ডিম না ধুয়ে সিদ্ধ করার বিধান
প্রশ্নঃ ১৪৩০০৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডিমের উপর সামান্য বিষ্ঠা, এই অবস্থায় অনেকগুলো ডিম সিদ্ধ করলে, এবং সেই পানিতেই ডিম ছিলে নিয়ে, যদি তরকারি রান্না করা হয়, তবে কি সেই তরকারি খাওয়া জায়েজ হবে? (প্রশ্ন বড় হবে তাই সংক্ষেপে বললাম, বাস্তবতা থেকে)
৪ মার্চ, ২০২৬
Muddafarganj
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
যদি ডিমের গায়ে দৃশ্যমান কোন নাপাকি না থাকে তাহলে সেই ডিম পবিত্র, যদি এই ডিম পানিতে না ধুয়ে সিদ্ধ করা হয় এবং সেই পানিতেই রেখে ডিমের খোসা ছাড়ানো হয় তাহলে ওই ডিম/পানি কোনোটিই নাপাক হবে না। এমনকি যদি সিদ্ধ করার সময় ডিম ফেটেও যায় এবং পানি ডিমের ভেতরে ঢুকে যায়, তবুও ডিম নাপাকি হবে না। তবে সতর্কতা হিসেবে ফকীহগণ বলেছেন যে, এই পানি দিয়ে অজু করা এবং গোসল করা মাকরূহ।
তবে, যদি ডিমের খোসার উপর রক্ত বা ময়লা (বিষ্টা) লেগে থাকে, তাহলে স্পষ্টতই এই ধরনের খোসা নাপাক হবে। যদি পানিতে রাখা হয়, তাহলে পানিও নাপাক হয়ে যাবে। আর ওই পানিতে ডিম সিদ্ধ করার সময় যদি ডিম ফেটে যায় এবং পানি খোসার ভেতরে চলে যায়, তাহলে ডিমটিও নাপাক হয়ে যাবে।
বিষয়টির গুরুত্ব অনেকেরই জানা নাই। বিশেষত (হোটেল, রেস্তোরায়, অনুষ্ঠানে) যারা একসাথে অনেক ডিম সিদ্ধ করেন দেখা যায় তারা প্রায়শই ধোয়া ছাড়া ডিম সিদ্ধ করেন। বিষয়টি যেহেতু পাক নাপাকির; যার সাথে হালাল হারাম জড়িত; কাজেই এখানে গাফলতির অর্থ হলো, স্বেচ্ছায় নাপাক খাওয়া এবং খাওয়ানো। আল্লাহ তায়ালা আমাদের সকলকে হেফাজত করুন। আমিন।
رد المحتار: (349/1، ط: دار الفکر)
(قوله: رطوبة الفرج طاهرة) ولذا نقل في التتارخانية أن رطوبة الولد عند الولادة طاهرة، وكذا السخلة إذا خرجت من أمها، وكذا البيضة فلا يتنجس بها الثوب ولا الماء إذا وقعت فيه، لكن يكره التوضؤ به للاختلاف، وكذا الإنفحة هو المختار. وعندهما يتنجس، وهو الاحتياط. اه
غنیة المستملي: (ص: 131، ط: نعمانیۃ)
البيضة اذا وقعت من الدجاجة في الماء او المرقه لاتفسده وكذا السخلة اذا وقعت من أمها رطبة في الماء لاتفسده كذا في كتب الفتاوى وهذا لان الرطوبة التي عليها ليست بنجسة لكونها في محلها.
https://alikhlasonline.com/detail.aspx?id=9639
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
প্রসঙ্গসমূহ:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১