সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১৩৬৮
আন্তর্জাতিক নং: ১৩৬৮
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ কোন জিনিস রাতের সালাতের (সওয়াবের) বিকল্প হতে পারে?
১৩৬৮। মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ) ..... আবু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ আয়াত দুটো তিলাওয়াত করে, তা তার জন্য যথেষ্ট হয়।হাফস্ তাঁর বর্ণনায় উল্লেখ করেন, 'আব্দুর রহমান (রাহঃ) বলেছেনঃ আমি আবু মাসউদ (রাযিঃ)-এর সাথে তাঁর তাওয়াফরত অবস্থায় সাক্ষাত করি, আর তখন তিনি আমার নিকট এ হাদীস বর্ণনা করেন।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا جَاءَ فِيمَا يُرْجَى أَنْ يَكْفِيَ مِنْ قِيَامِ اللَّيْلِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، وَأَسْبَاطُ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " الآيَتَانِ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ مَنْ قَرَأَهُمَا فِي لَيْلَةٍ كَفَتَاهُ " . قَالَ حَفْصٌ فِي حَدِيثِهِ قَالَ عَبْدُ الرَّحْمَنِ فَلَقِيتُ أَبَا مَسْعُودٍ وَهُوَ يَطُوفُ فَحَدَّثَنِي بِهِ .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১৩৬৯
আন্তর্জাতিক নং: ১৩৬৯
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ কোন জিনিস রাতের সালাতের (সওয়াবের) বিকল্প হতে পারে?
১৩৬৯। 'উসমান ইবন আবু শায়বা (রাহঃ).......... আবু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ আয়াত দু'টো তিলাওয়াত করে, তা তার জন্য যথেষ্ট হয়।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا جَاءَ فِيمَا يُرْجَى أَنْ يَكْفِيَ مِنْ قِيَامِ اللَّيْلِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي مَسْعُودٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " مَنْ قَرَأَ الآيَتَيْنِ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ فِي لَيْلَةٍ كَفَتَاهُ " .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১৪৩৪
আন্তর্জাতিক নং: ১৪৩৪
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
পরিচ্ছেদঃ রোগীর পরিচর্যা প্রসঙ্গে
১৪৩৪। আবু বিশর বকর ইবন খালাফ ও মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ).... আবু মাস'উদ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এক মুসলিমের উপর অপর মুসলিমের চারটি 'হক' রয়েছেঃ তার হাঁচির জবাব দেবে, তার ডাকে সাড়া দেবে, সে মারা গেলে তার জানাযায় উপস্থিত হবে এবং সে অসুস্থ হলে তার পরিচর্যা করবে।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي عِيَادَةِ الْمَرِيضِ
حَدَّثَنَا أَبُو بِشْرٍ بَكْرُ بْنُ خَلَفٍ وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَا حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ عَنْ أَبِيهِ عَنْ حَكِيمِ بْنِ أَفْلَحَ عَنْ أَبِي مَسْعُودٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لِلْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ أَرْبَعُ خِلَالٍ يُشَمِّتُهُ إِذَا عَطَسَ وَيُجِيبُهُ إِذَا دَعَاهُ وَيَشْهَدُهُ إِذَا مَاتَ وَيَعُودُهُ إِذَا مَرِضَ
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ২১৫৯
আন্তর্জাতিক নং: ২১৫৯
লেনদেন ও ব্যবসা-বাণিজ্য অধ্যায়
পরিচ্ছেদঃ কুকুরের মূল্য, ব্যভিচারের বিনিময়, গণকের বখ্শিশ ও পাঠার ভাড়া গ্রহণ নিষেধ
২১৫৯। হিশাম ইবন আম্মার ও মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ).... আবু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) কুকুরের মূল্য, ব্যভিচারের বিনিময় ও গণকের বখশিশ গ্রহণ থেকে নিষেধ করেছেন।
أبواب التجارات
بَاب النَّهْيِ عَنْ ثَمَنِ الْكَلْبِ وَمَهْرِ الْبَغِيِّ وَحُلْوَانِ الْكَاهِنِ وَعَسْبِ الْفَحْلِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي مَسْعُودٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ وَمَهْرِ الْبَغِيِّ وَحُلْوَانِ الْكَاهِنِ .
বর্ণনাকারী:
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৩৩১২
আন্তর্জাতিক নং: ৩৩১২
পানাহার সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ গোশতের শুটকি সম্পর্কে
৩৩১২। ইসমাঈল ইব্ন আসাদ (রাহঃ)........ আবু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট এলো। তিনি লোকটির সাথে কথা বললেন। তাঁর কাধের গোশত (ভয়ে) কাঁপছিল। তিনি তাকে বললেনঃ তুমি শান্ত হও, কারণ আমি কোন বাদশাহ নই বরং আমি এক মহিলার পুত্র, যিনি শুকনা গোশত খেতেন।
كتاب الأطعمة
بَاب الْقَدِيدِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَسَدٍ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ أَتَى النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ رَجُلٌ فَكَلَّمَهُ فَجَعَلَ تُرْعَدُ فَرَائِصُهُ فَقَالَ لَهُ " هَوِّنْ عَلَيْكَ فَإِنِّي لَسْتُ بِمَلِكٍ إِنَّمَا أَنَا ابْنُ امْرَأَةٍ تَأْكُلُ الْقَدِيدَ " . قَالَ أَبُو عَبْدِ اللَّهِ إِسْمَاعِيلُ وَحْدَهُ وَصَلَهُ .
বর্ণনাকারী:
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৩৭৪৬
আন্তর্জাতিক নং: ৩৭৪৬
আদব - শিষ্টাচারের অধ্যায়
পরিচ্ছেদঃ পরামর্শ প্রদানে আমানতদারী করা
৩৭৪৬। আবু বাক্র ইবন আবু শায়বা (রাহঃ)...... আবু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যার কাছে পরামর্শ চাওয়া হয়, তাকে বিশ্বস্ততা রক্ষা করতে হবে।
كتاب الأدب
بَاب الْمُسْتَشَارُ مُؤْتَمَنٌ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ، عَنْ شَرِيكٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " الْمُسْتَشَارُ مُؤْتَمَنٌ " .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৩৭৮৯
আন্তর্জাতিক নং: ৩৭৮৯
আদব - শিষ্টাচারের অধ্যায়
পরিচ্ছেদঃ কুরআনের সাওয়াব
৩৭৮৯। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)........ আবু মাসউদ আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃاللَّهُ أَحَدٌ الْوَاحِدُ الصَّمَدُ সূরাটি কুরআনের এক তৃতীয়াংশের সমান।
كتاب الأدب
بَاب ثَوَابِ الْقُرْآنِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي قَيْسٍ الأَوْدِيِّ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " اللَّهُ أَحَدٌ الْوَاحِدُ الصَّمَدُ تَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ " .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৪১৫৫
আন্তর্জাতিক নং: ৪১৫৫
যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
পরিচ্ছেদঃ নবী (ﷺ) এর সাহাবীগণের জীবন যাপন পদ্ধতি
৪১৫৫। মুহাম্মাদ ইব্ন আব্দুল্লাহ ইবন নুমায়র ও আবু কুরায়ব (রাযিঃ)..... আবু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদিগকে সাদাকা করার নির্দেশ দিলেন। আমাদের কেউ বের হতেন এবং মযদূরী করতেন, এমকি এক মুদ (এক রতল পরিমাণ-আমাদের দেশীয় মাপে অর্ধ সের) নিয়ে আসতেন (এবং সাদাকা করতেন)। আজকের দিনে তাদের কারো কারো কাছে লাখ লাখ দিরহাম মওজুদ রয়েছে। রাবী শাকীক (রাহঃ)ঃ আবু মাসউদ (রাযিঃ) এই কথার দ্বারা নিজের প্রতি ইশারা করেছেন।
كتاب الزهد
بَاب مَعِيشَةِ أَصْحَابِ النَّبِيِّ ﷺ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ زَائِدَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَأْمُرُ بِالصَّدَقَةِ فَيَنْطَلِقُ أَحَدُنَا يَتَحَامَلُ حَتَّى يَجِيءَ بِالْمُدِّ وَإِنَّ لأَحَدِهِمُ الْيَوْمَ مِائَةَ أَلْفٍ . قَالَ شَقِيقٌ كَأَنَّهُ يُعَرِّضُ بِنَفْسِهِ .
বর্ণনাকারী:
মুওয়াত্তা মালিক
হাদীস নং: ১
নামাযের সময়সূচী
পরিচ্ছেদঃ ১. পাঁচ ওয়াক্তের সময়
রেওয়ায়ত ১. ইবনে শিহাব (রাহঃ) হইতে বর্ণিত, উমর ইবনে আব্দুল আযীয (রাহঃ) একদিন নামায বিলম্বে পড়িলেন। উরওয়াহ ইবনে যুবায়র (রাহ) তাহার নিকট আসিয়া খবর দিলেন যে, মুগীরা ইবনে শু’বা যখন কূফায় ছিলেন তখন তিনি একদিন নামায বিলম্বে পড়িলেন। তারপর আবু মাসউদ আনসারী (রাযিঃ) তাহার নিকট আসিয়া বলিলেনঃ মুগীরা এই বিলম্ব কেন? আপনার জানা নাই কি জিবরাঈল (আলাইহিস সালাম) অবতরণ করিলেন, অতঃপর নামায পড়িলেন? (তাহার সাথে) রাসূলুল্লাহ (ﷺ)-ও নামায পড়লেন, অতঃপর জিবরাঈল (আলাইহিস সালাম) নামায পড়িলেন, (তাহার সাথে রাসূলুল্লাহ (ﷺ)-ও নামায পড়লেন, জিবরাঈল (আলাইহিস সালাম) নামায পড়লেন, (তাহার সাথে) রাসূলুল্লাহ (ﷺ)-ও নামায পড়লেন, তারপর জিবরাঈল (আলাইহিস সালাম) নামায পড়িলেন, (তাহার সাথে) রাসূলুল্লাহ (ﷺ)-ও নামায পড়িলেন। তারপর জিবরাঈল (আলাইহিস সালাম) নামায পড়লেন, (তাহার সাথে) রাসূলুল্লাহ (ﷺ)-ও নামায পড়িলেন। তারপর বললেনঃ আপনার প্রতি ইহারই (এইভাবে নামায আদায় করার) নির্দেশ দেওয়া হইয়াছে।
উমর ইবনে আব্দুল আযীয (রাহঃ) বলিলেনঃ উরওয়াহ! তুমি কি বর্ণনা করিতেছ ভাবিয়া দেখ। জিবরাঈল (আলাইহিস সালাম)-ই কি রাসূলুল্লাহ্ (ﷺ) এর জন্য নামাযের সময় ঠিক করিয়াছেন? উরওয়াহ বলিলেনঃ বশীর ইবনে আবু মাসউদ আনসারী তাহার পিতা হইতে এইরূপ হাদীস বর্ণনা করিতেন।

كتاب وقوت الصلاة
بسم الله الرحمن الرحيم صَلَّى اللهُ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ، وَسَلَّمَ تَسْلِيماً.
بَابُ وُقُوتِ الصَّلَاةِ
بَابُ وُقُوتِ الصَّلَاةِ
حَدَّثَنَا الْفَقِيهُ أَبُو عَبْدِ اللهِ مُحَمَّدُ بْنُ فَرَجٍ، رضي الله عَنْهُ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ فِي مَسْجِدِهِ بِقُرْطُبَةَ، فِي صَدْرِ رَبِيعٍ الْآخَرِ سَنَةَ أَرْبَعٍ وَتِسْعِينَ وَأَرْبَعِ مِئَةٍ، قَالَ:
حَدَّثَنَا الْقَاضِي أَبُو الْوَلِيدِ، يُونُسُ بْنُ عَبْدِ اللهِ بْنِ مُغِيثٍ، قَاضِي الْجَمَاعَةِ بقُرْطُبَةَ، الْمَعْرُوفُ بابْنِ الصَّفَّارِ، رَحِمَهُ اللهُ، قَالَ:
حَدَّثَنَا أَبُو عِيسَى، يَحْيَى بْنُ عَبْدِ اللهِ بْنِ أَبِي عِيسَى، عَنْ عَمِّ أَبِيهِ عُبَيْدِ اللهِ بْنِ يَحْيَى، عَنْ أَبِيهِ:
قَالَ حَدَّثَنِي اللَّيْثِيُّ عَنْ مَالِك بْن أَنَس عَنْ ابْنِ شِهَابٍ أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ أَخَّرَ الصَّلَاةَ يَوْمًا فَدَخَلَ عَلَيْهِ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ فَأَخْبَرَهُ أَنَّ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ أَخَّرَ الصَّلَاةَ يَوْمًا وَهُوَ بِالْكُوفَةِ فَدَخَلَ عَلَيْهِ أَبُو مَسْعُودٍ الْأَنْصَارِيُّ فَقَالَ مَا هَذَا يَا مُغِيرَةُ أَلَيْسَ قَدْ عَلِمْتَ أَنَّ جِبْرِيلَ نَزَلَ فَصَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ بِهَذَا أُمِرْتُ فَقَالَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ اعْلَمْ مَا تُحَدِّثُ بِهِ يَا عُرْوَةُ أَوَ إِنَّ جِبْرِيلَ هُوَ الَّذِي أَقَامَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقْتَ الصَّلَاةِ قَالَ عُرْوَةُ كَذَلِكَ كَانَ بَشِيرُ بْنُ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيُّ يُحَدِّثُ عَنْ أَبِيهِ

হাদীস নং: ৩৮৫
সফরাবস্থায় নামায কসর পড়া
পরিচ্ছেদঃ ২২. নবী (ﷺ)-এর উপর দরূদ পাঠ করা
রেওয়ায়ত ৬৭. আবু মাসউদ আনসারী (রাযিঃ) বর্ণনা করেন যে, সা’দ ইবনে উবাদা (রাযিঃ)-এর মজলিসে রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের নিকট শুভাগমন করিলেন। বশীর ইবনে সা’দ (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বলিলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ আমাদের প্রতি নির্দেশ দিয়াছেন আপনার উপর দরূদ পাঠ করার জন্য। আমরা আপনার প্রতি কিভাবে দরূদ পাঠ করিব? আবু মাসউদ আনসারী বলেন, এই প্রশ্ন শোনার পর, রাসূলুল্লাহ (ﷺ) নীরব রহিলেন। এমন কি (তাহার নীরবতা দেখিয়া) আকাঙ্ক্ষা করিলাম, যদি প্রশ্নকারী প্রশ্ন না-ই করিত (তাহা হইলে ভাল হইত) অতঃপর তিনি বলিলেন, এইরূপ বল-
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ فِي الْعَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
(ইহা হইতেছে সালাত বা দরূদ) আর সালাম যেইরূপ তোমরা অবগত হইয়াছ।

كتاب قصر الصلاة فى السفر
بَاب مَا جَاءَ فِي الصَّلَاةِ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ أَنَّهُ أَخْبَرَهُ عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ أَنَّهُ قَالَ أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَجْلِسِ سَعْدِ بْنِ عُبَادَةَ فَقَالَ لَهُ بَشِيرُ بْنُ سَعْدٍ أَمَرَنَا اللَّهُ أَنْ نُصَلِّيَ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ قَالَ فَسَكَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى تَمَنَّيْنَا أَنَّهُ لَمْ يَسْأَلْهُ ثُمَّ قَالَ قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ فِي الْعَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ وَالسَّلَامُ كَمَا قَدْ عَلِمْتُمْ
মুওয়াত্তা মালিক
হাদীস নং: ১৩৫৩
ক্রয়-বিক্রয় ও ব্যাবসার অধ্যায়
পরিচ্ছেদঃ ২৯. কুকুরের মূল্য প্রসঙ্গ
রেওয়ায়ত ৬৯. আবু মাসউদ আনসারী (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করিয়াছেন কুকুরের মূল্য, ব্যভিচারিণীর মোহর এবং ভবিষ্যদ্বক্তার উৎকোচ হইতে। ইহার অর্থ এই ব্যভিচারিণীর মোহর যাহা তাহাকে ব্যভিচারের বিনিময়ে দেওয়া হয় তাহা, আর (زبزه) ভবিষ্যদ্বক্তার* “হুলওয়ান″ হইতেছে উহার উৎকোচ যাহা ভাগ্য গণনা করার জন্য তাহাকে দেওয়া হয়।
মালিক (রাহঃ) বলেনঃ শিকারী এবং অশিকারী উভয় প্রকারের কুকুরের মূল্য হারাম। কারণ রাসূলুল্লাহ (ﷺ) কুকুরের মূল্য গ্রহণ করিতে নিষেধ করিয়াছেন।

كتاب البيوع
بَاب مَا جَاءَ فِي ثَمَنِ الْكَلْبِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ وَمَهْرِ الْبَغِيِّ وَحُلْوَانِ الْكَاهِنِ يَعْنِي بِمَهْرِ الْبَغِيِّ مَا تُعْطَاهُ الْمَرْأَةُ عَلَى الزِّنَا وَحُلْوَانُ الْكَاهِنِ رَشْوَتُهُ وَمَا يُعْطَى عَلَى أَنْ يَتَكَهَّنَ
قَالَ مَالِك أَكْرَهُ ثَمَنَ الْكَلْبِ الضَّارِي وَغَيْرِ الضَّارِي لِنَهْيِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ثَمَنِ الْكَلْبِ

ত্বহাবী শরীফ
হাদীস নং: ১৯৫২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯৫২। আলী ইব্ন মা’বাদ (রাহঃ) ….. আবু মাসউদ আনসারী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (স) বলেছেনঃ চাঁদ-সুর্য আল্লাহ্ তাআলার নিদর্শনাবলী হতে দুটি নিদর্শন । এগুলোতে কারো হায়াত-মউতের কারণে গ্রহণ লাগে না। অতএব যখন তোমরা তা প্রত্যক্ষ করবে তখন প্রস্তুতি নিয়ে সালাত পড়বে। এ হাদীসে উম্মতকে উপরোক্ত নিদর্শন প্রত্যক্ষ করা কালে সালাতের জন্য প্রস্তুতির নির্দেশ দেয়া হয়েছে । আর পূর্ববর্তী হাদীস গুলোতে নির্দেশ দেয়া হয়েছে সালাতের পর দুআ-ইস্তিগফারের, যতক্ষণ না সূর্য পুর্ণ আলোকোজ্জ্বল হয়।
এতে বুঝা যায় সূর্য পরিষ্কার হবার পূর্বে সালাত শেষ না করার নির্দেশ দেয়া হয়নি । এতে প্রমাণিত হয়, উম্মত ইচ্ছা করলে দীর্ঘ সালাত পড়বে। আবার সংক্ষিপ্ত সসালাত পড়ে সাথে সাথেওই দুআয় রত হতে পারবে যতক্ষণ না সূর্য পূর্ণ আলোকোজ্জ্বল হয়ে যায় ।

كتاب الصلاة
1952 - مَا حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ , قَالَ: ثنا شُجَاعُ بْنُ الْوَلِيدِ , قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ , عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ , قَالَ: سَمِعْتُ أَبَا مَسْعُودٍ الْأَنْصَارِيَّ , قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللهِ لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ فَإِذَا رَأَيْتُمُوهُ فَقُومُوا فَصَلُّوا» فَأُمِرُوا فِي هَذَا الْحَدِيثِ بِالْقِيَامِ عِنْدَ رُؤْيَتِهِمْ ذَلِكَ لِلصَّلَاةِ وَأُمِرُوا فِي الْأَحَادِيثِ الْأُوَلِ بِالدُّعَاءِ وَالِاسْتِغْفَارِ بَعْدَ الصَّلَاةِ حَتَّى تَنْجَلِيَ الشَّمْسُ فَدَلَّ ذَلِكَ عَلَى أَنَّهُمْ لَمْ يُؤْمَرُوا بِأَنْ لَا يَقْطَعُوا الصَّلَاةَ حَتَّى تَنْجَلِيَ الشَّمْسُ , وَثَبَتَ بِذَلِكَ أَنَّ لَهُمْ أَنْ يُطِيلُوا الصَّلَاةَ إِنْ أَحَبُّوا , وَإِنْ شَاءُوا قَصَرُوهَا , وَوَصَلُوهَا بِالدُّعَاءِ حَتَّى تَنْجَلِيَ الشَّمْسُ ,
বর্ণনাকারী:
মুসনাদে আবু হানীফা রহঃ
হাদীস নং: ১৫৯
নামায অধ্যায়
পরিচ্ছেদঃ বিতরের বর্ণনা
১৫৯। হযরত আবু মাসউদ আনসারী (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রথম রাতে, মধ্যরাতে এবং শেষরাতে বিতর নামায আদায় করেছেন, যাতে এ নামায আদায় করার জন্য। মুসলমানদের দীর্ঘ সময় হাতে থাকে। এর মধ্যে যে কোন এক সময় এই নামায আদায় করলেই চলবে। অবশ্য যে ব্যক্তির রাতে (তাহাজ্জুদের জন্য) জাগ্রত হওয়ার ব্যাপারে একান্ত ভরসা থাকে, তার জন্য শেষরাতে বিতর পড়া উচিত। কেননা তাহলে (এরূপ ব্যক্তির জন্য) শেষরাতে বিতর পড়া উত্তম।
অন্য এক রিওয়ায়েতে হয়রত উকবা ইবনে আমির (রাযিঃ) এবং হযরত আবু মুসা আশআরী (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) কখনো প্রথম রাতে, কখনো মধ্যরাতে এবং কখনো শেষরাতে বিতর আদায় করতেন। যাতে এ বিষয়ে মুসলমানগণ স্বাধীন থাকে এবং যথেষ্ট সময় হাতে থাকে (যার ফলে এই তিনটি সময়ের যে কোন একটি সময়ে বিতর আদায় করা হলে তা সুন্নত অনুযায়ী আদায় হবে)।

عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْجَدَلِيِّ، عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: " أَوْتَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَّلَ اللَّيْلِ، وَأَوْسَطَهُ، وَآخِرَهُ، لِكَيْ يَكُونَ وَاسِعًا عَلَى الْمُسْلِمِينَ، أَيَّ: ذَلِكَ أَخَذُوا بِهِ كَانَ صَوَابًا، غَيْرَ أَنَّهُ مَنْ طَمِعَ لِقِيَامِ اللَّيْلِ، فَلْيَجْعَلْ وِتْرَهُ فِي آخِرِ اللَّيْلِ، فَإِنَّ ذَلِكَ أَفْضَلُ "، وَفِي رِوَايَةٍ: عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْجَدَلِيِّ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، وَأَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّهُمَا قَالَا: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُوتِرُ أَحْيَانًا أَوَّلَ اللَّيْلِ، وَأَوْسَطَهُ، وَآخِرَهُ، لِيَكُونَ سَعَةً لِلْمُسْلِمِينَ»
রিয়াযুস সালিহীন
হাদীস নং: ১১০
ভূমিকা অধ্যায়
পরিচ্ছেদঃ মুজাহাদা ও সাধনা-সংগ্ৰাম।
দান-সদাকা করার প্রতি সাহাবায়ে কিরামের উৎসাহ
হাদীছ নং: ১১০
হযরত আবূ মাস'উদ আনসারী রাযি. বলেন, দান-সদাকা সম্পর্কিত আয়াত নাযিল হলে আমরা (অর্থোপার্জনের জন্য) মানুষের বোঝা বহন করতাম। এ অবস্থায় এক ব্যক্তি (নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের কাছে) এসে প্রচুর পরিমাণ দান করল। তারা (মুনাফিকরা) বলল, এ লোকটা রিয়াকার (মানুষকে দেখাচ্ছে)। আরেক ব্যক্তি এসে এক সা পরিমাণ দান করল। তারা বলল, এই ব্যক্তির এক সা' পরিমাণ দান গ্রহণ করার কোনও প্রয়োজন আল্লাহ তা'আলার নেই। এ পরিপ্রেক্ষিতে নাযিল হল-
الَّذِينَ يَلْمِزُونَ الْمُطَّوِّعِينَ مِنَ الْمُؤْمِنِينَ فِي الصَّدَقَاتِ وَالَّذِينَ لَا يَجِدُونَ إِلَّا جُهْدَهُمْ فَيَسْخَرُونَ مِنْهُمْ سَخِرَ اللَّهُ مِنْهُمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ (79)
(এসব মুনাফিক তো এমন,) যারা মুমিনদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে সদাকাকারীদেরকে দোষারোপ করে এবং তাদেরকেও, যারা নিজ শ্রম (লব্ধ অর্থ) ছাড়া কিছুই পায় না। এ কারণে তারা তাদেরকে উপহাস করে। আল্লাহও তাদের উপহাস করেন। আর তাদের জন্য যন্ত্রণাময় শাস্তি প্রস্তুত রয়েছে। [সূরা তাওবা, আয়াত ৭৯] -বুখারী ও মুসলিম।
এখানে হাদীছটি বুখারী রহ.-এর শব্দে উল্লেখিত হয়েছে
(সহীহ বুখারী, হাদীছ নং ১৪১৫; সহীহ মুসলিম, হাদীছ নং ১০১৮; সুনানে নাসাঈ, হাদীছ নং ২৫৩০)

