প্রশ্নঃ ১৪১৭১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
যেহেতু আল্লাহই হেদায়েত দেওয়ার মালিক,তবে কেন সবাই হেদায়েত পায় না?? (যেমন মহানবীর চাচা)
২৫ ফেব্রুয়ারী, ২০২২
মির্জাপুর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মহনবির চাচা কেন হেদায়াত পায়নি, সে বিষয়টি খুঁজতে গেলেই এ প্রশ্নের উত্তর পেয়ে যাব আমরা।
আল্লাহ তাআলাই হিদায়াত দেন, আল্লাহ ছাড়া কেউ কাউকে হেদায়াত দিতে পারেন না। এটি অকাট্য সত্য। যেমন আল্লাহ তাআলা কুরআনে বলেন,
{ إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلَكِنَّ اللَّهَ يَهْدِي مَنْ يَشَاءُ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ} [القصص: 56]
অর্থাৎ,[আল্লাহ তাআলা নবিকে বলতেছেন] আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়াত দান করতে পারবেন না; বরং আল্লাহ যাকে ইচ্ছা হেদায়াত দান করেন। তিনি ভালো জানেন কারা হোদায়াতপ্রাপ্ত। [কাসাস : ৫৬]
আল্লাহ তাআলা যা ইচ্ছা, যখন ইচ্ছা করতে পারেন। কিন্তু তিনি এ দুনিয়াকে একটি সিস্টেমের মধ্য দিয়ে পরিচালনা করেন। কে হেদায়াত পাবে আর কে হেদায়াত পাবে না তারও একটি নীতি রেখেছেন।
এ বিষয়টি তিনি কুরআনের আরেক আয়াতে বলেছেন,
{وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ } [العنكبوت: 69]
অর্থাৎ, যার আমার পথে চেষ্টা করবে আমি নিশ্চয় নিশ্চয় তাদেরকে পথ দেখাব। [আনকাবুত : ৬৯]
এবার আসা যাক আবু তালেব কেন হেদায়াত পেল না। আমরা জানি আবু তালেবকে রাসুল সা. শেষ মুহূর্ত পর্যন্ত দাওয়াত দিয়েছেন, কিন্তু সে তাঁর দাওযাতে সাড়া দেয়নি; বরং নিজ বংশের লোকরেদ কথার উপরই অটল থেকেছেন। মোটকথা তিনি নিজের থেকে হেদায়াত পাওয়ার চেষ্টা করেননি, তাই আল্লাহ তাআলাও তাকে হেদায়াত দেননি।
এছাড়াও আল্লাহ তাআলা একাধিক আয়াতে বলেছেন, তিনি চাইলে দুনিয়ার সকল মানুষকে মুমিন বানিয়ে দিতে পারতেন। কিন্তু দুনিয়ার পরীক্ষার জায়গা এখানে কাউকে বাধ্য করে হেদায়াত দান করা হয় না, তবে চলার আগ্রহ করে এগিয়ে যায় আল্লাহ তাআলা তাকে কাছে টেনে নেন।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এজন্য প্রত্যেকের উচিত নিজের ব্যাপারে সতর্ক হওয়া। আমাকে কেউ হেদায়াত পাইয়ে দিতে পারবেন না। আমাকেই আমার হেদায়াতের পথে এগিয়ে যেতে হবে, আল্লাহর সাহায্য নিয়ে সে পথে সফল হতে হবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
আমলের সূরাগুলো মুখে না পড়ে শুনলে সওয়াব পাওয়া যাবে কি না?
স্ত্রী ও সন্তানদের নিয়ে শুধুমাত্র হালাল বিনোদন, পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি এবং কিছুটা আনন্দময় সময় কাটানোর উদ্দেশ্যে ঘরে দাবা বা ক্যারাম খেলা কি শরীয়তসম্মত?
দুনিয়াতে বেশি উদরপূর্তি করলে আখেরাতে বেশি ক্ষুধার্ত থাকবে- এর ব্যাখ্যা
আশুরার রোযার সাথে কাজা/ মান্নতের রোযার নিয়ত করা যাবে না
বিনোদনের জন্য অমুসলিম দেশে যাওয়ার বিধান
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১