শুধু স্বর্ণ থাকলে যাকাত যেভাবে দিতে হবে
প্রশ্নঃ ১৪১৪০৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আমার বোন নেসাব পরিমাণ স্বর্ণের মালিক,কিন্তু তার কাছে নগদ অর্থ নেই। এখন তার যাকাত দেওয়ার ব্যাপারে করণীয় কি? অনুগ্রহ করে জানাবেন।
৯ মার্চ, ২০২৬
Johor Darul Ta'zim
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মৌলিক ফরয বিধান। নেসাব পরিমাণ সম্পদের মালিকের উপর যাকাত আদায় করা আবশ্যক। সুতরাং আপনার বোন যেহেতু নেসাব পরিমাণ স্বর্ণের মালিক, তাই আপনার বোনের উপর যাকাত আদায় করা ফরয। যে কোন ভাবেই হোক এ ফরয বিধান আদায় করতে হবে।
মূলত বিধান হলো, যে সম্পদের উপর যাকাত ফরয তারই ২.৫% যাকাত দিতে হয়। তাই আপনার বোন তার নেসাব পরিমাণ স্বর্ণেরই ২.৫% স্বর্ণ যাকাত হিসেবে দিবেন। অথবা যাকাত আদায়ের সময় তার যে মূল্য হয় তা আদায় করবেন। সেক্ষেত্রে প্রয়োজনে স্বর্ণ বিক্রি করবেন। অথবা স্বামীর থেকে সমপরিমাণ টাকা নিয়ে যাকাত দিবেন। মোটকথা নেসাব পরিমাণ সম্পদের মালিকের (যেমন আপনার বোন) যাকাত আদায় না করার কোন সুযোগ নেই।
দেখুন : সূরা বাকারা, আয়াত নং ২১৯; সুনানে আবু দাউদ, হাদীস নং ১৫৭৪; সুনানে তিরমিযী, হাদীস নং ৬২০; মুসনাদে আহমাদ, হাদীস নং ১০৯৭; বাদায়েউস সানায়ে’ : ২/১৮; আদ্দুররুল মুখতার- রদ্দুল মুহতারসহ : ২/২৯৫
** قوله تعالى : سورة البقرة 219
وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلِ الْعَفْوَ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ
** قوله تعالى : سورة الذاريات 19
وَفِيٓ أَمۡوَٰلِهِمۡ حَقّٞ لِّلسَّآئِلِ وَٱلۡمَحۡرُومِ.
** سنن أبي داود : رقم 1574، سنن الترمذي : رقم 620، مسند أحمد : رقم 1097
(1) عَنْ عَلِيٍّ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «قَدْ عَفَوْتُ» عَنْ صَدَقَةِ الْخَيْلِ وَالرَّقِيقِ، فَهَاتُوا صَدَقَةَ الرِّقَةِ: مِنْ كُلِّ أَرْبَعِينَ دِرْهَمًا دِرْهَمًا، وَلَيْسَ فِي تِسْعِينَ وَمِئَةٍ شَيْءٌ، فَإِذَا بَلَغَتْ مِئَتَيْنِ فَفِيهَا خَمْسَةُ دَرَاهِمَ.
** «سنن أبي داود» رقم 1573
«عن عليّ رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم، ببعض أول الحديث قال: "فإذا كانت لك مئتا درهمِ، وحالَ عليها الحولُ، ففيها خمسةُ دراهم، وليس عليك شيء - يعني في الذهب - حتَّى يكونَ لك عشرون ديناراً، فإذا كان لَكَ عشرون ديناراً، وحالَ عليها الحولُ، ففيها نِصْفُ دينارِ، فما زاد، فبحسابِ ذلك. »
** بدائع الصنائع في ترتيب الشرائع : (2/18)
فأما إذا كان له ذهب مفرد فلا شيء فيه حتى يبلغ عشرين مثقالا فإذا بلغ عشرين مثقالا ففيه نصف مثقال
** الدر المختار مع رد المحتار : (2/295)
(نصاب الذهب عشرون مثقالا والفضة مائتا درهم كل عشرة) دراهم (وزن سبعة مثاقيل)
(قوله: عشرون مثقالا) فما دون ذلك لا زكاة فيه.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১