়িতে স্থায়ীভাবে বসবাসের ইচ্ছা চূড়ান্তরূপে বাতিল না করে থাকেন, তাহলে আপনি সেখানে সর্বদা পূর্ণ নামাযই আদায় করবেন; কসর করবেন না। আর যদি নানা বাড়িতে স্থায়ীভাবে বসবাসের যাবতীয় ব্যবস্থাপনা বা ইচ্ছা চূড়ান্তভাবে বাদ দিয়ে অন্যত্র চলে যান, নানা বাড়িতে শুধুমাত্র মেহমান হয়ে বেড়াতে গিয়ে থাকেন, তাহলে সেখানে ১৫ দিনের কম সময়ের জন্য সফর করে গেলে আপনি নামায কসর করবেন। তখন পূর্ণ নামায পড়বেন না।
المستندات الشرعية
** قوله تعالى : وَإِذَا ضَرَبۡتُمۡ فِي ٱلۡأَرۡضِ فَلَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَن تَقۡصُرُواْ مِنَ ٱلصَّلَوٰةِ إِنۡ خِفۡتُمۡ أَن يَفۡتِنَكُمُ ٱلَّذِينَ كَفَرُوٓاْۚ إِنَّ ٱلۡكَٰفِرِينَ كَانُواْ لَكُمۡ عَدُوّٗا مُّبِينٗا [النساء: 101]
** صحيح البخاري : رقم 1472، وصحيح مسلم : رقم 690
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه:أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى الظُّهْرَ بالمدينة أَرْبَعًا، وَصَلَّى الْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ،
(1) البحر الرائق (٢/٢٣٩) زكريا
والوطن الأصلي هو وطن الإنسان في بلدته أو بلدة أخرى اتخذها دارا وتوطن بها مع أهله وولده، وليس من قصده الارتحال عنها بل التعيش بها وهذا الوطن يبطل بمثله لا غير، وهو أن يتوطن في بلدة أخرى وينقل الأهل إليها فيخرج الأول من أن يكون وطنا أصليا حتى لو دخله مسافرا لا يتم.
(2) الدر المختار مع رد المحتار (٢/١٣٢) سعيد
(الوطن الاصلي) هو موطن ولادته أو تأهله أو توطنه (يبطل بمثله).
(3) الفتاوى التاتارخانية (٢/٥١٠) زكريا
ومن حكم الوطن الاصلي ان ينتقض بالوطن الاصلي لانه مثله والشيء ينتقض بما هو مثله حتى اذا انتقل من البلد الذي تأهل به اهله وعياله وتوطن ببلدة اخرى بأهله وعياله لا تبقى البلد المنتقل عنها وطن له.
فاليراجع أيضا – حاشية الطحطاوي على مراقي الفلاح (٤٢٩) دار الكتب العلمية، فتح القدير (٢/٤١) دار الفرقان، تبيين الحقائق (١/٥١٧) زكريا، المحيط البرهاني (٢/٤٠١) ادارة التراث، المحيط الرضوي (١/٣٨٦) دار الكتب العلمية، مجمع الانهر (١/٢٤٢) دار الكتب العلمية، فتح باب العناية (١/٣٩٧) دار الارقام،
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১