কুরবানীর পশু জবাইয়ের সুন্নাহ পদ্ধতি ও যাবতীয় দু'আ
প্রশ্নঃ ১০৫৪৭৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি জানতে চাচ্ছি যে কুরবানির পশু জবাই করার সুন্নাহ পদ্ধতি ও জবাইয়ের দোয়াগুলো কি হবে?
২৯ মে, ২০২৫
পীরগঞ্জ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই!
যবেহ করার সুন্নত পদ্ধতি হলো, পশুকে কিবলামুখী করে শোয়ানো এবং যিনি যবেহ করবেন তিনিও কিবলামুখী হওয়া।
সর্বপ্রথম পশুকে কিবলামু্খী করে এই দো‘আ পড়বে,
”اِنِّیْ وَجَّھْتُ وَجْھِیَ لِلَّذِیْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْأَرْضَ حَنِیْفًا وَّمَا اَنَا مِنَ الْمُشْرِکِیْنَ“
” اِنَّ صَلَاتِیْ وَنُسُکِیْ وَمَحْیَایَ وَمَمَاتِیْ ِللهِ رَبِّ الْعٰلَمِیْنَ لَا شَرِیْکَ لَہ وَبِذٰلِکَ اُمِرْتُ وَاَنا اَوَّلُ الْمُسْلِمِیْنَ۔“
অতঃপর এই দো’আ পড়বে,
َاَللّٰھُمَّ مِنْکَ وَلَک “
এরপর ْبِسْمِ اللهِ اَللهُ اَکْبَر
“বিসমিল্লাহি আল্লাহু আকবার” পড়ে ধারালো ছুরি দ্বারা পশুর গলার সামনের অংশে, কণ্ঠনালী ও বুকের সংযোগস্থলের মাঝামাঝি স্থানে যবেহ করা। এমনভাবে ছুরি চালাতে হবে যেন চারটি রগের সবগুলো অথবা অন্তত তিনটি কেটে যায়।
এ চারটি হলো—দুটি প্রধান রগ, যেগুলোর মাধ্যমে হৃদয় থেকে মাথার দিকে রক্ত প্রবাহিত হয়, একটি খাদ্যনালী এবং একটি শ্বাসনালী।
জবাই শেষ হলে এই দো’আ পড়বে,
اَللّٰھُمَّ تَقَبَّلْ مِنِّیْ کَمَا تَقَبَّلْتَ مِنْ حَبِیْبِکَ
مُحَمَّدِ وَّخَلِیْلِکَ اِبْرَاھِیْمَ عَلَیْھِمَا السَّلَامُ۔
জেনে রাখা উচিত যে, উল্লেখিত দো’আ সমূহ পড়া উত্তম। জরুরী নয়। কেউ যদি শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়ে জবাই করে তাহলে তার কুরবানী শুদ্ধ হবে এবং গোশতও খাওয়া যাবে।
উল্লেখ্য, আমাদের দেশে জবাইয়ের সময় পশুকে বেঁধে রেখে বিভিন্নভাবে কষ্ট দেওয়া হয়। এটি কোনোভাবেই বৈধ নয়। আল্লাহ তাআলা পশুকে আমাদের অনুগত করে না দিলে, কারও সাধ্য নেই তাকে কাবু করার।
শরঈ দলীল:
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ ذَبَحَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ الذَّبْحِ كَبْشَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ مُوجَأَيْنِ فَلَمَّا وَجَّهَهُمَا قَالَ ” إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ عَلَى مِلَّةِ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنَّ صَلاَتِي وَنُسُكِي وَمَحْيَاىَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لاَ شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ اللَّهُمَّ مِنْكَ وَلَكَ عَنْ مُحَمَّدٍ وَأُمَّتِهِ بِاسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ ” . ثُمَّ ذَبَحَ .
