প্রশ্নঃ ১২০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গত রমযানে একদিন আমাদের মসজিদের হাফেজ সাহেব হঠাৎ অসুস্থ হয়ে যান। অসুস্থতার কারণে তিনি বসেবসেই রুকু-সিজদার সাথে তারাবীহ্র ইমামতি করেন। এবং আমাদেরকে উনার পিছনে দাঁড়িয়েই ইক্তিদা করতে বলেন। উনার কথা মত আমরা দাঁড়িয়েই ইক্তিদা করি। কিন্তু বিষয়টি নিয়ে আমার বেশ সংশয় হচ্ছে। তাই জানতে চাচ্ছি যে, এভাবে বসে ইমামতি করা ও তার পিছনে ইক্তিদা করা কি জায়েয আছে? এবং আমাদের ঐ দিনের তারাবীহ কি সহীহ হয়েছে?
২৮ অক্টোবর, ২০২০
২৩
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইমাম যমিনে বসে সমতলে সিজদা করে নামায পড়লে তার পেছনে সুস্থ ব্যক্তিদের দাঁড়িয়ে ইক্তেদা করা সহীহ। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাদের ঐ দিনের তারাবীহ সহীহ হয়েছে। অবশ্য ইশারায় সিজদাকারীর পেছনে সুস্থ ব্যক্তিদের ইক্তেদা সহীহ নয়।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন