পিরিয়ড অবস্থায় দু'আ বা রুকিয়া হিসাবে কুরআন পড়তে পারবে?
প্রশ্নঃ ১৪৮৮১৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শায়েখ রুকইয়াহর গোসল,আমল চলাকালীন হায়েজ হলে তখন কি করনীয়? আমার মায়ের জন্য আমি তিলাওয়াত করে দেই। এখন হয়েজ অবস্থায় আমি কিভাবে তিলাওয়াত করবো? এত আয়াত তিলাওয়াত করতে পারবেন না,কষ্ট হয় তার। তার তিলাওয়াতে কিছুটা সমস্যা আছে। শুদ্ধ তিলাওয়াত করার জন্য এমতাবস্থায় কি করনীয়?
১২ এপ্রিল, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হায়েয নেফাস অবস্থায় যেসব আমল করা যাবে না:
১. নামায পড়া।
২. রোযা রাখা।
৩. কুরআনুল কারীম তিলাওয়াত করা।
৪. কুরআনুল কারীম স্পর্শ করা।
৫. স্বামী-স্ত্রী সহবাস করা। (হায়েয-নিফাস অবস্থায় স্ত্রীর নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অংশটুকু বাদ দিয়ে শরীরের অন্যান্য স্থান থেকে স্বামী-স্ত্রী উপভোগ করতে পারবে।)
৬. মসজিদ ও বাইতুল্লায় প্রবেশ করা।
৭. তাওয়াফ করা।
উপরোক্ত বিষয়গুলো ছাড়া অন্যান্য যিকির-আযকার, আযানের জবাব দেয়া, দুরুদ শরীফ পড়া, এমনকি দোয়া হিসেবে নিজের অথবা বাচ্চাদের প্রতিরক্ষার জন্য রুকিয়া হিসেবে সূরা ফালাক ও সূরা নাস পড়ায় কোন অসুবিধা নেই।
তবে হায়েজ অবস্থায় রুকিয়ার জন্য কোরআন না পড়ে কেবল শ্রবণ করা উচিত। কোরআন শোনার জন্য পবিত্রতা শর্ত না। আয়েশা রা. এই সময়ে তিলাওয়াত শুনেছেন বলে জানা যায়। তবে যত বেশি পবিত্র থাকবেন, রুকইয়ার তত বেশি ইফেক্ট হবে। তাই সম্ভব হলে রুকইয়াহ করার আগে একবার ওযু করে নিন।
হযরত আলী রাযি থেকে বর্ণিত রয়েছে,
عن علي بن أبي طالب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يعلمهم القرآن وكان لا يحجزه عن القرآن إلا الجنابة "
রাসূলুল্লাহ সাঃ লোকদিগকে কুরআন শিক্ষা দিতেন।জানাবত তথা সহবাস ও স্বপ্নদোষ পরবর্তী অপবিত্রতা ব্যতীত অন্যকোনো জিনিষ কুরআন শিক্ষা থেকে বাধা দিত না। (সুনানু আবি-দাউদ-১/২৮১,সুনানু তিরমিযি-১৪৬,সুনানু নাসাঈ-১/১৪৪,সুনানু ইবনি মা'জা-১/২০৭মসনদে আহমদ-১/৮৪,সহীহ ইবনে খুযাইমাহ-১/১০৪)
হযরত ইবনে উমর রাযি থেকে বর্ণিত
عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال : " لا تقرأ الحائض ولا الجنب شيئاً من القرآن
রাসূলুল্লাহ সাঃ বলেন,হায়েযা এবং জুনবী ব্যক্তি কুরআন থেকে কিছুই পড়তে পারবে না। (সুনানু তিরমিযি-১৩১)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১