হযরত-আবু-যার-গিফারী-(রাঃ)

বর্ণিত হাদীস - ২৬৯ টি

সকল রাবী একত্রে দেখুন

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ৪১৯০
আন্তর্জাতিক নং: ৪১৯০
যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
পরিচ্ছেদঃ চিন্তা-ভাবনা ও ক্রন্দন
৪১৯০। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... আবু যার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না এবং আমি যা শুনি তা তোমরা শুনতে পাও না। নিশ্চয়ই আকাশ কড়কড় শব্দ করছে। আর তা কড়কড় করবেই তো। কেননা তাতে তো চার আংগুল পরিমাণ স্থানও অবশিষ্ট নেই, যেখানে একজন ফিরিশতা তাঁর পেশানী লুটায়ে আল্লাহকে সিজদা না করছেন। আল্লাহর শপথ, আমি যা জানি, তা যদি তোমরা জানতে; তাহলে তোমরা খুব কমই হাসতে এবং বেশী কাঁদতে এবং তোমরা বিছানায় স্ত্রীদের সম্ভোগ করতে না। আর অবশ্যই তোমরা চীৎকার করে আল্লাহর কাছে দু'আ করতে করতে জঙ্গলে চলে যেতে। আল্লাহর শপথ। আমার ঐকান্তিক বাসনা যদি আমি একটি গাছ হতাম, আর তা কেটে ফেলা হতো, (তাহলে কত না ভাল হতো)।
كتاب الزهد
بَاب الْحُزْنِ وَالْبُكَاءِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، أَنْبَأَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، أَنْبَأَنَا إِسْرَائِيلُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُهَاجِرٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ مُوَرِّقٍ الْعِجْلِيِّ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنِّي أَرَى مَا لاَ تَرَوْنَ وَأَسْمَعُ مَا لاَ تَسْمَعُونَ إِنَّ السَّمَاءَ أَطَّتْ وَحُقَّ لَهَا أَنْ تَئِطَّ مَا فِيهَا مَوْضِعُ أَرْبَعِ أَصَابِعَ إِلاَّ وَمَلَكٌ وَاضِعٌ جَبْهَتَهُ سَاجِدًا لِلَّهِ ‏.‏ وَاللَّهِ لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلاً وَلَبَكَيْتُمْ كَثِيرًا وَمَا تَلَذَّذْتُمْ بِالنِّسَاءِ عَلَى الْفُرُشَاتِ وَلَخَرَجْتُمْ إِلَى الصُّعُدَاتِ تَجْأَرُونَ إِلَى اللَّهِ ‏"‏ ‏.‏ وَاللَّهِ لَوَدِدْتُ أَنِّي كُنْتُ شَجَرَةً تُعْضَدُ ‏.‏

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ৪২১৮
আন্তর্জাতিক নং: ৪২১৮
যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
পরিচ্ছেদঃ আল্লাহ ভীতি ও তাকওয়া
৪২১৮। আব্দুল্লাহ ইবন মুহাম্মাদ ইব্‌ন রুমহ্ (রাহঃ)...... আবু যার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তাদবীরের ন্যায় কোন প্রজ্ঞা নেই (জীবিতা ও পরকালের পাথেয় সংগ্রহের জন্য পরিশ্রম করা এবং পরিণাম ভেবে কাজ করাই তাদবীর)। হারাম থেকে বেঁচে থাকার তূল্য কোন পরহেযগারী নেই। সচ্চরিত্রের সমতুল্য কোন আভিজাত্য নেই।
كتاب الزهد
بَاب الْوَرَعِ وَالتَّقْوَى
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ رُمْحٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنِ الْمَاضِي بْنِ مُحَمَّدٍ، عَنْ عَلِيِّ بْنِ سُلَيْمَانَ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ عَقْلَ كَالتَّدْبِيرِ وَلاَ وَرَعَ كَالْكَفِّ وَلاَ حَسَبَ كَحُسْنِ الْخُلُقِ ‏"‏ ‏.‏

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ৪২২০
আন্তর্জাতিক নং: ৪২২০
যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
পরিচ্ছেদঃ আল্লাহ ভীতি ও তাকওয়া
৪২২০। হিশাম ইব্‌ন আম্মার ও উসমান ইব্‌ন আবু শায়বা (রাহঃ)...... আবু যার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি এমন একটি কথা জানি, (উসমান (রাযিঃ)-এর বর্ণনা মতে, একটি আয়াত উল্লেখ আছে)। যদি সকল মানুষ তা গ্রহণ করে, তাহলে তা তাদের জন্য যথেষ্ট। তারা (সাহাবা-ই-কিরাম) বললেনঃ হে আল্লাহর রাসূল! সে কোন আয়াত? তিনি বললেনঃ তা হচ্ছেঃ
وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا
“যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য পথ সুগম করে দিবেন।”
كتاب الزهد
بَاب الْوَرَعِ وَالتَّقْوَى
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالاَ حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ كَهْمَسِ بْنِ الْحَسَنِ، عَنْ أَبِي السَّلِيلِ، ضُرَيْبِ بْنِ نُقَيْرٍ عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ إِنِّي لأَعْرِفُ كَلِمَةً - وَقَالَ عُثْمَانُ آيَةً - لَوْ أَخَذَ النَّاسُ كُلُّهُمْ بِهَا لَكَفَتْهُمْ ‏"‏ ‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَيَّةُ آيَةٍ قَالَ ‏"‏ وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا ‏"‏ ‏.‏

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ৪২২৫
আন্তর্জাতিক নং: ৪২২৫
যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
পরিচ্ছেদঃ সুধারণা পোষণ
৪২২৫। মুহাম্মাদ ইব্‌ন বাশশার (রাহঃ)...... আবু যার (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি তাঁকে রাসূলুল্লাহ্ (ﷺ) জিজ্ঞাসা করলামঃ এক ব্যক্তি কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমল করে, তখন লোকেরা তাকে সেই আমলের জন্য ভালবাসে, (সেই ব্যক্তি সম্পর্কে আপনার অভিমত কি)? তিনি বললেনঃ এটা তো ঈমানদারের জন্য তাৎক্ষণিক শুভ সংবাদ।
كتاب الزهد
بَاب الثَّنَاءِ الْحَسَنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ قُلْتُ لَهُ ‏:‏ الرَّجُلُ يَعْمَلُ الْعَمَلَ لِلَّهِ فَيُحِبُّهُ النَّاسُ عَلَيْهِ قَالَ ‏:‏ ‏ "‏ ذَلِكَ عَاجِلُ بُشْرَى الْمُؤْمِنِ ‏"‏ ‏.‏

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ৪২৫৭
আন্তর্জাতিক নং: ৪২৫৭
যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
পরিচ্ছেদঃ তাওবা-এর আলোচনা
৪২৫৭। আব্দুল্লাহ ইবন সাঈদ (রাহঃ)...... আবু যার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তাবারাকা ও তা'আলা বলেনঃ হে আমার বান্দারা! তোমরা সবাই গুনাহগার, তবে যাদের আমি ক্ষমা করবো (তারা ব্যতিত)। কাজেই তোমরা আমার কাছে মাগফিরাত চাও, আমি তোমাদের ক্ষমা করে দিব, আর তোমাদের মধ্যে যারা জানে যে, আমি ক্ষমা করে দিতে সক্ষম এবং সর্বশক্তিমান, তারা যেন আমার উপর বিশ্বাস রেখে মাগফিরাত কামনা করে, তাহলে আমি তাদের ক্ষমা করে দেব। (হে আমার বান্দারা)! তোমরা সবাই পথভ্রষ্ট, তবে যাকে আমি হিদায়েত দান করেছি, সে ব্যতীত। সুতরাং তোমরা আমার কাছে হিদায়েত কামনা কর, আমি তোমাদের সুপথ দেখাবো। তোমরা সবাই অভাবী, তবে আমি যার অভাব মোচন করেছি (সে ব্যতিত)। অতএব তোমরা আমার কাছেই জীবিকা চাও, আমি তোমাদের পর্যাপ্ত জীবীকা দান করব। তোমাদের জীবিত, মৃত, অগ্রবর্তী-পরবর্তী, পানিতে অবস্থানকারী, স্থলভাগে বসবাসকারী চেতন-অচেতন নির্বিশেষে সকলেই যদি আমার সেই বান্দার মত হয়ে যাও, যে আমার নিকট সর্বাপেক্ষা বড় পরহেযগার ও বিশুদ্ধ অন্তর সম্পন্ন (যেমন মুহাম্মাদ (ﷺ)); তাহলে আমার সালতানাত একটি মশার ডানার সমানও বৃদ্ধি পাবে না। পক্ষান্তরে, এরা সবাই যদি যৌথভাবে সেই দুর্বৃত্তের মত হয়ে যায়, সে সর্বাপেক্ষা বদবখত ও নিকৃষ্টতর ছিল (যেমন নমরূদ, ফির'আউন, শাদ্দাদ); তাহলে এতেও আমার রাজত্বে এক মশার ডানা পরিমাণও ঘাটতি হবে না। তোমাদের জীবিত, মৃত, অগ্রবর্তী-পরবর্তী, পানিতে অবস্থানকারী স্থলভাগে বসবাসকারী নির্বিশেষে সবাই যদি একত্র হয়ে তোমাদের দাবী-দাওয়ার সীমারেখা যতটাই হোক আমার কাছে চাও, সকলের চাহিদা পূরণ করলেও আমার ধনাগারের বিন্দুমাত্রও হ্রাস পাবে না। তবে হ্যাঁ, এই পরিমাণ ঘাটতি হবে, যেমন তোমাদের কেউ সমুদ্রের তীরে গিয়ে তার মধ্যে একটা সূক্ষ্ম সুঁই ডুবিয়ে দিয়ে তা বের করে আনে। এর কারণ হচ্ছে এই যে, আমি মহাদাতা, আমার দেওয়ার পদ্ধতি হচ্ছে এই যে, যখন আমি কোন কিছুর ইরাদা করি, তখন আমি বলিঃ 'হও', অমনি তা হয়ে যায়।
كتاب الزهد
بَاب ذِكْرِ التَّوْبَةِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُوسَى بْنِ الْمُسَيَّبِ الثَّقَفِيِّ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏:‏ ‏ "‏ إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ يَا عِبَادِي كُلُّكُمْ مُذْنِبٌ إِلاَّ مَنْ عَافَيْتُ فَسَلُونِي الْمَغْفِرَةَ فَأَغْفِرَ لَكُمْ وَمَنْ عَلِمَ مِنْكُمْ أَنِّي ذُو قُدْرَةٍ عَلَى الْمَغْفِرَةِ فَاسْتَغْفَرَنِي بِقُدْرَتِي غَفَرْتُ لَهُ، وَكُلُّكُمْ ضَالٌّ إِلاَّ مَنْ هَدَيْتُ فَسَلُونِي الْهُدَى أَهْدِكُمْ، وَكُلُّكُمْ فَقِيرٌ إِلاَّ مَنْ أَغْنَيْتُ فَسَلُونِي أَرْزُقْكُمْ، وَلَوْ أَنَّ حَيَّكُمْ وَمَيِّتَكُمْ وَأَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَرَطْبَكُمْ وَيَابِسَكُمُ اجْتَمَعُوا فَكَانُوا عَلَى قَلْبِ أَتْقَى عَبْدٍ مِنْ عِبَادِي - لَمْ يَزِدْ فِي مُلْكِي جَنَاحُ بَعُوضَةٍ، وَلَوِ اجْتَمَعُوا فَكَانُوا عَلَى قَلْبِ أَشْقَى عَبْدٍ مِنْ عِبَادِي لَمْ يَنْقُصْ مِنْ مُلْكِي جَنَاحُ بَعُوضَةٍ وَلَوْ أَنَّ حَيَّكُمْ وَمَيِّتَكُمْ، وَأَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَرَطْبَكُمْ وَيَابِسَكُمُ اجْتَمَعُوا، فَسَأَلَ كُلُّ سَائِلٍ مِنْهُمْ مَا بَلَغَتْ أُمْنِيَّتُهُ - مَا نَقَصَ مِنْ مُلْكِي إِلاَّ كَمَا لَوْ أَنَّ أَحَدَكُمْ مَرَّ بِشَفَةِ الْبَحْرِ فَغَمَسَ فِيهَا إِبْرَةً ثُمَّ نَزَعَهَا، ذَلِكَ بِأَنِّي جَوَادٌ مَاجِدٌ عَطَائِي كَلاَمٌ إِذَا أَرَدْتُّ شَيْئًا فَإِنَّمَا أَقُولُ لَهُ ‏:‏ كُنْ فَيَكُونُ ‏"‏ ‏.‏

মুওয়াত্তা মালিক

হাদীস নং: ৯৫০
হজ্ব - উমরার অধ্যায়
পরিচ্ছেদঃ ৮১. হজ্জ সম্পৰ্কীয় বিবিধ আহকাম
রেওয়ায়ত ২৫৫. মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া ইবনে হাব্বান (রাহঃ) বর্ণনা করেন, রবাযা নামক স্থানে আবু যর (রাযিঃ)-এর নিকট দিয়া এক ব্যক্তি পথ অতিক্রম করিয়া যাইতেছিলেন। তাহাকে দেখিয়া তিনি বলিলেনঃ কোথায় যাইতেছ? তিনি বলিলেনঃ হজ্জের উদ্দেশ্যে যাত্রা করিয়াছি। তিনি বলিলেনঃ অন্য কোন উদ্দেশ্য তো নাই? তিনি বলিলেনঃ না। আবু যর (রাযিঃ) বললেনঃ আচ্ছা যাও, তোমার কাজ তুমি কর।

ঐ ব্যক্তি বলেনঃ আমি মক্কায় চলিয়া গেলাম। আল্লাহর যতদিন ইচ্ছা হইল আমি সেখানে রহিয়া গেলাম। একদিন দেখি এক ব্যক্তিকে কেন্দ্র করিয়া মানুষ খুবই ভিড় করিয়া আছে। ভিড়ের ভিতরে যাইয়া দেখি, রবাযায় যাহার সঙ্গে আমার সাক্ষাত হইয়াছিল [আবু যর (রাযিঃ)] তিনি বসিয়া আছেন। তিনি আমাকে দেখিয়া চিনিয়া ফেলিলেন এবং বলিলেনঃ তুমি সেই ব্যক্তি না, যাহাকে আমি হাদীস বর্ণনা করিয়া শুনাইয়াছিলাম।
كتاب الحج
بَاب جَامِعِ الْحَجِّ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ أَنَّهُ سَمِعَهُ يَذْكُرُ أَنَّ رَجُلًا مَرَّ عَلَى أَبِي ذَرٍّ بِالرَّبَذَةِ وَأَنَّ أَبَا ذَرٍّ سَأَلَهُ أَيْنَ تُرِيدُ فَقَالَ أَرَدْتُ الْحَجَّ فَقَالَ هَلْ نَزَعَكَ غَيْرُهُ فَقَالَ لَا قَالَ فَأْتَنِفْ الْعَمَلَ قَالَ الرَّجُلُ فَخَرَجْتُ حَتَّى قَدِمْتُ مَكَّةَ فَمَكَثْتُ مَا شَاءَ اللَّهُ ثُمَّ إِذَا أَنَا بِالنَّاسِ مُنْقَصِفِينَ عَلَى رَجُلٍ فَضَاغَطْتُ عَلَيْهِ النَّاسَ فَإِذَا أَنَا بِالشَّيْخِ الَّذِي وَجَدْتُ بِالرَّبَذَةِ يَعْنِي أَبَا ذَرٍّ قَالَ فَلَمَّا رَآنِي عَرَفَنِي فَقَالَ هُوَ الَّذِي حَدَّثْتُكَ

শামাঈলে তিরমিযী

হাদীস নং: ২২৯
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ ﷺ এর হাসির বর্ণনা
২২৯।আবু আম্মার হুসায়ন ইবন হুরায়স (রাহঃ)... আবু যার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, নিশ্চয়ই আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী ব্যক্তিকে ভালভাবে জানি। আর যে ব্যক্তি সর্বশেষে জাহান্নাম থেকে নাজাত পাবে, তাকেও জানি। কিয়ামতের দিনে এক ব্যক্তিকে (আল্লাহর এজলাসে উপস্থিত করে) বলা হবে এর সগীরা গুনাহগুলো উপস্থাপন কর এবং কবীরা গুনাহগুলো গোপন করে রাখ। এরপর তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি অমুক অমুক দিনে এই এই গুনাহ করেছ। তখন সে ব্যক্তি স্বীকার করবে- একটিও প্রত্যাখান করবে না। এরপর সে তার কবীরা গুনাহসমূহ সম্পর্কে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়বে। তখন ঘোষণা দেওয়া হবে যে, তার প্রতিটি মন্দ কাজের বিনিময়ে একটি করে নেকী লিপিবদ্ধ কর। এরপর সে বলবে, নিশ্চয়ই এখনও আমার অনেক গুনাহ বাকী আছে যা সে দেখতে পাচ্ছে না। আবু যার (রাযিঃ) বলেন তখন আমি দেখলাম, রাসূলুল্লাহ্ (ﷺ) মুচকি হাসছেন এমনকি তাঁর শুভ্র দন্তরাজি দেখা যাচ্ছিল।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا أَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ قَالَ : حَدَّثَنَا الأَعْمَشُ ، عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ ، عَنْ أَبِي ذَرٍّ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنِّي لَأَعْلَمُ أَوَّلَ رَجُلٍ يَدْخُلُ الْجَنَّةَ وَآخَرَ رَجُلٍ يَخْرُجُ مِنَ النَّارِ ، يُؤْتَى بِالرَّجُلِ يَوْمَ الْقِيَامَةِ فَيُقَالُ : اعْرِضُوا عَلَيْهِ صِغَارَ ذُنُوبِهِ وَيُخَبَّأُ عَنْهُ كِبَارُهَا ، فَيُقَالُ لَهُ : عَمِلْتَ يَوْمَ كَذَا وَكَذَا كَذَا ، وَهُوَ مُقِرٌّ لاَ يُنْكِرُ ، وَهُوَ مُشْفِقٌ مِنْ كِبَارِهَا فَيُقَالُ : أَعْطُوهُ مَكَانَ كُلِّ سَيِّئَةٍ عَمِلَهَا حَسَنَةً ، فَيَقُولُ : إِنَّ لِي ذُنُوبًا مَا أَرَاهَا هَهُنَا.
قَالَ أَبُو ذَرٍّ : فَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ.

ত্বহাবী শরীফ

হাদীস নং: ২০৪২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ এক রাক’আতে একাধিক সূরা পড়া
২০৪২। আবু বাকরা (রাহঃ)… আবু যার (রাযিঃ) থেকে বর্ণ্না করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (স) আল্লাহর কিতাব কুরআনের একটি আয়াত তিলাওয়াত করতে আরম্ভ করলেন । তিনি এ আয়াত দিয়েও রুকূ করলেন এটা দিয়েই সিজদা করলেন আর এটা দিয়েই দু;আ করলেন।
كتاب الصلاة
2042 - وَقَدْ حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا مُؤَمَّلٌ , قَالَ: ثنا سُلَيْمَانُ بْنُ حَيَّانَ , أَبُو خَالِدٍ الْأَحْمَرُ , عَنْ رَجُلٍ , هُوَ قُدَامَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , أَوِ ابْنُ عَبْدِ اللهِ , عَنْ جَسْرَةَ بِنْتِ دَجَاجَةَ , قَالَتْ: سَمِعْتُ أَبَا ذَرٍّ قَالَ: «جَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ آيَةً مِنْ كِتَابِ اللهِ , بِهَا يَرْكَعُ , وَبِهَا يَسْجُدُ , وَبِهَا يَدْعُو»

ত্বহাবী শরীফ

হাদীস নং: ২০৪৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ এক রাক’আতে একাধিক সূরা পড়া
২০৪৩। আব্দুল আযীয ইব্‌ন মুআবিয়া আল –আততাবী (রাহঃ) আবু যার (রা ) থেকে বর্ণনা করেন যে , রাসূলুল্লাহ্‌ (স) একটি আয়াত নিয়ে সকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকলেন (সারারাত সে আয়াতটি সালাতে তিলাওয়াত করলেন ) সে আয়াতটি হলঃ إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ

অর্থাৎঃ তুমি যদি তাদের আযাব দাও , তাহলে তারা তো তোমার বান্দা । আর যদি তাদের ক্ষমা করে দাও তবে তো তুমিও পরাক্রমশালী , প্রজ্ঞাবান (৫ঃ ১১৮)
كتاب الصلاة
2043 - حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُعَاوِيَةَ الْعَتَّابِيُّ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ، قَالَ: ثنا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنْ قُدَامَةَ بْنِ عَبْدِ اللهِ، عَنْ جَسْرَةَ بِنْتِ دَجَاجَةَ، عَنْ أَبِي ذَرٍّ " أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ بِآيَةٍ حَتَّى أَصْبَحَ {إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ} [المائدة: 118] "

ত্বহাবী শরীফ

হাদীস নং: ২০৪৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ এক রাক’আতে একাধিক সূরা পড়া
২০৪৪। আব্দুল্লাহ ইব্‌ন মুহাম্মাদ ইব্‌ন খুশাইশ (রাহঃ) ...... আবু যির (রাযিঃ) সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন ।
এটা একটা প্রমাণ যে, এক রাক’আতে সূরার অংশ বিশেষ পড়াতে কোন ক্ষতি নেই । এবং এ বিষয়টিও প্রমাণিত হয়েছে যে, এক রাক’আতে একাধিক সূরা পড়াতেও কোন অসুবিধা নেই । এ সংক্রান্ত রিওয়ায়াত রাসূলুল্লাহ্‌ (স) থেকে আমরা পূর্বেই উল্লেখ করেছি। রাসূলুল্লাহ্‌ (স) থেকে এরূপ রিওয়ায়াতও বর্ণিত আছে যে, তিনি বলেছেনঃ সর্বোত্তম সালাত হলো (যাতে ) দীর্ঘ কিয়াম হয়। বস্তুত এটাও আবুল আলিয়ার বিবরণের পরিপন্থি । কারণ এটা অবশ্য প্রমাণ করে যে, সে সালাতই সর্বোত্তম যার মধ্যে কিরা’আত দীর্ঘ হয় । আর কিরা’আত দীর্ঘ হতে পারে কেবল এক রাক’আতে অনেক সূরা একত্রিত (পাঠ) করলেই। আর এ সবই হলো আবু হানীফা (রাহঃ), আবু ইউসূফ (রাহঃ) ও মুহাম্মাদ(রাহঃ) এর মত।
এমনকি ইব্‌ন উমর (রাযিঃ) থেকে প্রথম পরিচ্ছেদে যেরূপ হাদীস আমরা বর্ণনা করেছি, তাঁর সূত্রে এর বিপরীত রিওয়ায়াত বর্ণিত আছেঃ
كتاب الصلاة
2044 - حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ خُشَيْشٍ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنِي قُدَامَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَتْنِي جَسْرَةُ بِنْتُ دَجَاجَةَ، أَنَّهَا سَمِعَتْ أَبَا ذَرٍّ، يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ فَهَذَا دَلِيلٌ عَلَى أَنَّهُ لَا بَأْسَ بِقِرَاءَةِ بَعْضِ سُورَةٍ فِي رَكْعَةٍ. وَقَدْ ثَبَتَ أَنَّهُ لَا بَأْسَ بِقِرَاءَةِ السُّوَرِ فِي الرَّكْعَةِ ; لِمَا قَدْ ذَكَرْنَا , مِمَّا جَاءَ فِي ذَلِكَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَقَدْ جَاءَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «أَفْضَلُ الصَّلَاةِ طُولُ الْقِيَامِ» فَذَلِكَ يَنْفِي أَيْضًا مَا ذَكَرَ أَبُو الْعَالِيَةِ , لِأَنَّهُ يُوجِبُ أَنَّ الْأَفْضَلَ مِنَ الصَّلَوَاتِ مَا أُطِيلَتِ الْقِرَاءَةُ فِيهِ , وَلَا يَكُونُ ذَلِكَ إِلَّا بِالْجَمْعِ بَيْنَ السُّوَرِ الْكَثِيرَةِ فِي رَكْعَةٍ. وَهَذَا كُلُّهُ قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدٍ , رَحِمَهُمُ اللهُ تَعَالَى. وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عُمَرَ خِلَافُ مَا رَوَيْنَا عَنْهُ فِي الْفَصْلِ الْأَوَّلِ

ত্বহাবী শরীফ

হাদীস নং: ২১৪৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ কেউ ঘরে সালাত আদায় করে মসজিদে এসে লোকদের (জামাআতে) সালাতরত দেখলে
২১৪৫। ইবন মারযূক (রাহঃ) ….. আবু যার (রাযিঃ) থেকে এবং তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) আমার উরুর উপর হাত মেরে আমাকে বললেন, তখন তোমার কি অবস্থা হবে যখন তুমি এরূপ সম্প্রদায়ের মধ্যে বেঁচে থাকবে, যারা নির্ধারিত সময় থেকে সালাত আদায়ে দেরী করবে? তারপর তিনি আমাকে বললেন, নির্ধারিত সময়ে সালাত আদায় করে ফেলবে। তারপর বের হবে। আর যদি তুমি মসজিদে অবস্থানকালে সালাতের ইকামাত হয় তবে জামা'আতে সালাত আদায় করবে। তুমি বল না যে, আমি সালাত আদায় করে ফেলেছি, অতএব এখন আবার সালাত আদায় করব না।
كتاب الصلاة
2145 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، عَنْ شُعْبَةَ، قَالَ: ثنا بُدَيْلٌ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، رَضِيَ اللهُ عَنْهُ يَرْفَعُهُ , قَالَ: فَضَرَبَ فَخِذِي فَقَالَ لِي: «كَيْفَ أَنْتَ إِذَا بَقِيتَ فِي قَوْمٍ يُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا» ثُمَّ قَالَ لِي: «صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا , ثُمَّ اخْرُجْ , وَإِنْ كُنْتَ فِي الْمَسْجِدِ فَأُقِيمَتِ الصَّلَاةُ , فَصَلِّ مَعَهُمْ , وَلَا تَقُلْ إِنِّي قَدْ صَلَّيْتُ فَلَا أُصَلِّي»

মুসনাদে আবু হানীফা রহঃ

হাদীস নং: ২৭৮
বিবাহ-শাদীর অধ্যায়
পরিচ্ছেদঃ মহিলাদের মলদ্বারে সঙ্গম করা হারাম
হাদীস নং- ২৭৮

হযরত আবু যর (রাযিঃ) বর্ণনা করেন, নবী করীম (ﷺ) বলেছেনঃ মহিলাদের মলদ্বারে সঙ্গম করা হারাম।
كتاب النكاح
عَنْ حُمَيْدٍ الْأَعْرَجِ، عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِتْيَانُ النِّسَاءِ نَحْوَ الْمَحَايِشِ حَرَامٌ»

মুসনাদে আবু হানীফা রহঃ

হাদীস নং: ৪৩৩
পোশাক,সাজসজ্জা ও সৌন্দর্যের বর্ণনা
পরিচ্ছেদঃ কাতান (নীল) দ্বারা খেযাব লাগানো
হাদীস নং- ৪৩৩

অনুবাদ: হযরত আবু যার (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেনঃ তোমরা যে সমস্ত উত্তম বস্তু দ্বারা বার্ধক্যকে পরিবর্তন কর, তা হলো মেহেদী ও নীল।
অপর এক রিওয়ায়েতে আছে, যে সমস্ত উত্তম বস্তু দ্বারা চুলের রং পরিবর্তন কর, তা হলো মেহেদী ও নীল।
অন্য এক রিওয়ায়েতে আছে, যে সমস্ত উত্তম বস্তু দ্বারা তোমরা বার্ধক্যকে পরিবর্তন কর, তা হলো মেহেদী ও কাতাম (নীল)।
كتاب اللباس والزينة
عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ الْكِنْدِيِّ، عَنْ أَبِي الْأَسْوَدِ، عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ أَحْسَنَ مَا غَيَّرْتُمْ بِهِ الشَّيْبَ الْحِنَّاءُ وَالْكَتَمُ» ، وَفِي رِوَايَةٍ: «أَحْسَنُ مَا غَيَّرْتُمْ بِهِ الشَّعْرَ الْحِنَّاءُ وَالْكَتَمُ» .
وَفِي رِوَايَةٍ: «مِنْ أَحْسَنِ مَا غَيَّرْتُمْ بِهِ الشَّيْبَ الْحِنَّاءُ وَالْكَتَمُ»

মুসনাদে আবু হানীফা রহঃ

হাদীস নং: ৪৮৭
আহকাম (রাষ্ট্রনীতি) অধ্যায়
পরিচ্ছেদঃ আহকামের বর্ণনা
হাদীস নং- ৪৮৭

হযরত আবু যর (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ হে আবু যর। ইমারত (রাষ্ট্রীয় ক্ষমতা) হলো একটি আমানত এবং কিয়ামতের দিন হবে লাঞ্ছনা, অপমান ও অনুশোচনার কারণ। কিন্তু ঐ ব্যক্তির জন্য লাঞ্ছনা ও অপমানকর নয়) যে ব্যক্তি ইমারত ও রাষ্ট্রের হক আদায় করে এবং যে দায়িত্ব তার উপর অর্পিত ছিল, তা যথাযথভাবে আদায় করে। রাষ্ট্রের এ হক ও যিম্মাদারী আদায় হয় কোথায়?
অন্য এক রিওয়ায়েতে আছে, হযরত আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন: ইমারত (إمارت) হলো একটি আমানত। এটাই কিয়ামতের দিন লাঞ্ছনা ও অপমানের কারণ হবে। কিন্তু যে ব্যক্তি তার উপর অর্পিত হক ও যিম্মাদারী সঠিকভাবে পালন করবে (তার জন্য লাঞ্ছনার কারণ হবে না)। অতঃপর হুযূর (ﷺ) বললেনঃ এ দায়িত্ব সঠিকভাবে আদায় হয় কোথায়?
كتاب الأحكام
عَنِ الْهَيْثَمِ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِيْ ذَرٍّ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا ذَرٍّ! الْإِمْرَةُ أَمَانَةٌ، وَهِيَ يَوْمَ الْقِيَامَةِ خِزْيٌ وَنَدَامَةٌ، إِلَّا مَنْ أَخَذَهَا مِنْ حَقِّهَا، وَأَدَّى الَّذِيْ عَلَيْهِ، وَأَنَّى ذَلِكَ».
وَفِيْ رِوَايَةٍ: عَنْ أَبِيْ غَسَّانَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِيْ ذَرٍّ رَضِيَ اللهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الْإِمْرَةُ أَمَانَةٌ، وَهِيَ [ص: 526] يَوْمَ الْقِيَامَةِ خِزْيٌ وَنَدَامَةٌ، إِلَّا مَنْ أَخَذَهَا مِنْ حَقِّهَا، وَأَدَّى الَّذِيْ عَلَيْهِ، وَأَنَّى ذَلِكَ يَا أَبَا ذَرٍّ!»

আখলাকুন্নবী (ﷺ)

হাদীস নং: ৫৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর দয়া, পরম ধৈর্য ও ক্রোধ সংবরণ
৫৫। হযরত আবু যার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমার মাতা-পিতা নবী (ﷺ) -এর জন্য কুরবান, তিনি না অশ্লীল ভাষী ছিলেন, না নির্লজ্জের মত ভাষা প্রয়োগ করতেন। আর না তিনি হাট-বাজারে চিৎকার করে কথা বলতেন।
أبواب الكتاب
55 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْمَرْوَزِيُّ، نَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، نَا ابْنُ أَبِي ذِيبٍ، عَنْ صَالِحٍ، مَوْلَى التَّوْأَمَةِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَبِي وَأُمِّي لَمْ يَكُنْ فَاحِشًا، وَلَا مُتَفَحِّشًا، وَلَا سَخَّابًا فِي الْأَسْوَاقِ