مقدمة الامام النووي
11 - باب في المجاهدة
110 - السادس عشر: عن أبي مسعود عقبة بن عمرو الأنصاري البدري - رضي الله عنه - قَالَ: لَمَّا نَزَلَتْ آيةُ الصَّدَقَةِ كُنَّا نُحَامِلُ عَلَى ظُهُورِنَا، فَجَاءَ رَجُلٌ فَتَصَدَّقَ بِشَيءٍ كَثيرٍ، فقالوا: مُراءٍ، وَجَاءَ رَجُلٌ آخَرُ فَتَصَدَّقَ بِصَاعٍ، فقالُوا: إنَّ اللهَ لَغَنيٌّ عَنْ صَاعِ هَذَا! فَنَزَلَتْ: {الَّذِينَ يَلْمِزُونَ الْمُطَّوِّعِينَ مِنَ الْمُؤْمِنِينَ فِي الصَّدَقَاتِ وَالَّذِينَ لا يَجِدُونَ إِلاَّ جُهْدَهُمْ} [التوبة: 79]. مُتَّفَقٌ عَلَيهِ، هذا لفظ البخاري (1).
وَ «نُحَامِلُ» بضم النون وبالحاء المهملة: أي يحمل أحدنا عَلَى ظهره بالأجرة ويتصدق بِهَا.
وَ «نُحَامِلُ» بضم النون وبالحاء المهملة: أي يحمل أحدنا عَلَى ظهره بالأجرة ويتصدق بِهَا.
রিয়াযুস সালিহীন
হাদীস নং: ১৭৩
ভূমিকা অধ্যায়
পরিচ্ছেদঃ কল্যাণকর কাজের পথ দেখানো এবং সৎ পথ অথবা ভ্রান্ত পথের দিকে ডাকা
আমাদের এ দীনে মানুষকে কল্যাণকর কাজের পথ দেখানো ও সৎ পথের দিকে ডাকা অনেক বড় ফযীলতের কাজ। এতে রয়েছে প্রচুর ছাওয়াব। অপরদিকে যে কাজে মানুষের ক্ষতি হয় এবং মানুষ বিপথগামিতার শিকার হয়, সেরকম কাজের পথ দেখানো বা সেদিকে ডাকা অত্যন্ত নিন্দনীয় কাজ। এর গুনাহও বিপুল।
বস্তুত সমাজবদ্ধ জীব হিসেবে মানুষকে ভালো কাজের কথা বলা ও সৎ পথে ডাকা একটি নৈতিক কর্তব্যও বটে। কেননা কেউ যদি কোনও মন্দ কাজে লিপ্ত থাকে, তবে তাতে কেবল সে নিজেই ক্ষতিগ্রস্ত হয় না, সমাজও দূষিত হয়। এর পরিণামে ন্যায়নিষ্ঠ ও সৎকর্মশীলরাও ক্ষতিগ্রস্ত হয়। এমনকি তাদের ন্যায় ও সৎকাজে টিকে থাকাটাও কঠিন হয়ে দাঁড়ায়। এই অশুভ পরিণাম থেকে আত্মরক্ষা ও সমাজকে বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে সাধ্য অনুযায়ী মানুষকে সৎকাজের পথ দেখানো ও সৎ পথের দিকে ডাকা।
সামাজিক শান্তি-শৃঙ্খলা নষ্ট হওয়ার জন্য ব্যক্তিবর্গের অন্যায় ও অসৎকর্মই দায়ী।ব্যক্তিবর্গের সংশোধন হয়ে গেলে এবং প্রত্যেকে ন্যায় ও সৎকাজে লিপ্ত থাকলে সামাজিক শান্তি-শৃঙ্খলা আপনিই প্রতিষ্ঠিত হয়ে যায়। তাই প্রত্যেকের উচিত নিজেকে সংশোধন করার পাশাপাশি সমাজের প্রত্যেক ব্যক্তিকে ন্যায় ও সত্য বোঝানো এবং প্রত্যেকে যাতে ন্যায্য ও সঠিক কাজ করে সেই প্রচেষ্টা চালানো। যখনই কেউ কাউকে কোনও অন্যায় কাজে লিপ্ত দেখবে, সে তাকে তা থেকে ফেরানোর সর্বাত্মক চেষ্টা করবে। সে কাজে দীন ও দুনিয়ার কী ক্ষতি তাকে তা বোঝাবে। তার বিপরীতে সঠিক ও ন্যায় কাজের কী উপকারিতা তাও তার সামনে তুলে ধরবে। প্রত্যেকে যদি আপন আপন সাধ্য অনুযায়ী এ চেষ্টা চালাতে থাকে, তবে অবশ্যই অন্যায়-অপরাধের মাত্রা কমে আসবে।
সেইসঙ্গে সাধারণ দাওয়াতও অব্যাহত রাখা চাই। সাধারণভাবে সকলের মধ্যে সৎকাজের উপকারিতা ও অসৎকাজের ক্ষতি সম্পর্কে আলোচনা চলতে থাকলে একদিকে মানুষের অপরাধপ্রবণতা দুর্বল হয়ে পড়ে, অন্যদিকে সৎকাজের উৎসাহ-উদ্দীপনা বাড়তে থাকে। এ প্রচেষ্টা নিরবচ্ছিন্নভাবে চালাতে থাকলে একপর্যায়ে অন্যায়-অপরাধ নির্মূল হয়ে একটি শান্তিপূর্ণ ও ন্যায়নিষ্ঠ সমাজ গড়ে উঠবেই ইনশাআল্লাহ। ইসলামের শুরুর দিকে এরকমই তো ছিল। কালক্রমে এ মেহনতে ক্রমাবনতি ঘটেছে এবং তারই অবধারিত পরিণাম হচ্ছে আজকের পাপ-পঙ্কিলতায় জর্জরিত সমাজ-বাস্তবতা। আগেই বলা হয়েছে এর থেকে মুক্তির একই পথ— মানুষকে সৎকাজের পথ দেখানো ও সর্বাত্মক দাওয়াতী মেহনত । কুরআন ও হাদীছে ব্যাপকভাবে এ মেহনতের জরুরতের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং প্রত্যেকে যাতে আপন আপন সামর্থ্য অনুযায়ী এ মেহনত অব্যাহত রাখে তার জোর তাগিদ করা হয়েছে।
ইমাম নববী রহ. এ অধ্যায়ে সেরকম কিছু আয়াত ও হাদীছ উদ্ধৃত করেছেন। এবার আমরা সেসব আয়াত ও হাদীছের তরজমা ও সংক্ষিপ্ত ব্যাখ্যা পেশ করছি। আল্লাহ তা'আলাই তাওফীকদাতা।
কল্যাণকর কাজের পথ দেখানো এবং সৎ পথ
অথবা ভ্রান্ত পথের দিকে ডাকা সম্পর্কিত কিছু আয়াত
এক নং আয়াত
وَادْعُ إِلَى رَبِّكَ
অর্থ : এবং তুমি নিজ প্রতিপালকের দিকে মানুষকে ডাকতে থাক। সূরা কাসাস (২৮), আয়াত ৮৭
ব্যাখ্যা
এ আয়াতে আল্লাহ তা'আলা নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামকে লক্ষ্য করে আদেশ করেছেন যেন তিনি মানুষকে তাঁর প্রতিপালক আল্লাহর দিকে ডাকেন। তিনি তো ডাকতেনই। তারপরও এ নির্দেশ দেওয়ার অর্থ হচ্ছে ডাকার কাজ অব্যাহত রাখা। মূল হুকুমটি তাঁর প্রতি হলেও উম্মতের প্রত্যেকেই এর অন্তর্ভুক্ত। কুরআন মাজীদে এমন আরও হুকুম আছে, যা সরাসরি নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামকে লক্ষ্য করে দেওয়া হলেও প্রকৃতপক্ষে তাঁর উম্মতের প্রত্যেকেই সে হুকুমের আওতাভুক্ত।
সুতরাং আমাদের প্রত্যেকের কর্তব্য- আপন আপন শক্তি ও সামর্থ্য অনুযায়ী মানুষকে আল্লাহর দিকে ডাকা এবং ডাকার মেহনত সর্বদা অব্যাহত রাখা। এমন নয় যে, দু'-চারবার ডেকেই ক্ষান্ত হয়ে গেলাম; বরং মৃত্যু পর্যন্ত যখনই এ কাজের অবকাশ হয় তখনই তা করে যেতে হবে।
আয়াতে বলা হয়েছে- ডাক তোমার প্রতিপালকের দিকে। সুতরাং যে ব্যক্তি দাওয়াতের মেহনত করবে, তার তা ভালোভাবে জেনেশুনেই করতে হবে। কেননা জানা যদি সঠিক না হয়, তবে অজ্ঞতাবশত আল্লাহর দিকে ডাকতে গিয়ে ডাকা হয়ে যাবে অন্য কিছুর দিকে। আল্লাহর পথ তো একটিই, আর তা হচ্ছে দীনে ইসলাম। ইসলাম তা-ই, যা কুরআন-হাদীছ দ্বারা সরাসরি বা পরোক্ষভাবে প্রমাণিত। যে বিষয়টি কুরআন-হাদীছ দ্বারা প্রমাণিত নয়, তা ইসলামও নয় এবং নয় আল্লাহর পথও। কাজেই কেউ যদি না জেনেশুনে মানুষকে কোনওকিছুর দিকে দাওয়াত দেয় তাহলে অসম্ভব নয় যে, তা আল্লাহর পথের দাওয়াত হবে না, ভ্রান্ত পথের দিকে ডাকা হবে। সুতরাং এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন জরুরি।
দুই নং আয়াত
ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ
অর্থ : তুমি নিজ প্রতিপালকের পথে মানুষকে ডাকবে হিকমত ও সদুপদেশের মাধ্যমে।সূরা নাহল (১৬), আয়াত ১২৫
ব্যাখ্যা
এখানে আয়াতে অংশবিশেষ আনা হয়েছে। এর পরে আছে-
وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ (125)
আর (যদি কখনও বিতর্কের দরকার পড়ে, তবে) তাদের সাথে বিতর্ক করবে উৎকৃষ্ট পন্থায়। নিশ্চয়ই তোমার প্রতিপালক যারা তার পথ থেকে বিচ্যুত হয়েছে, তাদের সম্পর্কে ভালোভাবেই জানেন এবং তিনি তাদের সম্পর্কেও পরিপূর্ণ জ্ঞাত, যারা সৎপথে প্রতিষ্ঠিত।'
দাওয়াতের তিনটি মূলনীতি
এ আয়াতে আল্লাহর পথে ডাকার পদ্ধতি শিক্ষা দেওয়া হয়েছে। এতে বর্ণিত
মূলনীতি হল তিনটি-
ক. হিকমত
খ. সদুপদেশ ও
গ. উৎকৃষ্ট পন্থায় বিতর্ক।
হিকমতের মর্ম হল- সত্য-সঠিক বিষয়বস্তুকে অকাট্য দলীল-প্রমাণের মাধ্যমে স্থান-কাল-পাত্রকে বিবেচনায় রেখে উপস্থাপন করা। মূলত কুরআন মাজীদে এ শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। কোথাও এর দ্বারা কুরআন মাজীদ বোঝানো হয়েছে, কোথাও হাদীছ বোঝানো হয়েছে, কোথাও বোঝানো হয়েছে অকাট্য দলীল-প্রমাণ। রূহুল মা'আনী গ্রন্থে 'আল-বাহরুল মুহীত' নামক গ্রন্থের বরাতে হিকমতের ব্যাখ্যা করা হয়েছে এরকম-
إِنَّهَا الْكَلَامُ الصَّوَابُ الْوَاقِعُ مِنَ النَّفْسِ أَجْمَلَ مَوْقِع
হিকমত বলা হয় এমন সঠিক কথাকে, যা মানুষের অন্তরে চমৎকার রেখাপাত করে।' এ ব্যাখ্যাটি সুন্দর এবং ব্যাপক অর্থবোধক। উপরে বর্ণিত সবগুলো অর্থই এর মধ্যে এসে যায়। সারকথা হচ্ছে, আল্লাহর পথে ডাকতে হবে কুরআন দ্বারা, নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের হাদীছ দ্বারা এবং অকাট্য দলীল-প্রমাণ দ্বারা। সেইসঙ্গে স্থান-কাল-পাত্রও বিবেচ্য। যাকে ডাকা হবে তার মর্যাদার দিকে লক্ষ রাখতে হবে। যেখানে শক্ত কথা বলার প্রয়োজন সেখানে শক্ত কথা বলা এবং যেখানে নরম কথা বলা দরকার সেখানে নরম কথা বলাও দাওয়াত গ্রহণের পক্ষে ফলপ্রসূ। তাছাড়া যেখানে আড়ালে দাওয়াত দেওয়া প্রয়োজন সেখানে আড়ালে দেওয়া এবং যেখানে প্রকাশ্যে দেওয়া প্রয়োজন সেখানে প্রকাশ্যে দেওয়াও ফলপ্রসূ। এসবই হিকমতের অন্তর্ভুক্ত।
সদুপদেশের অর্থ- যাকে দাওয়াত দেওয়া হবে তার ইজ্জত-সম্মানের প্রতি লক্ষ রেখে তার কল্যাণ কামনার্থে হৃদয়গ্রাহী ভাষায় ও নম্রতার সাথে তাকে বোঝানোর চেষ্টা করা, যাতে তার মনে নম্রতা আসে এবং দাওয়াত গ্রহণের জন্য সে প্রস্তুত হয়ে যায়।
