প্রশ্নঃ ১৫১৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ যদি হজ্বের সায়ী ১২ যিলহজ্বের ভিতর আংশিক বা পুরোই আদায় না করে তাহলে তার কী করণীয়? ১২ যিলহজের পর যদি সে তা আদায় করে নেয় তবে কি তার উপর কোনো জরিমানা ওয়াজিব হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
না, হজ্বের সায়ী আংশিক বা পুরোটা ১২ যিলহজ্বের পর আদায় করলেও কোনো জরিমানা আসবে না। কেননা হজ্বের সায়ী ১২ যিলহজ্বের ভেতর করা জরুরি নয়। তবে হজ্বের সায়ীর ক্ষেত্রে সুন্নত হল,তাওয়াফে যিয়ারতের পরপরই তা আদায় করে নেওয়া এবং পুরো সায়ী একসাথে আদায় করা। তাই কোনো ওজর ছাড়া তাওয়াফে যিয়ারতের পর সায়ী করতে বিলম্ব করা অনুত্তম।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান
পায়ে ব্যথা, রুকু করতে গেলে বেশী কষ্ট হয় এ ক্ষেত্রে বসে নামাজ আদায় করা যাবে?