খেলা ও ইনডোর ভাড়া দেওয়ার বিধান
প্রশ্নঃ ১৫৫৭৫০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা কয়েকজন মিলে ইনডোর বা টার্ফ দিতে চাচ্ছি। এখন সমস্যা হচ্ছে এখানে ফুটবলটাই বেশি খেলা হয় এবং প্রায় সবাই সতর উন্মুক্ত করে খেলে, আবার অনেকেই বাজি খেলে, যেই দল হারে ওরা বাজির টাকা দিয়ে ইনডোর এর ফিস দেয়। এমতাবস্তায় ওরা যে সতর উন্মুক্ত করে খেলবে বা বাজি খেলবে তার গুনাহ আমাদের মালিকদের উপর আসবে কি না? এবং এর থেকে অর্জিত টাকা নেয়াটা হালাল হবে কি না যেহেতু বাজি আর সতর উন্মুক্ত করা জড়িত?
২ জুন, ২০২৬
Nabiganj, Bangladesh
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
খেলার বিধান:
খেলা-ধুলা মানুষের জন্মগত স্বভাব। এর উদ্দেশ্য শরীরচর্চা। যা স্বাস্থ্যের জন্য উপকারী। বয়স ভেদে মানুষের শরীরচর্চার ধরনের পরিবর্তন হয়। কিন্তু শরীরচর্চার বদলে যদি তা কেবল সময়ের অপচয় হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় এবং তা খেলোয়ার ও দর্শকের মধ্যে দায়িত্ব অসচেতনতা এবং শরীয়ত বিস্মৃতি ঘটায় উপরন্তু তাতে জুয়া বা যেকোনো হারাম বা শরীয়ত গর্হিত বিষয় সম্পৃক্ত হয় তখন ঐ খেলা হারামে পরিণত হয়।
হাদিস শরিফে ইরশাদ হয়েছে, একদিন দু’জন আনসারী সাহাবী তীর নিক্ষেপ প্রতিযোগিতা করছিলেন। হঠাৎ একজন বসে পড়লেন। তখন অপরজন বিস্মিত হয়ে বললেন, কি ব্যাপার! কষ্ট হয়ে গেল নাকি? জবাবে তিনি বললেন, ‘আমি রাসূলুল্লাহ সা.-কে বলতে শুনেছি, যেসব বিষয় যা আল্লাহর স্মরণকে ভুলিয়ে দেয়, সেটাই অনর্থক (لَهْو) … (নাসাঈ,হা/৩১৫)।
এতে বুঝা যায়, বৈধ খেলাও যদি আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে দেয় তাহলে সেটাও না জায়েয।
ইমাম বুখারী (রহঃ) ‘প্রত্যেক খেলা-ধুলা (لَهْو) বাতিল যদি তা আল্লাহর আনুগত্য থেকে উদাসীন করে দেয়” এই শিরোনামে অনুচ্ছেদ রচনা করেছেন। (ফাতহুল বারী “অনুমতি গ্রহণ অধ্যায়” ৭৯, অনুচ্ছেদ ৫২; ১১/৯৪ পৃঃ)।
হাদীস শরীফে এসেছে
عن أبي هریرۃ رضي اللّٰہ عنه قال: قال رسول اللّٰہ صلی اللّٰہ علیہ وسلم: من حسن إسلام المرء ترکہ ما لا یعنیہ۔ (سنن الترمذي، أبواب الزہد / باب ما جاء من تکلّم بالکلمۃ لیضحک الناس ۲؍۵۸ رقم: ۲۲۱۷، شعب الإیمان للبیہقي ۴؍۲۵۵، المعجم الکبیر ۳؍۱۲۸ رقم: ۲۸۸۶)
রাসূলুল্লাহ সাঃ বলেন , ইসলামের সৌন্দর্য্য হলো অনর্থক বিষয় থেকে বিরত থাকা।
ইমাম হাসকাফী র. বলেন,
کل ما أدی إلی ما لا یجوز؛ لا یجوز۔ (الدر المختار، کتاب الحظر والإباحۃ / فصل في اللبس ۶؍۳۶۰ دار الفکر بیروت
যেই কাজ নাজায়েজের দিকে ধাবিত করে সেটাও নাজায়েজ।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ফুটবল খেলায় যদি বাজি না থাকে এবং শুধু মাঠ ফি দেওয়া হয়, সেখানে হার-জিত-পুরস্কার না থাকে সাথে সাথে অন্য কোনো অর্থনৈতিক লেনদেন না হয়, যদি নামায-রোজা বা অন্যকোনো ফরয ইবাদত ও পড়া শোনা ক্ষতিগ্রস্ত না হয়, যদি বাদ্য-বাজনা না থাকে এবং পর্দা ও সতর লঙ্ঘিত না হয় তাহলে এ খেলার অনুমোদন দেওয়া যেতে পারে।