الموعظة (মাও‘ইযা) শব্দটির মূল অর্থের মধ্যে কল্যাণকামিতার একটি দিকও আছে।কাজেই উপদেশ এমনভাবে দেওয়া চাই, যাতে ব্যক্তি মনে করে উপদেশদাতা আমার পরম কল্যাণকামী। তার উপদেশ আমার গ্রহণ করা উচিত। সুতরাং এমন কোনও শব্দ ব্যবহার করা বা এমন ভাব-ভঙ্গি অবলম্বন করা কিছুতেই উচিত হবে না, যা ব্যক্তিকে আহত করে বা সে নিজেকে অপমানিত বোধ করে। এতে নসীহত কেবল ব্যর্থই হয় না। বরং উল্টো ফল ফলে। যাদেরকে দাওয়াত দেওয়া হয় তারা সম্পূর্ণ বিগড়ে যায়। পরবর্তীতে অন্য কারও উপদেশেও কর্ণপাত করতে চায় না। এজন্যই মাও‘ইযার সাথে "হাসানা' বিশেষণ ব্যবহার করা হয়েছে। বোঝানো উদ্দেশ্য, নসীহত যেন অবশ্যই উত্তম পন্থায় হয় এবং যা-কিছু নসীহত গ্রহণের পক্ষে বাধা তা এড়িয়ে চলা হয়।
আর উৎকৃষ্ট পন্থায় বিতর্ক করার অর্থ- সত্যকে প্রতিষ্ঠা করা ও প্রতিপক্ষকে তা বোঝানোর নিয়তে সত্যনিষ্ঠার সাথে ভদ্রোচিত ভাষায় যথোপযুক্ত যুক্তি-তর্ক ও দলীল-প্রমাণ পেশ করা, প্রতিপক্ষের মনে আঘাত লাগতে পারে বা জিদ সৃষ্টি হতে পারে—এ জাতীয় আচরণ পরিহার করা এবং সর্বাবস্থায় মাত্রাবোধ ও ন্যায়-ইনসাফের পরিচয় দেওয়া।
উদ্দেশ্য যখন মানুষের সামনে সত্য প্রতিষ্ঠিত করা এবং তাদেরকে সত্যগ্রহণে উৎসাহিত করা, তখন বিতর্কের পন্থা অবশ্যই ন্যায়নিষ্ঠ হওয়া উচিত এবং হওয়া উচিত হৃদয়গ্রাহী। আল্লাহ তা'আলা তো হযরত মূসা আলাইহিস সালামের মত জালীলুল কদর নবীকে ফির'আউনের মত মহাপাপিষ্ঠ ব্যক্তির সামনে নম্র পন্থায় দাওয়াত পেশের হুকুম দিয়েছেন। ইরশাদ হয়েছে-
فَقُولَا لَهُ قَوْلًا لَيِّنًا لَعَلَّهُ يَتَذَكَّرُ أَوْ يَخْشَى (44)
'তোমরা গিয়ে তার সাথে নম্র কথা বলবে। হয়ত সে উপদেশ গ্রহণ করবে অথবা (আল্লাহকে) ভয় করবে। সূরা ত্বহা (২০), আয়াত ৪৪
এমনিভাবে আহলে কিতাবের সঙ্গে বিতর্ক করা সম্পর্কে ইরশাদ হয়েছে-
وَلَا تُجَادِلُوا أَهْلَ الْكِتَابِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ
"(হে মুসলিমগণ!) কিতাবীদের সাথে বিতর্ক করবে না উত্তম পন্থা ছাড়া। সূরা আনকাবুত (২৯), আয়াত ৪৬
দীন ও শরী'আত সম্পর্কিত কোনও বিষয়ে বিতর্কের উদ্দেশ্য কেবলই দীন ও শরী'আতের সত্যতা ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করা, নিজ যোগ্যতা ও শ্রেষ্ঠত্ব জাহির করা নয়। তা জাহিরের চেষ্টা অহমিকার লক্ষণ ও সম্পূর্ণ নাজায়েয। নিজ শ্রেষ্ঠত্ব জাহিরের উদ্দেশ্যে দাওয়াতী মেহনত তো পরের কথা, 'ইলমে দীন শেখাই জায়েয নয়। এক হাদীছে ইরশাদ-
لاَ تَعَلَّمُوا الْعِلْمَ لِتُبَاهُوا بِهِ الْعُلَمَاءَ، وَلاَ لِتُمَارُوا بِهِ السُّفَهَاءَ، وَلاَ تَخَيَّرُوا بِهِ الْمَجَالِسَ، فَمَنْ فَعَلَ ذَلِكَ فَالنَّارُ النَّارُ
তোমরা এ উদ্দেশ্যে ইলম শিখবে না যে, এর মাধ্যমে উলামার সঙ্গে অহমিকা করে বেড়াবে বা অজ্ঞজনদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবে কিংবা এর মাধ্যমে উৎকৃষ্ট আসনে সমাসীন হবে। এমনটা যে করবে তার জন্য জাহান্নাম জাহান্নাম। সুনানে ইবন মাজাহ, হাদীছ নং ২৫৪; সহীহ ইবনে হিব্বান, হাদীছ নং ৭৭
মোটকথা, আল্লাহর পথে ডাকার জন্য দাঈকে কুরআন মাজীদে বর্ণিত এ তিনটি মূলনীতি অবশ্যই অনুসরণ করতে হবে। দাওয়াত দেওয়া একটি উচ্চস্তরের দীনী কাজ। যে-কোনও দীনী কাজ কুরআন-হাদীছে বর্ণিত পন্থায় করাই বাঞ্ছনীয়। সেভাবে করলেই কৃতকার্যতা লাভের আশা থাকে। অন্যথায় সব মেহনত বেকার হয়ে যায়। আল্লাহ তা'আলা আমাদের সকলকে দা'ঈ হিসেবে কবুল করুন এবং তাঁর দেখানো পন্থায় দাওয়াতী মেহনতের তাওফীক দিন।
তিন নং আয়াত
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى
অর্থ : তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে। সূরা মায়িদা (৫), আয়াত ২
ব্যাখ্যা
الْبِرِّ বলা হয় ওই সকল কাজ করাকে, শরী'আতের পক্ষ থেকে যা করতে আদেশ করা হয়েছে, যথা- নামায পড়া, যাকাত দেওয়া, রোযা রাখা, হজ্জ করা, পর্দা করা, হালাল খাওয়া, পিতামাতার হুকুম মানা, বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, আলেমদের মর্যাদা দেওয়া ইত্যাদি। আর التَّقْوَى হল ওই সকল কাজ থেকে বিরত থাকা, যা করতে শরী'আতে নিষেধ করা হয়েছে, যেমন- জুয়া খেলা, মাদক সেবন করা, চুরি করা, সুদ-ঘুষ খাওয়া, জুলুম করা, অমুসলিমদের অনুকরণ করা, নাচ, গান ও অশ্লীল কাজ করা ইত্যাদি। শরী'আতের যাবতীয় বিষয় এর মধ্যে এসে গেছে। এতে আমাদেরকে আদেশ করা হয়েছে, আমরা যেন করণীয় ও বর্জনীয় যাবতীয় বিষয়ে একে অন্যকে সাহায্য করি। এ সাহায্য হয় দীনী শিক্ষার প্রচার-প্রসারে ভূমিকা রাখার দ্বারা, বিশেষত মক্তব ও মাদরাসা প্রতিষ্ঠা করা, মক্তব ও মাদরাসায় শিক্ষকতা করা, দীনী পাঠাগার প্রতিষ্ঠা করা ও দাওয়াতী মেহনত পরিচালনা করার দ্বারা। এমনিভাবে আমলের প্রতি উৎসাহ দেওয়া এবং কারও আমলের পক্ষে যা-কিছু বাধা হয় তা অপসারণ করার দ্বারাও সৎকর্ম ও তাকওয়া অবলম্বনে সহযোগিতা করা হয়।
সমাজে এমন অনেক কিছুই চালু আছে, যার সংস্পর্শে এসে মানুষ সৎকর্মের উৎসাহ হারায় এবং অসৎকর্মে লিপ্ত হওয়ার উস্কানী পায়। সুতরাং সৎকর্ম ও তাকওয়া- পরহেযগারীতে সহযোগিতা করার জন্য সচেতন মহলের কর্তব্য শরী'আতবিরোধী কর্মকাণ্ডের দুনিয়াবী ও পরকালীন ক্ষতি সম্পর্কে মানুষকে অবহিত করা এবং শরী আতবিরোধী কার্যকলাপের আখড়া ও কেন্দ্রসমূহ উৎখাতে নিয়মতান্ত্রিক প্রচেষ্টা চালানো। অনেক ক্ষেত্রে সন্তানের দীনদারীতে পিতামাতাও বাধা হয়ে থাকে। সে ক্ষেত্রে পিতামাতাকে বোঝানোর চেষ্টা করাও অবশ্যকর্তব্য।
যেহেতু এ আয়াতে সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সাহায্য করতে আদেশ করা হয়েছে, তাই আপন আপন সামর্থ্য অনুযায়ী প্রত্যেকের জন্য এটা অবশ্যকরণীয়।
চার নং আয়াত
وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ
অর্থ : তোমাদের মধ্যে এমন একটি দল থাকা চাই, যারা (মানুষকে) কল্যাণের দিকে ডাকবে।" সূরা আলে ইমরান (৩), আয়াত ১০৪
ব্যাখ্যা
এর আগের আয়াতে আল্লাহ তা'আলা মুসলিমগণকে আদেশ করেছিলেন- তারা যেন আল্লাহর রজ্জু তথা কুরআন মাজীদকে শক্ত করে ধরে রাখে এবং পরস্পর কলহ- বিবাদে লিপ্ত না হয়। তো আল্লাহর রশি মজবুত করে ধরে রাখা এবং পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখার জন্য এটা জরুরি যে, উম্মতের মধ্যে এমন একটা দল সবসময় থাকবে, যারা তাদেরকে ওয়াজ-নসীহত ও আদেশ-উপদেশের মাধ্যমে এর প্রতি উৎসাহিত করবে। তারা এ কাজকে নিজেদের যিম্মাদারী হিসেবে গ্রহণ করবে আর সে হিসেবে নিজেদের কথা ও কাজ দ্বারা মানুষকে কুরআন-সুন্নাহ'র দিকে ডাকতে থাকবে। যখনই কাউকে গাফলাতি ও অসৎকর্মে লিপ্ত দেখতে পাবে, তখন সাধ্যমত তাদেরকে বোঝাবে এবং তা থেকে ফেরানোর চেষ্টা করবে।
বলাবাহুল্য, এ কাজ সকলের পক্ষে সম্ভব নয়। এটা কেবল তাদের পক্ষেই সম্ভব, যারা কুরআন ও সুন্নাহ সম্পর্কে অভিজ্ঞ, কোনটা সৎকাজ এবং কোটা অসৎকাজ সে সম্পর্কে ভালোভাবে জ্ঞাত এবং পরিবেশ-পরিস্থিতি সম্পর্কেও সচেতন। এরকম যোগ্যতা যাদের মধ্যে নেই, তাদের ওপর যিম্মাদারী অর্পণ করা হলে কিংবা তারা নিজেরাই এ যিম্মাদারী গ্রহণ করে নিলে ভালোর পরিবর্তে মন্দ ফল দেখা দেওয়ার আশঙ্কাই বেশি। হয় তারা ভালো কাজকে মন্দ মনে করে মানুষকে তা থেকে ফেরানোর চেষ্টা করবে অথবা মন্দ কাজকে ভালো মনে করে মানুষকে তা করতে উৎসাহ দেবে। কিংবা এমনও হতে পারে যে, নম্রতার স্থলে কঠোরতা বা কঠোরতার স্থলে নম্রতা অবলম্বন করবে। ফলে চেষ্টার কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না কিংবা উল্টো ফলও ফলতে পারে। সম্ভবত এ কারণেই আয়াতে সকলের প্রতি এ যিম্মাদারী অর্পণ না করে বিশেষ এক দলকে এর জন্য মনোনীত করা হয়েছে, যে দলটি এ কাজের প্রয়োজনীয় যোগ্যতা রাখে।
এ আয়াতে ইঙ্গিত পাওয়া যায়, যারা মানুষকে সত্য ও ন্যায়ের দিকে ডাকে তারা উম্মতের শ্রেষ্ঠ লোক। এ কারণেই আলাদাভাবে তাদের উল্লেখ করা হয়েছে।
উম্মতের একটি দলকে এ কাজে নিয়োজিত থাকার তাগিদ করার দ্বারা বোঝানো হচ্ছে যে, উম্মতের মধ্যে এমন একটি দল অবশ্যই থাকা চাই। অন্যথায় উম্মত তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে অস্তিত্বের সংকটে পড়ে যাবে। বর্তমানে আমরা ব্যাপকভাবেই এ অবস্থা লক্ষ করছি।
উম্মতের একটি দলকে সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধের দায়িত্বে নিয়োজিত রাখার মূল দায়িত্ব সরকারের। সরকার এ দায়িত্ব পালন না করলে জনগণের উচিত হবে নিজেরাই উদ্যোগী হয়ে একটা জামাতকে এ কাজে নিয়োজিত রাখা। জনগণও যদি এ ব্যাপারে উদাসীন থাকে, তখন উলামা-মাশায়েখের স্বতঃস্ফূর্তভাবে এ দায়িত্ব পালন করা উচিত। বলাবাহুল্য, তারা আপন আপন স্থান থেকে এ দায়িত্ব পালন করে যাচ্ছেনও। তবে তাদের সে চেষ্টার কাঙ্ক্ষিত সুফল পাওয়ার জন্য জরুরি ছিল জনগণের ব্যাপক সম্পৃক্ততা ও সরকারের সক্রিয় সহযোগিতা। কিন্তু সে সম্পৃক্ততা ও সহযোগিতার অভাব বড় প্রকট। বিষয়টি সকলের গভীরভাবে চিন্তা করা উচিত।

নেক কাজের পথ দেখানোর ফযীলত
হাদীছ নং: ১৭৩
হযরত আবূ মাস'উদ 'উকবা ইবন আমর আল-আনসারী আল-বাদরী রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনও ভালো কাজের পথ দেখায়, তার জন্য রয়েছে সেই ভালো কাজটি সম্পাদনকারীর মত ছাওয়াব - মুসলিম। (সহীহ মুসলিম, হাদীছ নং ১৮৯৩; জামে তিরমিযী, হাদীছ নং ২৬৭১; সুনানে আবু দাউদ, হাদীছ নং ৫১২৯; সুনানে ইবন মাজাহ, হাদীছ নং ২৪০)

20 - باب في الدلالة عَلَى خير والدعاء إِلَى هدى أَوْ ضلالة
قَالَ تَعَالَى: {وَادْعُ إِلَى رَبِّكَ} [القصص: 87]، وَقالَ تَعَالَى: {ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَة} [النحل: 125]، وَقالَ تَعَالَى: {وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى} [المائدة:2]، وَقالَ تَعَالَى: {وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ} [آل عمران:104].

173 - وعن أَبي مسعود عُقبةَ بنِ عمرو الأنصاري البدري - رضي الله عنه - قَالَ: قَالَ رسولُ الله - صلى الله عليه وسلم: «مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أجْرِ فَاعِلِهِ». رواه مسلم. (1)
রিয়াযুস সালিহীন
হাদীস নং: ২৯৩
ভূমিকা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিবার-পরিজনের ওপর অর্থব্যয়
পরিবার-পরিজনের পেছনে খরচ করার দ্বারা সদাকার ছাওয়াব
হাদীছ নং : ২৯৩
হযরত আবূ মাস'ঊদ আল-বাদরী রাযি. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কোনও ব্যক্তি যখন ছাওয়াবের আশায় নিজ পরিবারবর্গের উপর খরচ করে, তার জন্য তা সদাকা গণ্য হয় -বুখারী ও মুসলিম।
(সহীহ বুখারী, হাদীছ নং ৫৫; সহীহ মুসলিম, হাদীছ নং ১০০২; সুনানে নাসাঈ, হাদীছ নং ২৫৪৫; সহীহ ইবনে হিব্বান, হাদীছ নং ৪২৩৯; সুনানে দারিমী, হাদীছ নং ২৭০৬; তাবারানী, আল-মুজামুল কাবীর, হাদীছ নং ৫২২; আল-আদাবুল মুফরাদ, হাদীছ নং ৭৪৯; বাগাবী, শারহুস সুন্নাহ, হাদীছ নং ১৬৭৭)

36 - باب النفقة عَلَى العيال
293 - وعن أَبي مسعود البدري - رضي الله عنه - عن النَّبيّ - صلى الله عليه وسلم - قَالَ: «إِذَا أنْفَقَ الرَّجُلُ عَلَى أَهْلِهِ نَفَقَةً يَحْتَسِبُهَا فَهِيَ لَهُ صَدَقَةٌ». مُتَّفَقٌ عَلَيهِ. (1)
রিয়াযুস সালিহীন
হাদীস নং: ৩৪৮
ভূমিকা অধ্যায়
পরিচ্ছেদঃ অধ্যায়ঃ ৪৪
উলামা, প্রবীণ ব্যক্তিবর্গ ও সম্মানিত ব্যক্তিবর্গের প্রতি সম্মান প্রদর্শন, অন্যদের উপর তাদের
অগ্রাধিকার প্রদান, তাদেরকে উচ্চস্থানে বসানো ও তাদের মরতবা প্রকাশ করা
ইসলাম এক মহান ও পরিপূর্ণ দীন। মানবজীবনের প্রতিটি বিষয় সম্পর্কে এর পূর্ণাঙ্গ শিক্ষা আছে। সমাজ ও সামাজিকতা সম্পর্কেও এর শিক্ষা অতি পূর্ণাঙ্গ। সামাজিক সাধারণ শিষ্টাচার সম্পর্কে শিক্ষাদানের পাশাপাশি জ্ঞান-গরিমা ও বয়সের স্তরভেদ অনুসারে স্বতন্ত্র আচরণ ও বিশেষ শিষ্টাচারের প্রতি লক্ষ রাখাও এ দীনের এক গুরুত্বপূর্ণ শিক্ষা।
কুরআন-সুন্নাহ'র দৃষ্টিতে সমাজের অন্যান্য লোক অপেক্ষা উলামায়ে কেরামের মর্যাদা অনেক উঁচুতে। উলামায়ে কেরাম বলতে শরীআতের এমন জ্ঞানীজনদের বোঝায়, যারা আহলুস্ সুন্নাহ ওয়াল জামা'আতের অন্তর্ভুক্ত। অর্থাৎ যারা বিদআতপন্থী নয়। বিদআতপন্থীকে সম্মান দেখানো জায়েয নয়। কেননা তাতে দীনের ক্ষতি।
উলামায়ে কেরাম নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিশ। তাঁর সম্মানার্থেই তাদেরকে সম্মান করা কর্তব্য। তারা যে ইলমে দীনের চর্চা করে থাকেন, মানুষের দীন ও ঈমানের জন্য তা অতীব জরুরি। উলামায়ে কেরাম দ্বারা তাদের সে জরুরত পূরণ হয়। এ জরুরত পূরণ করাটা জনমানুষের উপর তাদের অতি মূল্যবান এক সেবা। এর সঙ্গে অন্য কোনও সেবার তুলনা চলে না। সকলেরই এর মূল্য বোঝা উচিত।
উলামায়ে কেরামের মর্যাদা ইলমে দীনের কারণে। এ ক্ষেত্রে বয়স বিবেচ্য নয়। তাই বয়স্ক ব্যক্তিরও কর্তব্য তার তুলনায় অল্পবয়স্ক আলেমকে সম্মান করা।
ইসলাম বয়স্ক ব্যক্তিকে তার বয়োজ্যেষ্ঠতার কারণে বিশেষ সম্মান দিয়েছে। তাই কোনও বয়স্ক ব্যক্তি আলেম না হলেও বয়োজ্যেষ্ঠতার বিবেচনায় তার সঙ্গে সম্মানজনক আচরণ করা অবশ্যকর্তব্য। বয়স্ক ও প্রবীণ ব্যক্তি যদি আলেমও হয়, হবে তার দ্বিগুণ মর্যাদা প্রাপ্য।
ইলমে দীন ছাড়াও এমন অনেক বিষয় আছে, যা ব্যক্তিকে মহিমান্বিত করার পাশাপাশি অন্যদেরও প্রভূত কল্যাণ সাধন করে। যেমন নেতৃত্বগুণ, বীরত্ব, বিচক্ষণতা, অভিজ্ঞতা ইত্যাদি। এসব গুণের অধিকারী ব্যক্তিবর্গকেও ইসলাম বিশেষ মর্যাদার দৃষ্টিতে দেখে। তাই তাদের মর্যাদা রক্ষা করাও এ মহান দীনের অনুসারীদের একান্ত কর্তব্য।
মর্যাদাবান ব্যক্তিদের মর্যাদা দেওয়ার বিভিন্ন পন্থা আছে। যেমন পথচলার ক্ষেত্রে তাদেরকে সামনে রেখে নিজেরা পেছনে চলা, তাদেরকে আগে বসতে দেওয়া ও উঁচু স্থানে বসতে দেওয়া, তাদের সঙ্গে বিনীত ভঙ্গিতে কথা বলা, তাদের আগে আগে কথা বলার চেষ্টা না করা ইত্যাদি। মোটকথা কথায় ও কাজে এমন ভাব ও ভঙ্গি অবলম্বন করা চাই, যা দ্বারা সম্মানী ব্যক্তির সম্মান রক্ষা হয়।
ইমাম নববী রহ. এ অধ্যায়ে কুরআন-সুন্নাহ'র এমনসব ভাষ্য উদ্ধৃত করেছেন যা দ্বারা বিশেষ বিশেষ গুণ ও বৈশিষ্ট্যের কারণে মানুষের স্বতন্ত্র মর্যাদা প্রতিষ্ঠিত হয়, আর সে মর্যাদার কারণে তাদের সঙ্গে পৃথক শিষ্টাচার রক্ষা করাও অন্যদের কর্তব্য হয়ে যায়। আমরা নিচে সে ভাষ্যসমূহের বঙ্গানুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা পেশ করছি। আল্লাহ তাআলা তাওফীক দান করুন।
আলোচ্য বিষয় সম্পর্কিত একটি আয়াত
قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ
অর্থ : বল, যারা জানে আর যারা জানে না উভয়ে কি সমান? উপদেশ গ্রহণ তো কেবল বোধসম্পন্ন ব্যক্তিরাই করে।'
ব্যাখ্যা
এটি একটি আয়াতের শেষাংশ। এর আগে আছে-
أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ
‘তবে কি (এরূপ ব্যক্তি সেই ব্যক্তির সমতুল্য হতে পারে,) যে রাতের মুহূর্তগুলোতে ইবাদত করে, কখনও সিজদাবস্থায়, কখনও দাঁড়িয়ে, যে আখেরাতকে ভয় করে এবং নিজ প্রতিপালকের রহমতের আশা করে?'
এর আগের কয়েক আয়াতে আখেরাতের সত্যতা প্রমাণ করা হয়েছে। তারপর এ আয়াতে প্রশ্নের আকারে যুক্তি দেখানো হয়েছে যে, আখেরাতের হিসাব-নিকাশ না থাকলে তার অর্থ দাঁড়ায় মুমিন ও কাফের এবং পুণ্যবান ও পাপী সব সমান। কিন্তু কোনও বিবেকবান লোক এ উভয় শ্রেণীকে সমান বলতে পারে না। প্রত্যেকেই স্বীকার করবে যে, উভয়ের মধ্যে পার্থক্য আছে। সে পার্থক্য অনুযায়ী প্রত্যেক শ্রেণীকে তার প্রাপ্য প্রতিদান বুঝিয়ে দেওয়া চাই। সেজন্যই আখেরাত।
আখেরাতের অবশ্যম্ভাবিতা প্রমাণের জন্য এ আয়াতে আরও একটি যুক্তি দেওয়া হয়েছে এই যে, জ্ঞানী ও অজ্ঞানী কি সমান? নিশ্চয়ই প্রত্যেকে স্বীকার করবে জ্ঞানী-অজ্ঞানী সমান নয়। তো জ্ঞানী ও অজ্ঞানী যেমন সমান নয়, তেমনি পুণ্যবান ও পাপীও সমান নয়। আর সে কারণেই আখেরাত প্রয়োজন।
আখেরাতের বাস্তবতা প্রমাণের জন্য জ্ঞানী ও অজ্ঞানী সমান না হওয়ার যে যুক্তি দেওয়া হয়েছে, তা দ্বারা স্বয়ংক্রিয়ভাবে অজ্ঞানীর উপর জ্ঞানীর মর্যাদাও প্রতিপন্ন হয়ে গেছে। বলাবাহুল্য সাধারণ জ্ঞানও জ্ঞান বটে, কিন্তু কুরআন-হাদীছের পরিভাষায় জ্ঞানী বা আলেম ওই ব্যক্তিকেই বলে, যে ইলমে দীনের অধিকারী, যে দীন ও শরীআত সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখে। সুতরাং আয়াতটি আমাদের জানাচ্ছে যে, ইলমে দীনের অধিকারী ব্যক্তিবর্গ তথা উলামায়ে কেরাম অন্যদের মত নয়; তাদের বিশেষ মর্যাদা রয়েছে। অন্যদের সে মর্যাদা অনুভব করা উচিত। অপর এক আয়াতে ইরশাদ হয়েছে-
يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
‘তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে ও যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ তাদেরকে বিপুল মর্যাদায় উন্নীত করবেন। তোমরা যা-কিছু কর আল্লাহ সে সম্বন্ধে পরিপূর্ণ অবগত।১৯০
প্রকাশ থাকে যে, উলামায়ে কেরামের মর্যাদা যেহেতু ইলমে দীনের কারণে, তাই তাদেরও উচিত ইলমে দীনের হেফাজত ও প্রচারে সচেষ্ট থাকা। সে প্রচেষ্টা তখনই সফল হবে, যখন ইলমের আলোয় নিজেকে আলোকিত করা হবে। বাস্তবিকপক্ষে আলেম বলাই হয় তাকে, যে ইলম অনুযায়ী আমলেও যত্নবান থাকে। ইলমের সঙ্গে আমলের মিল না থাকলে মানুষের কাছে বিশ্বস্ততা ও আস্থা হারিয়ে যায়। কোনও আলেমের মানুষের কাছে আস্থা হারানো আলেম হিসেবে নিজ অস্তিত্ব হারানোরই নামান্তর। এটা ইলমী আমানতের চরম খেয়ানত। ইমাম রাবী আ আর-রা'য় রহ. বলেন-
لَا يَنْبَغِي لِأَحَدٍ عِنْدَهُ شَيْءٌ مِنَ الْعِلْمِ أَنْ يُضَيِّعَ نَفْسَهُ
‘যার কাছে ইলমের কিছুমাত্রও আছে, তার নিজেকে হারিয়ে ফেলা উচিত নয়।১৯১
১৮৯. সূরা যুমার (৩৯), আয়াত ৯
১৯০. সূরা মুজাদালাহ (৫৮), আয়াত ১১
১৯১. সহীহ বুখারী, ১ম খণ্ড, অধ্যায় : ইলম, পরিচ্ছেদ : ইলম উঠে যাওয়া ও অজ্ঞতা প্রকাশ পাওয়া।

ইমাম হওয়ার অগ্রাধিকার কার
হাদীছ নং : ৩৪৮
হযরত আবূ মাসউদ উকবা ইবন্ আমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লোকদের মধ্যে যে ব্যক্তি কুরআন বেশি জানে সে-ই তাদের ইমামত করবে। যদি কুরআন পাঠে সকলে সমান হয়, তবে তাদের মধ্যে সুন্নাহ সম্পর্কে যে বেশি জানে। যদি সুন্নাহ জানায়ও সকলে সমান হয়, তবে তাদের মধ্যে হিজরতে যে সকলের অগ্রগামী। যদি হিজরতেও সকলে সমান হয়, তবে বয়সে যে সকলের বড়। কোনও ব্যক্তি যেন কিছুতেই অপর ব্যক্তির ক্ষমতাবলয়ে অনুমতি ছাড়া তার ইমামত না করে এবং তার বাড়িতে তার আসনে অনুমতি ছাড়া না বসে –মুসলিম।১৯২
অপর এক বর্ণনায় বয়সের স্থলে আছে, যে ব্যক্তি তাদের সকলের আগে ইসলাম গ্রহণ করেছে।
অপর এক বর্ণনায় আছে, লোকজনের মধ্যে যে ব্যক্তি আল্লাহর কিতাব সম্পর্কে বেশি জানে এবং কিতাব পাঠেও তাদের মধ্যে অগ্রগামী সে-ই তাদের ইমামত করবে। যদি আল্লাহর কিতাব পাঠে সকলেই সমান হয়, তবে তাদের ইমামত করবে হিজরতে যে ব্যক্তি তাদের মধ্যে অগ্রগামী। যদি হিজরতেও সকলে সমান হয়, তবে যে ব্যক্তি বয়সে তাদের মধ্যে বড়।
ইমাম নববী রহ. বলেন, سلطانه এর দ্বারা কারও কর্তৃত্বাধীন স্থান বোঝানো উদ্দেশ্য। অথবা এমন স্থান, যা তার জন্য নির্দিষ্ট।
تكرمته এর অর্থ কারও ব্যক্তিগত বিছানা, চেয়ার বা এরকম কোনও স্থান।
সহীহ মুসলিম, হাদীছ নং ৬৭৩; জামে তিরমিযী, হাদীছ নং ২৩৫; সুনানে নাসাঈ, হাদীছ নং ৭৮৩; সুনানে আবূ দাউদ, হাদীছ নং ৫৮২; সুনানে ইবন মাজাহ, হাদীছ নং ৭৮০; মুসনাদে আহমাদ, হাদীছ নং ১৭০৬৩; মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীছ নং ৩৪৫১; সহীহ ইবনে হিব্বান, হাদীছ নং ২১৩৩; বায়হাকী, আস্সুনানুল কুবরা, হাদীছ নং ৫১৩২

44 - باب توقير العلماء والكبار وأهل الفضل وتقديمهم عَلَى غيرهم ورفع مجالسهم وإظهار مرتبتهم
قَالَ الله تَعَالَى: {قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الأَلْبَابِ} [الزمر: 9].

