অল্প টাকা কুড়িয়ে পেলে করণীয়
প্রশ্নঃ ১২৮৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো মুসলমান বেক্তি যদি রাস্তায় কোন টাকা পয়সা বা সোনা গয়না পড়ে পায় সেটা কি নেওয়া জায়ের অথবা যদি নিয়ে থাকে তাহলে করনীয় কি?
২৪ জুন, ২০২৫
West Bengal ৭৪২১৬৬
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রাস্তায় পড়ে থাকা জিনিস যদি খুব একটা দামি না হয়, যেমন- বিশ, পঞ্চাশ বা একশ টাকা মূল্যের কোনো জিনিস হয়, তাহলে আপনি যথাসাধ্য চেষ্টা করুন মালিককে খুঁজে বের করতে। প্রয়োজনে কিছুদিন কুড়িয়ে পাওয়া বস্তুটি বেশ যত্নের সঙ্গে নিজের কাছে রেখে দেবেন। এর মধ্যে মালিক পেয়ে গেলে দিয়ে দেবেন। আর মালিক না পেলে কোনো গরিব মানুষকে যার বস্তু তার নামে সদকা করে দেবেন।
কুড়িয়ে পাওয়া জিনিস যদি আরেকটু বেশি দামের হয়, তাহলে মালিককে খোঁজার সম্ভাব্য সব চেষ্টা করবেন। প্রয়োজনে মাইকিং করবেন। পণ্যের দাম অনুযায়ী মনে করলে টিভি-পত্রিকায় বিজ্ঞাপনও দেবেন। এসব কষ্ট আপনি আল্লাহর সন্তোষ্টির নিয়তেই করবেন। তবে মালিককে খুঁজতে গিয়ে আপনার যে পরিমাণ অর্থ খরচ হবে তা চাইলে আপনি ওই ব্যক্তির থেকে পারস্পরিক সম্মতির ভিত্তিতে নিতে পারবেন। যদি মালিক পাওয়া যায়, তাহলে তো কথাই নেই। মালিককে ফেরত দেবেন। আর যদি মালিক পাওয়া না যায়, তাহলে শরিয়তের নির্দেশ হল, এক বছর পর্যন্ত মালিকের জন্য অপেক্ষা করবেন। কুড়িয়ে পাওয়া বস্তুটি যত্নের সঙ্গে নিজ হেফাজতে রাখবেন। এক বছর পার হয়ে যাওয়ার পরও যদি মালিকের সন্ধান পাওয়া না যায়, তাহলে আপনার দায়িত্ব হল, মূল মালিকের নামে ওই বস্তুটি সদকা করে দেয়া। ফকিহরা বলেছেন, আপনি যদি নিজেকে অভাবী মনে করেন, তাহলে চাইলে নির্ধারিত সময়ের পর কুড়িয়ে পাওয়া বস্তু মালিকের কাছে ফেরত দিতে না পারলে আপনি নিজেই ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো ধরনের গোনাহ হবে না। তবে ফোকাহায়ে কেরামের মতে কুড়িয়ে পাওয়া জিনিস মসজিদে দান করা নিষেধ।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১