গরুর সাথে ছাগল ফ্রি কুরবানী দেওয়ার পদ্ধতি
প্রশ্নঃ ১৫৪৩৩২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১টি গরুর সাথে ১টি ছাগল ফ্রি অফার, ৮ জন মিলে টাকা দিয়ে যদি গরু কিনি আর ৭টি ভাগ গরুতে আর ১ জন ছাগল কুরবানি দিলে কুরবানী কি হয়ে যাবে?(সবাই ঠিক করে নিচে কে কে গরু দিবে আর কে ছাগল দিবে,মনমালিন্য নাই)
২৫ মে, ২০২৬
দিনাজপুর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আমরা জানি একটি গরুতে সাত ভাগের বেশি কুরবানী করা যায় না। এমনিভাবে একটি ছাগল একজনের বেশি কুরবানী দেওয়া যায় না। যেমন আটজনে মিলে গরু কুরবানী দেওয়া জায়েয নেই। একাধিক ব্যক্তি মিলে ছাগল কুরবানী দেওয়াও সহীহ হবে না।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি গরুর মধ্যে বা ছাগলের মধ্যে আটজনেরই ভাগ থাকে তাহলে কারও কুরবানী সহীহ হবে না।
প্রশ্নোক্ত ক্ষেত্রে গরু ও ছাগল উভয়টার মধ্যেই আটজনের অংশ রয়েছে। তাই এক্ষেত্রে কুরবানী সহীহ হওয়ার পদ্ধতি হলো-
ছাগলসহ গরু ক্রয় করার পর ঠিক করে নিতে হবে, কোন সাতজন গরু কুরবানী দিবে আর কে ছাগল কুরবানী দিবে। এরপর ছাগল কুরবানীদাতা তার গরুর অংশ সাতজনকে হেবা করে দিবে। অর্থাৎ তাদেরকে স্পষ্টভাবে মালিক বানিয়ে দিবে যে, গরুর মধ্যে আমার যে অংশ (আটভাগের এক ভাগ) রয়েছে তা তোমাদের সাতজনকে দিয়ে দিলাম।
এমনিভাবে গরুর ভাগের সাতজন, ছাগলের মধ্যে তাদের যে অংশ রয়েছে তা, অপরজনকে (ছাগল কুরবানীদাতাকে) হেবা করে দিবে। অর্থাৎ তারা তাকে স্পষ্টভাবে মালিক বানিয়ে দিবে যে, ছাগলের মধ্যে আমাদের যে অংশ (আটভাগের সাত ভাগ) রয়েছে তা তোমাকে দিয়ে দিলাম। পারস্পরিক সম্মতির মাধ্যমে এভাবে কুরবানী দেওয়া যেতে পারে।
এ পদ্ধতিতে কুরবানী দিলে গরুর গোশতের মধ্যে ছাগল কুরবানীদাতার কোন অংশ থাকবে না; দাবিও করতে পারবে না। এমনিভাবে ছাগলের গোশতের মধ্যেও গরু কুরবানীদাতাদের কোন অংশ থাকবে না; দাবিও করতে পারবে না।
من المستندات الشرعية
** عَنْ جَابِرٍ، قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مُهِلِّينَ بِالْحَجِّ فَأَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ نَشْتَرِكَ فِي الإِبِلِ وَالْبَقَرِ كُلُّ سَبْعَةٍ مِنَّا فِي بَدَنَةٍ .
** «حاشية ابن عابدين = رد المحتار - ط الحلبي» (6/ 316):
ولو لأحدهم أقل من سبع لم يجز عن أحد، وتجزي عما دون سبعة بالأولى
** «المحيط البرهاني» (6/ 98):
«وإذا كان الشركاء في البدنة والبقرة ثمانية لا يجزئهم؛ لأن نصيب أحدهم أقل من السبع.»
** «بدائع الصنائع في ترتيب الشرائع» (5/ 70):
وعن جابر رضي الله عنه قال: «نحرنا مع رسول الله صلى الله عليه وسلم البدنة عن سبعة والبقرة عن سبعة من غير فصل بين أهل بيت وبيتين» ولأن القياس يأبى جوازها عن أكثر من واحد لما ذكرنا أن القربة في الذبح وأنه فعل واحد لا يتجزأ؛ لكنا تركنا القياس بالخبر المقتضي للجواز عن سبعة مطلقا فيعمل بالقياس فيما وراءه؛ لأن البقرة بمنزلة سبع شياه ثم جازت التضحية بسبع شياه عن سبعة سواء كانوا من أهل بيت أو بيتين فكذا البقرة.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১