রোযা অবস্থায় ভুলে পানাহার আল্লাহর মেহমানদারি
প্রশ্নঃ ১৪৯৭১৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রোজা থাকা অবস্থা কেউ যদি ভুল বসত ভাত খাচ্ছিলো তখন গিলতে যাবে, তখন হুট করে মনে পরে যাই যে আমি রোজা আছি,, এমন অবস্থা রোজা থাকা কথাটি মনে পরে যে, ওই ব্যাক্তিটা বের করতে পারছে না,, তা সে গিলে খেলে, সে ক্ষেত্রে কি রোজা ভাঙ্গে যাবে
১০ মে, ২০২৬
আলমডাঙ্গা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রোযা অবস্থায় ভুলে কিছু খেয়ে ফেললে বা পান করলে রোযা ভঙ্গ হয় না। এক্ষেত্রে গলার ভিতরে চলে যাওয়ার পর মনে পড়লেও বের করতে না পারার কারণে তার রোযা ভঙ্গ হবে না। অতএব পেরেশানীর কোন কারণ নাই। বরং এমতাবস্থায়ও সে রোযা পূর্ণ করবে। আর স্বাভাবিকভাবে বের করতে না পারলে, জোর করে বের করারও কোন প্রয়োজন নেই।
হযরত আবু হুররায় রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
إِذَا نَسِيَ فَأَكَلَ وَشَرِبَ فَلْيُتِمَّ صَوْمَهُ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وَسَقَاهُ.
যদি কেউ ভুলে পানাহার করে ফেলে, তাহলে সে যেন তার রোযা পূর্ণ করে। কেননা আল্লাহ তায়ালাই তাকে পানাহার করিয়েছেন। -সহীহ বুখারী, হাদীস নং ১৯৩১, ৬২৯২
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রেও যদি কেউ রোযার কথা ভুলে গিয়ে কিছু খেয়ে ফেলে এবং মনে পড়ার পরও তা আর বের করতে না পারে, তাহলে এতে তার রোযা ভঙ্গ হয়নি। বরং তার রোযা আদায় হয়েছে।
-মুস্তাদরাকে হাকেম, হাদীস নং ১৫৮৫; সহীহ ইবনে হিব্বান, হাদীস নং ৪০৮২; রদ্দুল মুহতার : ২/৩৯৪; ফাতাওয়া হিন্দিয়া : ১/২০২
** قال الله تعالى : ﴿لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَاۚ﴾ [البقرة: 286]
** «صحيح البخاري» رقم 1831
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: (إِذَا نَسِيَ فَأَكَلَ وَشَرِبَ فَلْيُتِمَّ صَوْمَهُ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وَسَقَاهُ).
** «المستدرك على الصحيحين» 1585
عن أبي هريرة، أنَّ النبي صلى الله عليه وسلم قال: "مَن أفطَرَ في رمضانَ ناسيًا، فلا قَضاءَ عليه ولا كفَّارةَ.
** «صحيح ابن حبان» رقم 4082
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، قَالَ: "مَنْ أَفْطَرَ فِي شَهْرِ رَمَضَانَ نَاسِيًا فَلَا قَضَاءَ عَلَيْهِ وَلَا كَفَّارَةَ".
** رد المحتار (2/ 394):
باب ما يفسد الصوم وما لا يفسده الفساد والبطلان في العبادات سيان (إذا أكل الصائم أو شرب أو جامع) حال كونه (ناسيا) في الفرض والنفل قبل النية أو بعدها على الصحيح بحر.
** « الفتاوى الهندية» (1/ 202):
إذا أكل الصائم أو شرب أو جامع ناسيا لم يفطر، ولا فرق بين الفرض والنفل كذا في الهداية.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১