নামাজে একাধিকবার দুরুদ পড়ার হুকুম
প্রশ্নঃ ১৪৭৮০৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হলো ফরজ সুন্নত এবং নফল নামাজ এ কি একের অধিক দুরুদ শরীফ পড়া যাবে
৪ এপ্রিল, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ফরজ নামাযে হোক কিংবা নফল নামাযে, শেষ বৈঠকে একাধিকবার দরূদ পড়া যাবে। এতে নামাজের কোন ক্ষতি হবে না।
কেননা কোনো ব্যক্তি যদি নামাজের শেষ বৈঠকে ভুলে বা জেনেবুঝে দরুদ শরিফ একাধিকবার পড়ে তাহলে সেজদায়ে সাহু ওয়াজিব হবে না। সেজদায়ে সাহু ছাড়া নামাজ পড়ে ফেললে নামাজ হয়ে যাবে। তবে জেনেবুঝে ইচ্ছা করে এমন করা ঠিক নয়।
একইভাবে কেউ যদি দরুদ শরীফের অর্ধেক অংশ বা অল্প কিছু শব্দ একাধিকবার পড়ে তবুও সেজদায়ে সাহু ওয়াজিব হবে না। কারণ, শেষ বৈঠকে তাশাহুদের পর দরুদ শরীফ পড়া সুন্নত। আর সেজদায়ে সাহু দিতে হয় কোনও ওয়াজিব ছুটে যাওয়া, একাধিকবার আদায় করা বা দেরিতে আদায় করার কারণে, তাই সুন্নত বিষয় একাধিকবার পালনের কারণে সেজদায়ে সাহু ওয়াজিব হবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১