348 - وعن أَبي مسعودٍ عقبةَ بن عمرو البدري الأنصاري - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُول الله - صلى الله عليه وسلم: «يَؤُمُّ القَوْمَ أَقْرَؤُهُمْ لِكِتَابِ الله، فَإنْ كَانُوا في القِراءةِ سَوَاءً، فأَعْلَمُهُمْ بِالسُّنَّةِ، فَإنْ كَانُوا في السُّنَّةِ سَوَاءً، فَأَقْدَمُهُمْ هِجْرَةً، فَإنْ كَانُوا في الهِجْرَةِ سَوَاءً، فَأقْدَمُهُمْ سِنًّا، وَلاَ يُؤمّنَّ الرَّجُلُ الرَّجُلَ في سُلْطَانِهِ، وَلاَ يَقْعُدْ في بَيْتِهِ عَلَى تَكْرِمَتِهِ إلاَّ بِإذْنهِ». رواه مسلم. (1)
وفي رواية لَهُ: «فَأقْدَمُهُمْ سِلْمًا» بَدَلَ «سِنًّا»: أيْ إسْلامًا. وفي رواية: «يَؤُمُّ القَومَ أقْرَؤُهُمْ لِكِتَابِ اللهِ، وَأقْدَمُهُمْ قِراءةً، فَإنْ كَانَتْ قِرَاءتُهُمْ سَوَاءً فَيَؤُمُّهُمْ أقْدَمُهُمْ هِجْرَةً، فَإنْ كَانُوا في الهِجْرَةِ سَواء، فَليَؤُمُّهُمْ أكْبَرُهُمْ سِنًّا».
والمراد «بِسلطانهِ»: محل ولايتهِ، أَو الموضعِ الَّذِي يختص بِهِ «وتَكرِمتُهُ» بفتح التاءِ وكسر الراءِ: وهي مَا ينفرد بِهِ من فِراشٍ وسَريرٍ ونحوهِما.

হাদীস নং: ৩৪৯
ভূমিকা অধ্যায়
পরিচ্ছেদঃ উলামায়ে কিরাম, প্রবীণ ব্যক্তিবর্গ ও সম্মানীত ব্যক্তিবর্গের প্রতি সম্মান প্রদর্শন, অন্যদের উপর তাদের অগ্রাধিকার প্রদান, তাদেরকে উচ্চস্থানে বসানো ও তাদের মরতবা প্রকাশ করা
নামাযের প্রথম কাতারে জ্ঞানী ও বুদ্ধিমানদের দাঁড়ানোর নির্দেশ
হাদীছ নং : ৩৪৯
হযরত আবূ মাসউদ উকবা ইবন আমর রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযে (অর্থাৎ নামাযের শুরুতে) আমাদের কাঁধে হাত রেখে বলতেন, সোজা হয়ে দাঁড়াও। আঁকাবাঁকা হয়ে দাঁড়াবে না। তাহলে তোমাদের অন্তরসমূহ অমিল হয়ে যাবে। তোমাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক ও জ্ঞানবুদ্ধির অধিকারী, তারা যেন আমার কাছাকাছি দাঁড়ায়। তারপর যারা তাদের কাছাকাছি তারা এবং তারপর যারা তাদের কাছাকাছি তারা – মুসলিম।১৯৪
ইমাম নববী রহ. বলেন, النُّهَى এর অর্থ জ্ঞান-বুদ্ধি।
أُولُوا الأَحْلامِ এর অর্থ প্রাপ্তবয়স্ক । কেউ বলেন, বিচক্ষণ ও জ্ঞানী।
১৯৪. সহীহ মুসলিম, হাদীছ নং ৪৩২; জামে তিরমিযী, হাদীছ নং ২২৮; সুনানে নাসাঈ, হাদীছ নং ৮১২; সুনানে আবূ দাউদ, হাদীছ নং ৬৭৫; সুনানে দারিমী, হাদীছ নং ১৩০৩; মুসনাদে আহমাদ, হাদীছ নং ৪৩৭৩; তাবারানী, আল-মু'জামুল কাবীর, হাদীছ নং ১০০৪১; বায়হাকী, আস্সুনানুল কুবরা, হাদীছ নং ৫১৬১; শারহুস সুন্নাহ, হাদীছ নং ৮২১
হাদীছ নং : ৩৪৯
হযরত আবূ মাসউদ উকবা ইবন আমর রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযে (অর্থাৎ নামাযের শুরুতে) আমাদের কাঁধে হাত রেখে বলতেন, সোজা হয়ে দাঁড়াও। আঁকাবাঁকা হয়ে দাঁড়াবে না। তাহলে তোমাদের অন্তরসমূহ অমিল হয়ে যাবে। তোমাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক ও জ্ঞানবুদ্ধির অধিকারী, তারা যেন আমার কাছাকাছি দাঁড়ায়। তারপর যারা তাদের কাছাকাছি তারা এবং তারপর যারা তাদের কাছাকাছি তারা – মুসলিম।১৯৪
ইমাম নববী রহ. বলেন, النُّهَى এর অর্থ জ্ঞান-বুদ্ধি।
أُولُوا الأَحْلامِ এর অর্থ প্রাপ্তবয়স্ক । কেউ বলেন, বিচক্ষণ ও জ্ঞানী।
১৯৪. সহীহ মুসলিম, হাদীছ নং ৪৩২; জামে তিরমিযী, হাদীছ নং ২২৮; সুনানে নাসাঈ, হাদীছ নং ৮১২; সুনানে আবূ দাউদ, হাদীছ নং ৬৭৫; সুনানে দারিমী, হাদীছ নং ১৩০৩; মুসনাদে আহমাদ, হাদীছ নং ৪৩৭৩; তাবারানী, আল-মু'জামুল কাবীর, হাদীছ নং ১০০৪১; বায়হাকী, আস্সুনানুল কুবরা, হাদীছ নং ৫১৬১; শারহুস সুন্নাহ, হাদীছ নং ৮২১
مقدمة الامام النووي
44 - باب توقير العلماء والكبار وأهل الفضل وتقديمهم عَلَى غيرهم ورفع مجالسهم وإظهار مرتبتهم
349 - وعنه، قَالَ: كَانَ رَسُول الله - صلى الله عليه وسلم - يَمْسَحُ مَنَاكِبَنَا في الصَّلاةِ، ويَقُولُ: «اسْتَوُوا وَلاَ تَخْتَلِفُوا، فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ، لِيَلِني مِنْكُمْ أُولُوا الأحْلاَمِ وَالنُّهَى، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ». رواه مسلم. (1)
وقوله - صلى الله عليه وسلم: «لِيَلِني» هُوَ بتخفيف النون وليس قبلها ياءٌ، وَرُوِيَ بتشديد النُّون مَعَ يَاءٍ قَبْلَهَا. «وَالنُّهَى»: العُقُولُ. «وَأُولُوا الأحْلام»: هُم البَالِغُونَ، وقَيلَ: أهْلُ الحِلْمِ وَالفَضْلِ.

আত্-তারগীব ওয়াত্-তারহীব
হাদীস নং: ৭৫০
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ অসম্পূর্ণ রুকু-সিজদা করার প্রতি ভীতি প্রদর্শন, রুকু-সিজদার মাঝে পিঠ সোজা করা এবং সালাতে আল্লাহ-ভীতি প্রসঙ্গে
৭৫০. হযরত আবূ মাসউদ বদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলল্লাহ (সা) বললেন: লোকের রুকু ও সিজদায় পিঠ সোজা করা ব্যতীত সালাত আদায় হবে না।
(আহমদ, আবু দাউদ নিজ শব্দযোগে, তিরমিযী নাসাঈ, ইবন মাজাহ, ইবন খুযারমা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। তাবারানী এবং বায়হাকীও অনুরূপ বর্ণনা করেছেন। তাঁরা বলেছেন, হাদীসের সনদটি সহীহ ও সুদৃঢ়। ইমাম তিরমিযী বলেন: হাদীসটি হাসান-সহীহ।)

كتاب الصَّلَاة
التَّرْهِيب من عدم إتْمَام الرُّكُوع وَالسُّجُود وَإِقَامَة الصلب بَينهمَا وَمَا جَاءَ فِي الْخُشُوع
750 - عَن أبي مَسْعُود البدري رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تجزىء
صَلَاة الرجل حَتَّى يُقيم ظَهره فِي الرُّكُوع وَالسُّجُود
رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَرَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ وَقَالا إِسْنَاده صَحِيح ثَابت وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح

হাদীস নং: ১১৭৩
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ আল্লাহ-ভীতির সাথে সদকা করার প্রতি অনুপ্রেরণা এবং তাতে সীমালংঘন ও খিয়ানত করার প্রতি ভীতি প্রদর্শন। যে আত্মবিশ্বাসী নয়, তার আমল বর্জন মুস্তাহাব এবং টোল আদায়কারী, উশরের অতিরিক্ত আদায়কারী এবং নেতৃবর্গ সম্পর্কে
১১৭৩. হযরত আবূ মাসউদ আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) আমাকে (যাকাত আদায়কারী নিযুক্ত করে) তাড়াতাড়ি প্রেরণ করেন। এরপর তিনি বললেনঃ হে আবু মাসউদ! যাকাতের সম্পদ থেকে তুমি উট খিয়ানত করবে, আর তা ডাকতে থাকবে এবং তুমি তা নিয়ে কিয়ামতের দিন তোমার পিঠে বহন করে উঠবে, আমি যেন তোমাকে এরূপ না পাই। তিনি বলেনঃ আমি বললামঃ আমি যাব না। তিনি বললেন: অবশ্যই আমি তোমাকে যেতে বাধ্য করব না।
(আবূ দাউদ হাদীসটি বর্ণনা করেছেন।)
(আবূ দাউদ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الْعَمَل على الصَّدَقَة بالتقوى والترهيب من التَّعَدِّي فِيهَا والخيانة واستحباب ترك الْعَمَل لمن لَا يَثِق بِنَفسِهِ وَمَا جَاءَ فِي المكاسين والعشارين والعرفاء
1173 - وَعَن أبي مَسْعُود الْأنْصَارِيّ رَضِي الله عَنهُ قَالَ بَعَثَنِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ساعيا ثمَّ قَالَ انْطلق أَبَا مَسْعُود لَا ألفينك تَجِيء يَوْم الْقِيَامَة على ظهرك بعير من إبل الصَّدَقَة لَهُ رُغَاء قد غللته
قَالَ فَقلت إِذا لَا أَنطلق قَالَ إِذا لَا أكرهك
رَوَاهُ أَبُو دَاوُد