আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

৩৫২৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্সালামু আ,লাইকুম ওয়া রহ্ মাতুল্লাহ .........
জাযাকাল্লাহ খাইর , আল্লাহ আপনাদের উত্তর প্রদানের উসিলায় , উত্তম প্রতিদান দান করুক , আমিন ।
আমার আজকের প্রশ্ন .......
১. নামাজের মধ্যে কোন সূরার একই আয়াত ইচ্ছে করে ২-৩ বার পড়া/পাঠ করা যাবে কি/না, কোন ফরজ বা সুন্নত নামাজে ?
২. যখন আমরা নামাজে ডান এবং বাম দিকের ফেরেশতাদের সালাম প্রদান করি ....তখন ডান এবং বাম পাশের মুসল্লিদেরকেও সালামের নিয়তে সালাম ফেরানোর মাসআলা আছে কি/না ?
৩. মাসজিদে ফজর নামাজের আজানের আগে মুসল্লিদেরকেও জাগানোর উদ্দেশ্য ইসলামিক হামদ/নাত/গজল গাওয়ার কোন বিধান আছে কি না .... ??
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
১০ নভেম্বর, ২০২০
ঢাকা
২৮৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

মুহতারাম, আমাদের মসজিদের সিঁড়ির নিচের জায়গা বেশ বড়। মসজিদ কমিটির এক প্রাক্তন সদস্য উক্ত স্থানটি ভাড়া নিয়ে আতর-টুপির দোকান বানাতে চাচ্ছেন। যেহেতু তিনি অনেকদিন পর্যন্ত মসজিদ কমিটির সদস্য ছিলেন, তাই বর্তমান কমিটির অনেকেই তার এই প্রস্তাব গ্রহণ করেছেন। মুহতারামের নিকট জিজ্ঞাসা হল, মসজিদের উক্ত অংশে কি দোকান বানানো বৈধ হবে?

উল্লেখ্য, মসজিদের সিঁড়িটি মসজিদের বারান্দা হয়ে উপরে উঠেছে। সিঁড়ির নিচে দোকান বানানো হলে বারান্দাটি ব্যবহার হবে। কারণ ক্রেতারা সেখানে দাঁড়ানো ছাড়া কিছু কিনতে পারবে না।

question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
২৯ অক্টোবর, ২০২০