যৌথ ব্যবসায় হিসাব করে চুক্তিকৃত হার অনুযায়ী লভ্যাংশ করতে হবে
প্রশ্নঃ ১৫২০৬৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একটি ব্যবসায় বিনিয়োগ করেছি যেখানে শর্ত ছিলো মোট লাভের ১৫% আমি পাব এক্ষেত্রে যদি মাস শেষে লাভের হিসাব না করেই আনুমানিক কিছু টাকা দেয় এবং এতে উভয়ে সন্তুষ্ট থাকলে তা কি জায়েজ হবে?
৭ জুন, ২০২৬
গাজীপুর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যে কোন লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। এ ব্যাপারে অবহেলা করা বা লেনদেনে অস্পষ্টতা রাখা শরিয়তের দৃষ্টিতে বৈধ নয়।
যে কোন প্রকার যৌথ ব্যবসার ক্ষেত্রে লাভ-লোকসানের পূর্ণাঙ্গ হিসাব রাখা আবশ্যক। সে হিসেবেই লোকসানের দায় অর্পিত হবে এবং লভ্যাংশ বণ্টন করা হবে। লাভ-লোকসানের কোন হিসাব না করে শুধুমাত্র অনুমান করে লভ্যাংশ বণ্টন করা বা আনুমানিক কিছু টাকা দিয়ে দেওয়া কোনটাই বৈধ নয়।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ব্যবসার পূর্ণাঙ্গ হিসাব করে কারবারের শুরুতেই চুক্তিকৃত হার (যেমন এখানে ১৫%) অনুযায়ী মুনাফা বণ্টন করতে হবে। লাভ-লোকসানের হিসাব না করে মাস শেষে আনুমানিক কিছু টাকা দিয়ে দেওয়া জায়েয হবে না। লাভ হলে চুক্তিকৃত হারে সবাই পাবে। লাভ না হলে কেউ কিছু পাবে না। আর লোকসান হলে পুঁজি বিনিয়োগকারীরা তা বহন করবে।
তবে প্রশ্নের উদ্দেশ্য যদি এমন হয় যে, আপাতত প্রতি মাসে কিছু টাকা দিতে থাকবে, এরপর ব্যবসার অর্ধবার্ষিকী বা বার্ষিক পূর্ণাঙ্গ হিসাব করে চুক্তিকৃত হার অনুযায়ী লভ্যাংশ বণ্টন করা হবে এবং সেক্ষেত্রে পূর্বের দেওয়া টাকার সাথে সমন্বয় করা হবে- তাহলে এতে কোন অসুবিধা নেই।
** سنن أبي داود» «3383»
«عن أبي هريرة، رفعه، قال: "إن الله يقول: أنا ثالثُ الشريكَين، ما لم يَخُنْ أحدُهما صاحبَه، فإذا خانَه خرجْتُ من بينهم.
** «مجلة الأحكام العدلية» (ص263):
«الْمَادَّةُ (1367) عَلَى أَيِّ وَجْهٍ شُرِطَ تَقْسِيمُ الرِّبْحِ فِي الشَّرِكَةِ الصَّحِيحَةِ يُرَاعَى ذَلِكَ الشَّرْطُ عَلَى كُلِّ حَالٍ إذَا كَانَ مُوَافِقًا لِلشَّرْعِ.»
** «مجلة الأحكام العدلية» (ص263):
«الْمَادَّةُ (1369) الضَّرَرُ وَالْخَسَارَةُ الَّتِي تَحْصُلُ بِلَا تَعَدٍّ وَلَا تَقْصِيرٍ تُقْسَمُ فِي كُلِّ حَالٍ بِنِسْبَةِ مِقْدَارِ رُءُوسِ الْأَمْوَالِ ، وَإِذَا شُرِطَ خِلَافُ ذَلِكَ فَلَا يُعْتَبَرُ.»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১