টয়লেটের দরজায় দোয়ার স্টিকার লাগানোর বিধান
প্রশ্নঃ ১৬৯৬০৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাথরুমের দরজায় স্টিকার জাতীয় বাথরুমে প্রবেশের দোয়া দরজায় লাগানো যাবে কি না
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বাথরুমের দরজার বাইরের দিকে বাথরুমে প্রবেশের দোয়া সংবলিত স্টিকার লাগানোর অবকাশ রয়েছে। যাতে বাথরুমে প্রবেশের সময় তা দেখে পড়া সহজ হয়। তবে ভেতরের দিকে লাগানো অনুচিত ও মাকরূহ। কেননা বাথরুমের ভেতরের অংশ সাধারণত অপবিত্রতা ও নাপাকির স্থান। তাই দরজার ভেতরের দিকে বা বাথরুমের ভেতরে আল্লাহর নাম, কোরআনের আয়াত বা হাদিস ও দোয়া লেখা স্টিকার লাগানো বা ঝুলিয়ে রাখা নাজায়েজ। এটা মাকরূহ এবং কুরআনের আয়াত এবং হাদিসের সাথে বেয়াদবি।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা তাঁর নিদর্শনাবলি ও তাঁর নাম সংবলিত বিষয়বস্তুকে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ দিয়েছেন। অপবিত্র স্থানে তা প্রদর্শন বা রাখা এই আয়াতের পরিপন্থী :
আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
ذَٰلِكَ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ“
এটাই হলো আল্লাহর বিধান; এবং কেউ আল্লাহর নিদর্শনাবলিকে সম্মান করলে তা তো তার হৃদয়ের তাকওয়া থেকেই উদ্ভূত।” (সূরা আল-হজ, আয়াত: ৩২)
হাদিসে আছে: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুমে যেতেন, তখন আল্লাহর নাম খোদাই করা আংটি খুলে রাখতেন।
:عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْخَلَاءَ وَضَعَ خَاتَمَهُ.
হযরত আনাস বিন মালিক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শৌচাগারে প্রবেশ করতেন, তখন তাঁর আংটিটি খুলে রাখতেন (যেহেতু আংটিতে 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ' বা আল্লাহর নাম খোদাই করা ছিল)।(সুনানে আবু দাউদ, হাদিস নং: ১৯; সুনানে নাসায়ি, হাদিস নং: ৫২০৫; ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান-সহিহ বলেছেন)
وفي الفتاوى الهندية: «وَلَا يَدْخُلُ الْخَلَاءَ وَفِي يَدِهِ خَاتَمٌ عَلَيْهِ اسْمُ اللَّهِ تَعَالَى أَوْ شَيْءٌ مِنْ الْقُرْآنِ
وفي الشامي: «(قَوْلُهُ: وَيَدْخُلُ الْخَلَاءَ بِخَاتَمٍ عَلَيْهِ اسْمُ اللَّهِ تَعَالَى أَوْ قُرْآنٍ) ... كُرِهَ ذَلِكَ تَنْزِيهًا إنْ مَسَّتْهُ يَدُهُ أَوْ كَانَ مَسْتُورًا، وَإِلَّا فَإِنْ كَانَ مَكْشُوفًا كُرِهَ تَحْرِيمًا، لِأَنَّ فِيهِ اسْتِخْفَافًا بِأَسْمَاءِ اللَّهِ تَعَالَى.»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন