টয়লেট বা বাথরুমে কথাবার্তা, পড়াশোনা করা যাবে?
প্রশ্নঃ ১৪৭৩৪৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি জানতে চাচ্ছি যে, বাথরুমে বসে কোন কাজ বা পড়ালেখা এবং কথা-বার্তা অথবা মোবাইল ব্যবহার করা'র কি হুকুম...? কাইন্ডলি যদি জানাতেন খুবই উপকৃত হতাম।
১ এপ্রিল, ২০২৬
কমলনগর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই\বোন, প্রয়োজন ছাড়া যেকোনো ধরনের বই, খবরের কাগজ বা মোবাইল ফোন নিয়ে শৌচাগারে (টয়লেটে) বসে পড়াশোনা করা বা কোনো ধরনের কথাবার্তা বলা (মবাইল বা অন্য কোন মাধ্যমে) ইসলামি শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ (অপছন্দনীয় কাজ)। টয়লেট হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এটি জ্ঞানচর্চা বা পড়ার জায়গা নয়।
* তবে যদি কোনো বিশেষ প্রয়োজন বা হাজত দেখা দেয়, তবে কথা বলা ইত্যাদি করা যেতে পারে। কিন্তু এসকল কাজের সময় আল্লাহ তা’আলার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দু’আ, কুরআন, হাদীস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দসমূহ উচ্চারণ করা যাবে না।
* উল্লেখ্য, টয়লেটের ভেতর দু’আর কিতাব, কুরআন, হাদীস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নাম কিংবা দ্বীনি কোনো বিষয় লেখা আছে—তা প্রকাশ্যে নিয়ে যাওয়া বা পড়া কঠোরভাবে নিষিদ্ধ এবং গুনাহের কাজ। শৌচাগার হলো অপবিত্র স্থান এবং শয়তানের আবাসস্থল, তাই সেখানে পবিত্র নাম বা কালাম উচ্চারণ করা কিংবা পড়া বেআদবি ও অবমাননার শামিল।
(فتاوی شامی، كتاب الطهارة، ج: ۱، صفحہ: ۱۷۸، ط: ایچ، ایم، سعید)
"رقیة فی غلاف متجاف لم یکرہ دخول الخلاء به، والاحتراز أفضل.... (قولہ: رقیة إلخ) الظاهر أن المراد بها ما یسمونه الآن بالهیکل والحمائلی المشتمل علی الآیات القرآنیة، فإذا کان غلافه منفصلا عنه کالمشمع ونحوہ جاز دخول الخلاء به ومسه وحمله للجنب".
الموسوعة الفقهية الكويتية (35/ 113):
"الكلام حال قضاء الحاجة وفي الخلاء :
11 - ذهب جمهور الفقهاء من الحنفية والمالكية والشافعية والحنابلة إلى كراهة الكلام أثناء قضاء الحاجة وفي الخلاء، ولا يتكلم إلا لضرورة بأن رأى ضريراً يقع في بئر ، أو حية أو غيرها تقصد إنساناً أو غيره من المحترمات فلا كراهة في الكلام في هذه المواضع".
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১