চেয়ারে নামাজ পড়ার সময় মুসল্লি কোথায় দাঁড়াবে?
প্রশ্নঃ ১৫৩৫২৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চেয়ারে বসে কাতারের মাঝকানে নামাজ পড়তে পারবে? নাকি চেয়ার ওয়ালা ব্যক্তিকে একেবারে কাতারের শেষে চলে যেতে হবে আর চেয়ারের সামনের পা কাতারের সমান করবে? নাকি পিছনের পা সমান করবে? এবং চেয়ার ওয়ালা কাতারের শেষে চলে গেলে মাঝখানে ফাঁকা থাকলে মাকরূহ হবে কিনা?
১০ জুন, ২০২৬
পেকুয়া
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
যেহেতু চেয়ারে নামাজ আদায় করা স্বাভাবিক অবস্থার ব্যতিক্রম তাই এক্ষেত্রে কিছু বিষয় লক্ষণীয়।
এক. মসজিদের প্রথম কাতার মুসল্লী দ্বারা পূর্ণ হলে চেয়ারে নামাজ আদায়কারীগণ কাতারের যেকোন এক পার্শ্বে নামাজ আদায় করবেন। কেননা, চেয়ারে বসে কাতারের মাঝে নামাজ আদায় করলে নামাযের সৌন্দর্য ব্যহত হয়। তাই তারা কাতারের মাঝে বসবেন না; বরং ডানে-বামে কাতারের যেকোনো এক পার্শ্বে বসবেন। তবে যদি কোনো মুসল্লী আসার সম্ভবনা না থাকে তাহলে তিনি কাতারের মাঝেও বসতে পারবেন।
দুই. চেয়ারে বসে নামাজ আদায়কারী যদি পুরো নামাজই বসে আদায় করে, তাহলে কাতারে দাঁড়ানো ব্যক্তিদের পা বরাবর চেয়ারের পেছনের পা রেখে বসে নামাজ আদায় করবে।
তিন. যদি কেউ ক্বিয়াম করতে (দাঁড়াতে) সক্ষম হয় এবং রুকু সেজাদ বসে করতে হয় তাহলে তিনি কাতারে থাকা মুসল্লি বরারব দাঁড়িয়ে চেয়ার একটু পেছনে দিবেন। তবে যদি এতে পেছনের কাতারে সমস্যা হয় তাহলে প্রথম অবস্থায় নামাজ পড়বেন।
عن أبی مسعود، قال: کان رسول اللہ صلی اللہ علیہ وسلم یمسح مناکبنا فی الصلاة، ویقول: استووا، ولا تختلفوا، فتختلف قلوبکم، لیلنی منکم أولو الأحلام والنہی ثم الذین یلونہم، ثم الذین یلونہم(صحیح مسلم 1/ ۱۸۱،باب تسویة الصفوف، وإقامتہا...الخ)
https://darulifta-deoband.com/home/ur/salah-prayer/171243
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১