নাপাক কাপড় ধুয়ে পবিত্র করলে হাত ও পবিত্র
প্রশ্নঃ ১৪২৭১৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা জানি নাপাক পরিষ্কার করার ক্ষেত্রে কাপড় তিনবার ধুতে হয়। এখন আমার প্রশ্ন হল প্রত্যেকবার ধোঁয়ার সাথে সাথে কি হাতও পাক হয়ে যাবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান হলো নাপাক কাপড় ধোয়ার সময় ছিটে আসা পানি নাপাক নয়। সুতরাং নাপাক কাপড় পরিপূর্ণ ধৌত করে পাক করলে সাথে সাথে হাতও পাক হয়ে যাবে। তবে সতর্কতা মূলক হাতের যেখানে যেখানে পানি লেগেছে তা আরেকবার ধৌত করে নিতে পারেন।
হাদীস শরীফে এসেছেঃ
عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي الرَّجُلِ يَغْتَسِلُ مِنَ الْجَنَابَةِ فَيَنْضَحُ فِي إِنَائِهِ مِنْ غُسْلِهِ، فَقَالَ: لَا بَأْسَ بِهِ হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ফরয গোসলের সময় পাত্রে পানির ছিটা পড়া সম্পর্কে বলেন, এতে কোনো সমস্যা নেই। -মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ৭৮৯;
إنْ غَسَلَ ثَلَاثًا فَعَصَرَ فِي كُلِّ مَرَّةٍ ثُمَّ تَقَاطَرَتْ مِنْهُ قَطْرَةٌ فَأَصَابَتْ شَيْئًا إنْ عَصَرَهُ فِي الْمَرَّةِ الثَّالِثَةِ وَبَالَغَ فِيهِ بِحَيْثُ لَوْ عَصَرَهُ لَا يَسِيلُ مِنْهُ الْمَاءُ فَالثَّوْبُ وَالْيَدُ وَمَا تَقَاطَرَ طَاهِرٌ وَإِلَّا فَالْكُلُّ نَجِسٌ. هَكَذَا فِي الْمُحِيطِ.
(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৪২)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন