প্রশ্নঃ ১০৪২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গত রমযানে একদিন দিনের বেলা আমার স্বপ্নদোষ হয়েছিল। তখন আমি ভেবেছিলাম আমার রোযা ভেঙ্গে গেছে। তাই আমি তারপরে ইচ্ছাকৃত পানাহার করেছিলাম। এখন জানতে চাই, আমাকে কি ঐ রোযার কাযা এবং কাফ্ফারা উভয়টিই আদায় করতে হবে?
২৮ অক্টোবর, ২০২০
৩৫
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
স্বপ্নদোষ হলে রোযা ভাঙ্গে না। কিন্তু আপনি যেহেতু রোযা ভেঙ্গে গেছে ভেবে পানাহার করে ফেলেছেন তাই আপনাকে ঐ রোযার শুধু কাযা করলেই হবে। কাফ্ফারা দিতে হবে না।
প্রকাশ থাকে যে, দ্বীনের যে কোনো বিষয়ে নিজে থেকে সিদ্ধান্ত নেওয়া খুবই অন্যায়। এ ব্যাপারে স্থানীয় আলেম থেকে হলেও জিজ্ঞাসা করে আমল করা জরুরী। আল্লাহ তাআলা কুরআন মাজীদে ইরশাদ করেছেন,
فَسْـَٔلُوْۤا اَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَ
‘তোমরা যদি না জান তবে যারা জানে (আলেম) তাদেরকে জিজ্ঞাসা কর।’(সূরা আম্বিয়া (২১): ৭)
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন