নিজের যাকাত নিজেই ভক্ষণ করা
প্রশ্নঃ ১৪২৩৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার জানার বিষয় হল মাদ্রাসায় আমার অনেক বেতন বাকি আছে মাদ্রাসা আমার কাছে ঋণ এখন যদি আমি আমার নিজের যাকাতের টাকা মাদ্রাসায় দিয়ে মাদ্রাসাকে ঋণমুক্ত করতে পারবো কিনা
১২ মার্চ, ২০২৬
সাভার ১৩৪০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যাকাত আদায় সহীহ হওয়ার জন্য যাকাতের অর্থ ব্যক্তি মালিকানায় বা তার প্রতিনিধির নিকট পূর্ণরূপে হস্তান্তর করা আবশ্যক। ব্যক্তি মালিকানায় বা তার প্রতিনিধির নিকট পূর্ণরূপে হস্তান্তর না করলে যাকাত আদায় সহীহ হবে না। আর যাকাতের টাকা কেবল শরিয়ত কর্তৃক নির্ধারিত খাতেই ব্যবহার করা যায়। নির্ধারিত খাতের বাইরে যাকাতের অর্থ খরচ করা বৈধ নয়।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার যাকাত আদায় সহীহ হওয়ার জন্য মাদরাসার যাকাত ফান্ড বা গুরাবা ফান্ডে যাকাত পূর্ণরূপে হস্তান্তর করতে হবে। এবং এ টাকা মাদরাসা কর্তৃপক্ষ কেবল মাত্র গরীব অসহায় ছাত্রদের প্রয়োজনে ব্যবহার করবে। আর সর্বাবস্থায় আপনার পাওনা বেতন মাদরাসার জেনারেল ফান্ড বা নফল-সাধারণ দান সদকার ফান্ড থেকে পরিশোধ করবে। যাকাত ফান্ড থেকে বেতন দেওয়া-নেওয়া যাবে না। মোটকথা মাদরাসার নিকট আপনার পাওনা আর আপনার যাকাতের সাথে কোন প্রকার সম্পর্ক থাকবে না। আপনি যাকাত দিবেন নিঃশর্তভাবে যাকাত ফান্ডে। আর মাদরাসা কর্তৃপক্ষ আপনার পাওনা বুঝিয়ে দিবেন সাধারণ ফান্ড থেকে।
** ﴿إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِنَ اللَّهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ﴾ [التوبة: 60]
** صحيح البخاري : رقم 1331
عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم: بَعَثَ مُعَاذًا رضي الله عنه إِلَى الْيَمَنِ، فَقَالَ: ... فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً فِي أَمْوَالِهِمْ، تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ وَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ).
** «مصنف عبد الرزاق» رقم16591 (9/ 122 ت الأعظمي)
- عَنْ هُشَيْمِ بْنِ بَشِيرٍ، عَنِ الْمُجَالِدِ، عَنِ الشَّعْبِي، أَنَّ شُرَيْحًا، وَمَسْرُوقًا كَانَا لَا يُجِيزَانِ الصَّدَقَةَ حَتَّى تُقْبَضَ.
** رد المحتار : (2/344) باب مصرف الزكاة والعشر
ويشترط أن يكون الصرف (تمليكا) لا إباحة كما مر.
** «الفتاوى العالمكيرية = الفتاوى الهندية» (1/ 171) (كتاب الزكاة) (وفيه ثمانية أبواب)
(الباب الأول في تفسيرها وصفتها وشرائطها)
«ولو وهب دينه من فقير ونوى زكاة دين آخر له على رجل آخر أو نوى زكاة عين له لم يجز كذا في الكافي.
** «الفتاوى العالمكيرية = الفتاوى الهندية : (6/391)
رجل له على فقير مال وأراد أن يتصدق بماله على غريمه ويحتسب به عن زكاة ماله فقد عرف من أصل أصحابنا رحمهم الله تعالى أنه لا يتأدى بالدين زكاة العين ولا زكاة دين آخر والحيلة في ذلك أن يتصدق صاحب المال على الغريم بمثل ما له عليه من المال العين ناويا عن زكاة ماله ويدفعه إليه، فإذا قبضه الغريم ودفعه إلى صاحب المال قضاء بما عليه من الدين يجوز،»
** حاشية ابن عابدين = رد المحتار (2/270-271)
واعلم أن أداء الدين عن الدين والعين عن العين، وعن الدين يجوز وأداء الدين عن العين، وعن دين سيقبض لا يجوز. وحيلة الجواز أن يعطي مديونه الفقير زكاته ثم يأخذها عن دينه،
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১