সম্পূর্ণ মেহরাবে দাঁড়ানোর বিধান
প্রশ্নঃ ১২৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেব নামায পড়ানোর সময় মসজিদের অংশে না দাঁড়িয়ে কেবলমাত্র মেহরাবের ভেতরে দাঁড়িয়ে নামায পড়ালে নামায হবে কি? শুনেছি ইমাম সাহেব নামায পড়ানোর সময় মসজিদের অংশেই দাঁড়াতে হয়। এক্ষেত্রে সঠিক বিষয়টি জানালে উপকৃত হব।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইমামের জন্য জামাতের সময় মেহরাবের ভেতরে না ঢুকে গিয়ে কিছুটা বাহিরে দাঁড়ানোই উত্তম। এক্ষেত্রে শুধু উভয় কদম মেহরাবের বাহিরে রাখাই যথেষ্ট। তবে ওযরবশত (যেমন, জায়গার সংকীর্ণতা) মেহরাবের ভেতরে দাঁড়ালেও কোনো অসুবিধা নেই।
জেনে রাখা দরকার যে, মেহরাব মসজিদেরই অংশ। এটিকে মসজিদের বাইরের মনে করা ঠিক নয়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
হজ্বের আগে সায়ী করা (মিনায় যাওয়ার পূর্বে ফরয তাওয়াফের সায়ী করে রাখা)
হারাম বস্তু বা কুফুরী কালামের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করার হুকুম
ঋণের বিনিময়ে চুক্তিভিত্তিক অতিরিক্ত মুনাফা ভোগ করা সুস্পষ্ট সুদ
জানের উপর আশংকা হলে এমন পরিস্থিতিতে দাড়ি কেটে ফেলতে পারব কিনা
এম এম কিট (গর্ভস্থ বাচ্চা মেরে ফেলার ঔষধ) বিক্রয়ের হুকুম