ইফতার করানোর ফজিলত
প্রশ্নঃ ১৪০৪০০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয় শায়েখ আমার জিজ্ঞাসা হল কোন ব্যক্তি যদি ওকে ইফতার করায় তাহলে তার ফজিলত কি
২২ ফেব্রুয়ারী, ২০২৬
West Bengal ৭১২৫১২
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রোজাদারদের ইফতার করানোকে মহানবী (সা.) সওয়াব বৃদ্ধির ও গুনাহ মাফের আমল হিসেবে ঘোষণা করেছেন।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং রোজাদারের সমান সওয়াব লাভ করবে, তবে রোজাদারের সওয়াব কমানো হবে না।
সাহাবারা (রা.) জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল! আমাদের সবার পক্ষে কি রোজাদারকে ইফতার করানো সম্ভব?
নবী (সা.) উত্তর দিলেন, যদি কেউ একজন রোজাদারকে দুধ মিশ্রিত পানি, একটি খেজুর বা এক ঢোক পানি দিয়েও ইফতার করায়, তবে সে একই সওয়াব পাবে। আর যে ব্যক্তি একজন রোজাদারকে পরিপূর্ণ খাবার খাওয়াবে, আল্লাহ তাকে আমার হাউজে কাউসার থেকে পান করাবেন, যার পর সে জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত কখনো তৃষ্ণার্ত হবে না। (তিরমিজি, মুসনাদ আহমদ)
অভাগ্রস্ত মানুষকে খাবার খাওয়ানোর সওয়াব ও পুরস্কার বর্ণনা করে কোরআনে আল্লাহ তাআলা বলেন, وَ یُطۡعِمُوۡنَ الطَّعَامَ عَلٰی حُبِّهٖ مِسۡكِیۡنًا وَّ یَتِیۡمًا وَّ اَسِیۡرًا اِنَّمَا نُطۡعِمُكُمۡ لِوَجۡهِ اللّٰهِ لَا نُرِیۡدُ مِنۡكُمۡ جَزَآءً وَّ لَا شُكُوۡرًا اِنَّا نَخَافُ مِنۡ رَّبِّنَا یَوۡمًا عَبُوۡسًا قَمۡطَرِیۡرًا فَوَقٰهُمُ اللّٰهُ شَرَّ ذٰلِكَ الۡیَوۡمِ وَ لَقّٰهُمۡ نَضۡرَۃً وَّ سُرُوۡرًا وَ جَزٰىهُمۡ بِمَا صَبَرُوۡا جَنَّۃً وَّ حَرِیۡرًا
অর্থ: তারা নিজেদের চাহিদা থাকা সত্ত্বেও মিসকিন, ইয়াতিম ও বন্দীকে খাবার খাওয়ায়। তারা বলে, আমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাদেরকে খাবার খাওয়াই। আমরা তোমাদের থেকে কোন প্রতিদান চাই না এবং কোন শোকরও না। আমরা আমাদের রবের পক্ষ থেকে এক ভীতিপ্রদ ভয়ানক দিবসের ভয় করি। সুতরাং সে দিবসের অকল্যাণ থেকে আল্লাহ তাদের রক্ষা করলেন এবং তাদের প্রদান করলেন সজীবতা ও আনন্দ। আর তারা যে ধৈর্যধারণ করেছিল তার পরিণামে তিনি তাদেরকে জান্নাত ও রেশমী বস্ত্রের পুরস্কার প্রদান করবেন। (সুরা দাহর: ৮-১২)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১