ইতিকাফকারী ব্রাশ করার জন্য মসজিদ থেকে বের হতে পারবে?
প্রশ্নঃ ১৪৪৬২১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতেকাফরত অবস্থায় মসজিদের ওযুখানায় হাত ধোয়া বা ব্রাশ করার জন্য যাওয়া যাবে কিনা। জানালে উপকৃত হতাম
১০ মার্চ, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মাহে রমজানে সুন্নত ইতিকাফকারীর জন্য ইতিকাফের স্থান তথা মসজিদ থেকে বের হওয়ার ক্ষেত্রে শরীয়তে সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। মূলত কেবল প্রাকৃতিক ও শরয়ী প্রয়োজন ব্যতীত অন্য কোনো কাজে এক মুহূর্তের জন্য মসজিদ থেকে বের হওয়া জায়েয নয়। এই দুই বিশেষ কারণ ছাড়া অন্য কোনো প্রয়োজনে বাইরে গেলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে।
১. প্রাকৃতিক বা মানবিক প্রয়োজন:
প্রাকৃতিক প্রয়োজন বলতে সেসকল কাজকে বোঝায় যা জীবন ধারণ ও পরিচ্ছন্নতার জন্য অপরিহার্য। যেমন, পেশাব-পায়খানা করা, ফরয গোসল করা এবং মসজিদে খাবার পৌঁছে দেওয়ার মতো কোনো লোক না থাকলে নিজে গিয়ে খাবার সংগ্রহ করা। এ সকল প্রয়োজনে ইতিকাফকারী মসজিদের বাইরে যেতে পারবেন।
২. শরয়ী প্রয়োজন:
শরয়ী প্রয়োজন বলতে ইবাদত সংশ্লিষ্ট জরুরি বিষয়গুলোকে বোঝায়। যেমন, অযু করা, জুমআর নামায আদায়ের জন্য (যদি ইতিকাফের মসজিদে জুমআ না হয়) অন্য মসজিদে যাওয়া, আযান দেওয়া, ঈদের নামায আদায় এবং সুন্নত গোসল (যেমন জুমআর দিনের গোসল)।
উল্লিখিত প্রয়োজনগুলো ব্যতীত পার্থিব অন্য কোনো কাজে সামান্য সময়ের জন্য মসজিদের সীমানার বাইরে যাওয়া বৈধ নয়।
সুতরাং শুধুমাত্র ব্রাশ করা বা হাত ধোয়ার জন্য মসজিদের সীমানার বাইরে ওজুখানায় যাওয়া জায়েজ নেই। এতে ইতেকাফ ভেঙে যাবে।
হ্যাঁ! যখন ওজু করতে যাবেন বা প্রাকৃতিক প্রয়োজনে (টয়লেটে) যাবেন, তখন ওজুর অংশ হিসেবে ব্রাশ করা বা হাত ধুয়ে নেওয়া জায়েজ।
المبسوط للسرخسی:
"(قَالَ): وَلَايَنْبَغِي لِلْمُعْتَكِفِ أَنْ يَخْرُجَ مِنْ الْمَسْجِدِ إلَّا لِجُمُعَةٍ أَوْ غَائِطٍ أَوْ بَوْلٍ أَمَّا الْخُرُوجُ لِلْبَوْلِ وَالْغَائِطِ فَلِحَدِيثِ عَائِشَةَ - رَضِيَ اللَّهُ عَنْهَا - قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَايَخْرُجُ مِنْ مُعْتَكِفِهِ إلَّا لِحَاجَةِ الْإِنْسَانِ»؛ وَلِأَنَّ هَذِهِ الْحَاجَةِ مَعْلُومٌ وُقُوعُهَا فِي زَمَانِ الِاعْتِكَافِ، وَلَايُمْكِنُ قَضَاؤُهَا فِي الْمَسْجِدِ فَالْخُرُوجُ لِأَجْلِهَا صَارَ مُسْتَثْنًى بِطَرِيقِ الْعَادَةِ".
( بَابُ الِاعْتِكَافِ، 3/ 117، ط: دار المعرفة)
الفقه الإسلامي وأدلته للزحيلي :
"ولا بأس أن يأكل المعتكف في المسجد، ويضع سُفْرة كيلا يلوث المسجد، ويغسل يده في الطست، ولا يجوز أن يخرج لغسل يده؛ لأن من ذلك بداً".
(الباب الثالث الصیام، الفصل الثانی الاعتکاف، المبحث الرابع: ما يلزم المعتكف وما يجوز له، ج:3، ص:1771، ط:دارالفکر)
فتاویٰ شامی :
"فيظهر من بحث ابن الهمام لزوم الاعتكاف المسنون بالشروع وإن لزوم قضاء جميعه أو باقيه مخرج على قول أبي يوسف أما على قول غيره فيقضي اليوم الذي أفسده لاستقلال كل يوم بنفسه".
(کتاب الصوم، باب الاعتکاف، ج:2، ص:444، ط:ایچ ایم سعید)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১