প্রশ্নঃ ১২৪০১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
ইসলামী শরীয়তে রাফেল ড্র কি জায়েজ আছে? না থাকলে কেন নেই
৯ জানুয়ারী, ২০২২
চট্টগ্রাম
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রেফেল ড্র দু'ভাবে হয়ে থাকে।
১: কোন দোকান, মেলা ও শপিংমলে কেনাকাটার পর ক্রেতাদের কয়েকটি কুপন ধরিয়ে দেয়। সুনির্দিষ্ট মেয়াদ অতিবাহিত হওয়ার পর রেফেল ড্র অনুষ্ঠিত হয়। এ ড্রতে যার কুপনের নাম্বার উঠে আসে, সে পুরস্কৃত হয়। এই পুরস্কারটি মেলা অথবা মার্কেট কর্তৃপক্ষ দিয়ে থাকে। এ ধরনের ড্র শরীয়তের দৃষ্টিতে না জায়েয নয়।
২: আরেক ধরনের রেফেল ড্র হলো, সুনির্দিষ্ট মূল্যে (১০/৫০/১০০) কুপন বিক্রি হয়। সুনির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর ঐ কুপনগুলোর নাম্বার রেফেল ড্র হয়। এরপর সেখান থেকে ড্রয়ের মাধ্যমে নির্বাচিত ব্যক্তিদেরকে পুরস্কৃত করা হয়। এই ধরনের রেফেল ড্র সম্পূর্ণ হারাম ও নাজায়েজ। যেহেতু এতে রয়েছে জুয়া ও ঠকবাজি।
জুয়া হলো এভাবে, সকলেই সমান পরিমাণ টাকা দিয়ে অংশগ্রহণ করলো। পুরস্কৃত হলো মাত্র কয়েকজন। বাকি সবার টাকা গোল্লায় গেল।
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنَّمَا الۡخَمۡرُ وَالۡمَیۡسِرُ وَالۡاَنۡصَابُ وَالۡاَزۡلَامُ رِجۡسٌ مِّنۡ عَمَلِ الشَّیۡطٰنِ فَاجۡتَنِبُوۡہُ لَعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ
হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য-নির্ধারক শরসমূহ এসব শয়তানের অপবিত্র কার্য বৈ তো নয়। অতএব, এগুলো থেকে বেঁচে থাক-যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও।
—আল মায়িদাহ - ৯০
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
আমলের সূরাগুলো মুখে না পড়ে শুনলে সওয়াব পাওয়া যাবে কি না?
স্ত্রী ও সন্তানদের নিয়ে শুধুমাত্র হালাল বিনোদন, পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি এবং কিছুটা আনন্দময় সময় কাটানোর উদ্দেশ্যে ঘরে দাবা বা ক্যারাম খেলা কি শরীয়তসম্মত?
দুনিয়াতে বেশি উদরপূর্তি করলে আখেরাতে বেশি ক্ষুধার্ত থাকবে- এর ব্যাখ্যা
আশুরার রোযার সাথে কাজা/ মান্নতের রোযার নিয়ত করা যাবে না
বিনোদনের জন্য অমুসলিম দেশে যাওয়ার বিধান
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১