এতেকাফকারীকে মসজিদ ফাণ্ডের টাকা দেওয়া
প্রশ্নঃ ১৪৩৯০৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জুমার নামাজে মসজিদে দান করা টাকা মুসল্লিদের অনুমতিক্রমে মহল্লার গরীব ইতেকাফকারীকে দেওয়া যাবে কি
৭ মার্চ, ২০২৬
Raipura
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মসজিদ ফান্ডের টাকা কেবল মসজিদ ও মসজিদ সংশ্লিষ্ট প্রয়োজনেই ব্যবহার করা জরুরি। মসজিদের প্রয়োজনীয় খরচাদি নির্বাহের পর টাকা উদ্বৃত্ত থেকে গেলে তা মসজিদের ভবিষ্যৎ প্রয়োজনের জন্য জমা রাখা যেতে পারে। মসজিদের প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ করা যেতে পারে। মুসল্লি ও ইমাম, মুয়াজজিন, খাদেমদের সুবিধাদি বৃদ্ধি করা যেতে পারে। কিন্তু মসজিদ ও এতদসংশ্লিষ্ট খাত ছাড়া অন্যক্ষেত্রে ব্যয় করা যাবে না।
মূলত এ টাকা ফান্ড কর্তৃপক্ষের কাছে দাতার আমানত। দাতার ইচ্ছার বাইরে তা খরচ করলে আমানতের দাবি যথাযথভাবে রক্ষিত হয় না। আর সকল দাতা এতেকাফকারীকে দেওয়ার ব্যাপারে অনুমতি নাও দিতে পারে, এমনকি অবগতও না থাকতে পারে।
তাই মসজিদ ফাণ্ডের টাকা এতেকাফকারীকে দেওয়া জায়েজ হবে না। এতেকাফকারীকে কেউ দিতে চাইলে সরাসরি এতেকাফকারীর হাতে দিবে।
উল্লেখ্য এতেকাফ একটি ইবাদত। আর ইবাদতকে ব্যবসা বানানো বৈধ নয়। যেহেতু ইতিকাফকে বিক্রি করা জায়েজ নয়। তাই এ ইতিকাফের কোন সওয়াব হবে না। এ কারণে এমন ইতিকাফের মাধ্যমে এলাকাবাসী দায়িত্বমুক্ত হবে না। [ফাতাওয়া মাহমূদিয়া-১৫/৩৩৬]
الْأَصْلُ أَنَّ كُلَّ طَاعَةٍ يَخْتَصُّ بِهَا الْمُسْلِمُ لَا يَجُوزُ الِاسْتِئْجَارُ عَلَيْهَا عِنْدَنَا الخ وَلِأَنَّ الْقُرْبَةَ مَتَى حَصَلَتْ وَقَعَتْ عَلَى الْعَامِلِ وَلِهَذَا تَتَعَيَّنُ أَهْلِيَّتُهُ، فَلَا يَجُوزُ لَهُ أَخْذُ الْأُجْرَةِ مِنْ غَيْرِهِ كَمَا فِي الصَّوْمِ وَالصَّلَاةِ هِدَايَةٌ. (رد المحتار، كتاب الاجارة، باب الاجارة الفاسدة- مطلب فى الاستئجار على الطاعات-9/76، مجمع الانهر-3/532-533
١- [عن عبدالرحمن بن شبل:] اقرَؤوا القُرآنَ، ولا تأكُلوا به، ولا تَستَكثِروا به، ولا تَجْفُوا عنه، ولا تَغْلُوا فيه.
সূত্র: মাসনাদে আহমাদ হাদিস: ১৫৫৩৫
তবে যদি টাকার চুক্তি ছাড়াই খুশি মনে কেউ ইতিকাফে বসে। আর এ এলাকায় টাকা দিয়ে ইতিকাফে বসার রেওয়াজও না হয়, তাহলে ইতিকাফ শেষে মুসল্লিদের কেউ যদি তাকে হাদিয়া দেয়, তাহলে তা গ্রহণ করা জায়েজ হবে। তখন সেটিকে বিনিময় সাব্যস্ত করার সুযোগ থাকছে না। [মাসায়েলে ইতিকাফ-১৭-১৮]
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১