জাবির ইবনে আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ কুরবানীর দিন নবী (ﷺ) দু‘টি শিং বিশিষ্ট সাদা ও কালো মিশ্রিত দুম্বাকে কুরবানীর উদ্দেশ্যে কিবলামুখী করে শোয়ান এবং এই দুআ পাঠ করেনঃ
إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ عَلَى مِلَّةِ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنَّ صَلاَتِي وَنُسُكِي وَمَحْيَاىَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لاَ شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ اللَّهُمَّ مِنْكَ وَلَكَ عَنْ مُحَمَّدٍ وَأُمَّتِهِ بِاسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ
অর্থাৎ ‘আমি আমার চেহারা তাঁর দিকে ফিরাচ্ছি, যিনি এককভাবে যমীন ও আসমান সৃষ্টি করেছেন এবং আমি মুশরিকদের অর্ন্তর্ভূক্ত নই। নিশ্চয়ই আমার নামায, আমার কুরবানী, আমার হায়াত এবং আমার মৃত্যু আল্লাহ্ রাব্বুল আলামীনের জন্য, যাঁর কোন শরীক নেই এবং আমি এরূপ করার জন্য আদিষ্ট হয়েছি এবং আমি মুসলিমদের শামিল। হে আল্লাহ্! এটি তোমারই পক্ষে এবং তোমারই জন্যে মুহাম্মাদ ও তাঁর উম্মতের তরফ হতে। বিসমিল্লাহ্ আল্লাহু আকবার।″
অতঃপর তিনি সে দুম্বাকে যবেহ করেন।
(সুনানে আবু দাউদ, হাদীস নং: ২৭৮৬,আন্তর্জাতিক নং: ২৭৯৫)
بدائع البدائع: (311/6، ط: دار الحدیث)
وفي حديث أنس رضي الله عنه: أن النبي عليه الصلاة والسلام ضحی بكبشين أملحين اقرنین قال أنس : فرأيت النبي عليه الصلاة والسلام واضعا قدمه على صفاحهما أي على جوانب عنقهما وهو یذبحهما بيده عليه الصلاة والسلام مستقبل القبلة فذبح الأول فقال : بسم الله والله أكبر اللهم هذا عن محمد وعن آل محمد» ثم ذبح الآخر وقال عليه الصلاة والسلام: «اللهم هذا من شهد لك بالتوحيد وشهد لي بالبلاغه
ويستحب أن يكون الذابح حال الذبح متوجها إلى القبلة لما روينا وإذا لم يذبح بنفسه۔
الفتاوی التاتارخانیۃ: (الفصل الرابع فیما یتعلق بالتسمیۃ علی الذبح، 400/17)
یکون من الدعاء ینبغي أن یکون قبل الذبح أو بعدہ، لما روي أن النبي صلی اللّٰہ علیہ وسلم کان إذا أراد أن یذبح أضحیتہ، قال: اللّٰہم ہٰذا منک ولک، إن صلاتي ونسکي ومحیاي ومماتي للّٰہ رب العالمین، لا شریک لہ، وبذٰلک أمرت، وأنا أول المسلمین باسم اللّٰہ، واللّٰہ أکبر۔
صحیح مسلم: (باب استحباب التضحیة، رقم الحدیث: 1966، 155/2، ط: بیت الافکار)
عن أنس رضي اللّٰہ عنہ قال: ضحی النبي صلی اللّٰہ علیہ وسلم بکبشین أملحین أقرنین، ذبحہما بیدہ، وسمی، وکبر، ووضع رجلہ علی صفاحہما۔
الھندیة: (287/5، ط: دارالفکر )
المستحب أن يكون الذبح بالنهار، ويستحب في الذبح حالة الاختيار، أن يكون ذلك بآلة حادة من الحديد کالسكين والسيف ونحو ذلك. ويكره بغير الحديد، وبالكليل من الحديد . ومنها: الترفيق في قطع الأوداج، ويكره الاتكاء فيه، ويستحب الذبح من قبل الحلقوم، ويكره الذي من قبل القفا
ومن المستحب : قطع الأوداج كلها، ويكره قطع البعض دون البعض. ويستحب الاكتفاء بقطع الأوداج ، ولا يباين الرأس، ولو فعل يكره. ويكره أن يقول عند الذبح : اللهم تقبل من فلان. وإنما يقول ذلك بعد الفراغ من الذبح أو قبل الاشتغال به، ولو قال ذلك لا تحرم الذبيحة. ويكره له بعد الذبح قبل أن تبرد أن ينخعها وهو : أن ينحرها حتى يبلغ النخاع، وأن يسلخها قبل أن تبرد. فإن نخع أو سلخ قبل أن تبرد، فلا بأس بأكلها. ويكره جرها برجلها إلى المذبح، ويكره أن يضجعها ويحد الشفرة بين يديها. وهذا كله لا تحترم به الذبيحة، كذا في البدائع۔
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাহাদাত হুসাইন ফরায়েজী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১