তবে খেলায় বাজি ধরা, জুয়া-হার-জিতে সকলের চাঁদায় পুরস্কার থাকলে সেটি হারাম হবে। আল্লাহ তাআলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالأَنصَابُ وَالأَزْلاَمُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য-নির্ধারক শরসমূহ এসব শয়তানের অপবিত্র কার্য বৈ তো নয়। অতএব, এগুলো থেকে বেঁচে থাক-যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও। (সূরা মায়েদা-৯০)
খেলার জন্য মাঠ/ইনডোর ভাড়া দেওয়া:
আল্লাহ তায়ালা বলেনঃ
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢
সৎকর্ম ও খোদাভীতির ব্যাপারে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}
جاء في الفقه الاسلامى وادلته، معالم النظام الاقتصادى فى الاسلام، القسم الثالث العقود، المبحث الرابع-البيع الباطل والبيع الفاسد، المطلب الاول-انواع البيع الباطل، بيع النجس والمتنجس-4/217) :
أن كل ما فيه منفعة تحل شرعاً، فإن بيعه يجوز، لأن الأعيان خلقت لمنفعة الإنسان بدليل قوله تعالى:
{خلق لكم ما في الأرض جميعاً} [البقرة:29/ 2]
যেসকল বস্তুর মাঝে হালাল পন্থায় লাভ অর্জন করা যায় তাহলে সেটার ব্যবসা করাও জায়েজ আছে।
وَمَا كَانَ الْغَالِبُ عَلَيْهِ الْحَرَامُ وَلَمْ يَجُزْ بَيْعُهُ وَلَا هِبَتُهُ (الفتاوى الهندية، كتاب البيوع، الْبَابُ التَّاسِعُ فِيمَا يَجُوزُ بَيْعُهُ وَمَا لَا يَجُوزُ وَفِيهِ عَشَرَةُ فُصُولٍ، الْفَصْلُ الْخَامِسُ فِي بَيْعِ الْمُحْرِمِ الصَّيْدَ وَفِي بَيْعِ الْمُحَرَّمَاتِ،-3/116)
আর যেটার মাধ্যমে অধিকাংশ কাজই হারাম হয় তার ব্যবসা করা, বিক্রয় করা, দান করা কিছুই জায়েজ নয়।
প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই!
আপনি নিজেই বলেছেন যে, ইনডোরের অধিকাংশ খেলায়ই অর্থনৈতিক লেনদেন জড়িত'। সাথে সাথে সতর ভঙ্গের গুনাহ এবং সময়ের মতো মহামূল্যবান সম্পদ নষ্ট করার গুনাহ তো আছেই। এছাড়াও খেলাকে কেন্দ্র করে অসংখ্য অপরাধ এবং পাপাচারও এর সাথে সম্পৃক্ত। কাজেই এমন একটি কাজে সহযোগিতা করা কি করে জায়েজ হতে পারে? এটা কিছুতেই জায়েজ হতে পারে না। সুতরাং এটা থেকে বিরত থাকতে হবে।
তবে যদি উপরিউক্ত নিষিদ্ধ বিষয়গুলো এড়িয়ে নিছক শরীরচর্চার জন্য খেলে তাহলে তাদের কাছে ইনডোর ভাড়া দেওয়া জায়েজ হবে এবং সেখান থেকে উপার্জিত অর্থও হালাল হবে।
مجمع الأنهر في شرح ملتقى الأبحر (2/ 384):
" لا يجوز أخذ الأجرة على المعاصي (كالغناء، والنوح، والملاهي)؛ لأن المعصية لايتصور استحقاقها بالعقد فلايجب عليه الأجر، وإن أعطاه الأجر وقبضه لايحل له ويجب عليه رده على صاحبه. وفي المحيط: إذا أخذ المال من غير شرط يباح له؛ لأنه عن طوع من غير عقد.
وفي شرح الكافي: لايجوز الإجارة على شيء من الغناء والنوح، والمزامير، والطبل أو شيء من اللهو ولا على قراءة الشعر ولا أجر في ذلك.
تکملہ فتح الملھم (4/436):
وعلیٰ ھذا الأصل فالألعاب التی یقصد بہا ریاضۃ الأبدان أو الأذھان جائزۃ فی نفسھا مالم
تشتمل علی معصیۃ اخریٰ ومالم تؤ د الانھماک فیھا إلیٰ الإخلال بواجب الانسان فی دینہ ودنیاہ۔
بدائع الصنائع في ترتيب الشرائع (4/ 192):
ومنها أن تكون المنفعة مقصودة يعتاد استيفاؤها بعقد الإجارة ويجري بها التعامل بين الناس؛ لأنه عقد شرع بخلاف القياس لحاجة الناس ولا حاجة فيما لا تعامل فيه للناس فلا يجوز استئجار الأشجار لتجفيف الثياب عليها والاستظلال بها
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১