গ্রামের বাড়ি এবং শশুর বাড়িতে নামায কসর করবে নাকি পূর্ণ করবে
প্রশ্নঃ ১৫৪৯৩৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম। আমি ছেলে, জন্ম থেকেই পরিবারসহ ঢাকায় থাকি। গ্রামের বাড়ি ঢাকা থেকে ১২০ কিমি দূরে, শশুরবাড়ি আমার গ্রাম থেকে ১৫ কিমি দূরে। গ্রামে আমাদের নিজেদের বাড়ি আছে তবে গ্রামে বছরে ১/২ বার ২/৩ দিনের জন্য মেহমানের মতো যাওয়া হয়, কাকী আপ্যায়ন করে। তো শশুরবাড়িতে গেলে কি আমার কসর নামাজ পড়তে হবে?
২ জুন, ২০২৬
ঢাকা ১২৩০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত বিবরণ মোতাবেক বাস্তবেই যদি আপনি গ্রামের বাড়িতে বসবাসের যাবতীয় ব্যবস্থাপনা বা ইচ্ছা চূড়ান্তভাবে বাদ দিয়ে থাকেন, শুধুমাত্র মেহমান হয়ে কারও বাড়িতে (যেমন কাকার বাড়ি) গিয়ে থাকেন, তাহলে তা আপনার ‘ওয়াতনে আসলী’ (স্থায়ী বাসস্থান) হিসেবে বহাল থাকবে না। সেক্ষেত্রে আপনাকে নিজ গ্রামের বাড়িতেও পনের দিনের কম সময়ের জন্য গেলে মুসাফির হিসেবে নামায কসর আদায় করতে হবে। সে হিসেবে শশুর বাড়ি গেলেও আপনি নামায কসর আদায় করবেন।
আর যদি তা না হয়, অর্থাৎ গ্রামের বাড়ি স্থায়ীভাবে বসবাসের ইচ্ছা বাদ না দিয়ে থাকেন, বরং বসবাসের কোন ব্যবস্থাপনা রেখে থাকেন তাহলে ভিন্ন কথা। সেক্ষেত্রে বাড়িতেও পূর্ণ নামায পড়তে হবে এবং সেখান থেকে শশুর বাড়ি গেলেও পূর্ণ নামায পড়তে হবে; কসর করা যাবে না। তবে ঢাকা থেকে সরাসরি শশুর বাড়িতে গেলে সর্বাবস্থায় আপনি কসর নামায আদায় করবেন।
المستندات الشرعية
** قوله تعالى : وَإِذَا ضَرَبۡتُمۡ فِي ٱلۡأَرۡضِ فَلَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَن تَقۡصُرُواْ مِنَ ٱلصَّلَوٰةِ إِنۡ خِفۡتُمۡ أَن يَفۡتِنَكُمُ ٱلَّذِينَ كَفَرُوٓاْۚ إِنَّ ٱلۡكَٰفِرِينَ كَانُواْ لَكُمۡ عَدُوّٗا مُّبِينٗا [النساء: 101]
** صحيح البخاري : رقم 1472، وصحيح مسلم : رقم 690
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه:أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى الظُّهْرَ بالمدينة أَرْبَعًا، وَصَلَّى الْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ،
(1) البحر الرائق (٢/٢٣٩) زكريا
والوطن الأصلي هو وطن الإنسان في بلدته أو بلدة أخرى اتخذها دارا وتوطن بها مع أهله وولده، وليس من قصده الارتحال عنها بل التعيش بها وهذا الوطن يبطل بمثله لا غير، وهو أن يتوطن في بلدة أخرى وينقل الأهل إليها فيخرج الأول من أن يكون وطنا أصليا حتى لو دخله مسافرا لا يتم.
(2) الدر المختار مع رد المحتار (٢/١٣٢) سعيد
(الوطن الاصلي) هو موطن ولادته أو تأهله أو توطنه (يبطل بمثله).
(3) الفتاوى التاتارخانية (٢/٥١٠) زكريا
ومن حكم الوطن الاصلي ان ينتقض بالوطن الاصلي لانه مثله والشيء ينتقض بما هو مثله حتى اذا انتقل من البلد الذي تأهل به اهله وعياله وتوطن ببلدة اخرى بأهله وعياله لا تبقى البلد المنتقل عنها وطن له.
فاليراجع أيضا – حاشية الطحطاوي على مراقي الفلاح (٤٢٩) دار الكتب العلمية، فتح القدير (٢/٤١) دار الفرقان، تبيين الحقائق (١/٥١٧) زكريا، المحيط البرهاني (٢/٤٠١) ادارة التراث، المحيط الرضوي (١/٣٨٦) دار الكتب العلمية، مجمع الانهر (١/٢٤٢) دار الكتب العلمية، فتح باب العناية (١/٣٩٧) دار الارقام،
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১