একটি ছাগল বা গরুর এক ভাগ দিয়ে ছেলের আকিকা করা
প্রশ্নঃ ১২৪৮৯৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হল একজন ছেলের জন্য গোরুর মধ্যে কয়টা ভাগ দেওয়া যাবে ধরেন আমার সাতটা ছেলে তাহলে কি আমি শুধু একটি গরু আকিকা দিতে পারব
১ নভেম্বর, ২০২৫
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী ভাই, সন্তানের আকিকা আদায়ের উত্তম নিয়ম হলো—ছেলে সন্তান হলে দু'টি ছাগল অথবা গরুর দুই অংশ এবং মেয়ে সন্তান হলে একটি ছাগল বা গরুর একটি অংশ দেওয়া।
* তবে কারো আর্থিক সামর্থ্য না থাকলে ছেলে হোক বা মেয়ে, উভয়ের ক্ষেত্রেই একটি ছাগল অথবা গরুর এক অংশ দিলেই যথেষ্ট হয়ে যাবে এবং আকিকা পুরোপুরি আদায় হয়ে যাবে।
* কিছু হাদীসে স্বয়ং নবী করীম ﷺ থেকে প্রমাণ পাওয়া যায় যে, তিনি ছেলে শিশুর আকিকায় একটি পশু জবাই করাও যথেষ্ট।
* হাদিস শরীফে এসেছে,
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَقَّ عَنِ الْحَسَنِ وَالْحُسَيْنِ كَبْشًا كَبْشًا .
রাসূলুল্লাহ্ (ﷺ) হাসান ও হুসাইন (রাযিঃ) এর পক্ষ হতে একটি করে দুম্বা তাদের আকীকায় কুরবানী করেন। (সুনানে আবু দাউদ - ২৮৪১)
* সুতরাং একটি গরুতে সাতটি ভাগ দেওয়া যায় প্রত্যেকটি ভাগ এক একটি ছাগলের সমান।
সেমতে আপনি আপনার সাত ছেলের জন্য আকিকা হিসেবে একটি গরু জবাই করলেও তা যথেষ্ট হবে।
তবে উত্তম হলো একজন ছেলের জন্য দুইটি ছাগল অথবা গরু বা এ জাতীয় বড় প্রাণী হলে সেখান থেকে দুই ভাগ দিয়ে আকিকা করা।
فتح الباری (في العقيقة الإماطة الإزالة، ٥٩٢/٩، ط:دار المعرفة)
"وهذه الأحاديث حجة للجمهور في التفرقة بين الغلام والجارية وعن مالك هما سواء فيعق عن كل واحد منهما شاة واحتج له بما جاء أن النبي صلى الله عليه وسلم عق عن الحسن والحسين كبشا كبشا أخرجه أبو داود ولا حجة فيه فقد أخرجه أبو الشيخ من وجه آخر عن عكرمة عن بن عباس بلفظ كبشين كبشين وأخرج أيضا من طريق عمرو بن شعيب عن أبيه عن جده مثله وعلى تقدير ثبوت رواية أبي داود فليس في الحديث ما يرد به الأحاديث المتواردة في التنصيص على التثنية للغلام بل غايته أن يدل على جواز الاقتصار وهو كذلك فإن العدد ليس شرطا بل مستحب."
فتاوی شامی (كتاب الأضحية، ٣٣٦/٦، ط:سعيد)
:"يستحب لمن ولد له ولد أن يسميه يوم أسبوعه ويحلق رأسه ويتصدق عند الأئمة الثلاثة بزنة شعره فضة أو ذهبا ثم يعق عند الحلق عقيقة إباحة على ما في الجامع المحبوبي، أو تطوعا على ما في شرح الطحاوي، وهي شاة تصلح للأضحية تذبح للذكر والأنثى."
العقود الدریۃ (كتاب الذبائح، ٢١٢/٢، ط:دار المعرفة)
"إذا أراد أن يعق عن الولد، فإنه يذبح عن الغلام شاتين وعن الجارية شاة؛ لأنه إنما شرع للسرور بالمولود وهو بالغلام أكثر ولو ذبح عن الغلام شاة وعن الجارية شاة جاز؛ لأن «النبي - صلى الله عليه وسلم - عق عن الحسن والحسين كبشا كبشا»."
(احسن الفتاوی, کتاب الاضحیۃ والعقیقۃ،ج:7،ص: 535،ط:سعید)
"سوال:بعض لوگ لڑکی کے عقیقہ کے لیے ایک بکری اور لڑکے کے عقیقہ کے لیے دو بکریوں کا ہونا ضروری سمجھتے ہیں کیامسئلہ یونہی ہے؟
جواب: لڑکا ہویالڑکی بہرحال ایک بکری کافی ہے، البتہ لڑکے کےلیے دوکاہونا بہترہے۔"
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১