আখলাকুন্নবী (ﷺ)

হাদীস নং: ৫৪৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ) রাতে, ঘুমের সময়, ঘুম থেকে জাগ্রত হয়ে এবং বিছানা ত্যাগের সময় যে আমল করতেন
৫৪৩। হযরত আবূ যার গিফারী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একরাতে নবী (ﷺ)-এর সাথে সালাত পড়েছি। তিনি সালাতে দাঁড়ালে আমিও তাঁর সাথে দাঁড়িয়ে গেলাম। তাঁর দীর্ঘ সালাতের কারণে (ঘুম বা ক্লান্তির প্রাবল্যের কারণে) আমি আমার মাথা দেওয়ালের সাথে ঠুকতে লাগলাম।
أبواب الكتاب
ذِكْرُ فِعْلِهِ فِي لَيْلَتِهِ، وَفَى فِرَاشِهِ، وَعِنْدَ انْتِبَاهِهِ مِنْ نَوْمِهِ، وَعِنْدَ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
543 - حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي حَاتِمٍ، نَا يُونُسُ، نَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي سَالِمُ بْنُ غَيْلَانَ التُّجِيبِيُّ، أَنَّ سُلَيْمَانَ بْنَ أَبِي عُثْمَانَ التُّجِيبِيَّ حَدَّثَهُ، عَنْ حَاتِمِ بْنِ عَدِيٍّ الْحِمْصِيِّ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ اللَّيْلِ، فَقَامَ يُصَلِّي، فَقُمْتُ مَعَهُ، حَتَّى جَعَلْتُ أَضْرِبُ بِرَأْسِي الْجُدُرَاتَ مِنْ طُولِ صَلَاتِهِ

আখলাকুন্নবী (ﷺ)

হাদীস নং: ৮৮৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) পার্থিব বস্তুর প্রতি অনাসক্ত, ধন-সম্পদের ক্ষেত্রে নিজের তুলনায় অপরকে প্রাধান্য দিতেন, দুর্বলদের মাঝে সম্পদ বণ্টন করে দিতেন। দানশীলতা আর অল্পে তুষ্ট থাকা ছিলো তাঁর স্বভাবজাত গুণ। তিনি পার্থিব বস্তুর চাইতে পরকালীন বিষয়কে অধিক ভালবাসতেন। এ ছাড়া তিনি কোন যাঞ্চাকারীকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিতেন না, কোন আবেদনকারীকেই নিষেধ করতেন না। আল্লাহ্ তাঁর উপর, তাঁর বংশধরদের উপর ও তাঁর মহীয়সী স্ত্রীদের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন।
৮৮৮। হযরত আবূ যার (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ মেহদী ও কাতম রংের খেযাব দ্বারা বার্ধক্যের চুলের রং পরিবর্তন করা খুবই উত্তম।
أبواب الكتاب
بَابٌ: ذِكْرُ زُهْدِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِيثَارِهِ الْأَمْوَالَ عَلَى نَفْسِهِ، وَتَفْرِيقِهَا عَلَى الْمُخْفِينِ مِنْ أَصْحَابِهِ إِذِ الْكَرَمُ طَبْعُهُ، وَالْبُلْغَةُ مِنْ شَأْنِهِ، وَالْقَنَاعَةُ سَجِيَّتُهُ، وَاخْتِيَارِهِ الْبَاقِي عَلَى الْفَانِي، وَأَنَّهُ مِنْ عَادَتِهِ أَلَا يَرُدَّ سَائِلًا، وَلَا يَمْنَعَ طَالِبًا، صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى أَزْوَاجِهِ.
888 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ سُرَيْجٍ، نَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ النَّيْسَابُورِيُّ، نَا عَبْدُ الرَّزَّاقِ، أنا مَعْمَرٌ، عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِي الْأَسْوَدِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَحْسَنُ مَا غُيِّرَ بِهِ هَذَا الشَّيْبُ، الْحِنَّاءُ وَالْكَتَمُ

রিয়াযুস সালিহীন

হাদীস নং: ১১১
ভূমিকা অধ্যায়
পরিচ্ছেদঃ মুজাহাদা ও সাধনা-সংগ্ৰাম।
জুলুম-অত্যাচারের অবৈধতা, আল্লাহর অমুখাপেক্ষিতা এবং তাঁর দান ও দয়ার অসীমতা
হাদীছ নং: ১১১

সা'ঈদ ইবন আযীয রহ. বর্ণনা করেন রাবী'আ ইবন ইয়াযীদ রহ. থেকে, তিনি আবূ ইয়াযীদ খাওলানী রহ. থেকে, তিনি হযরত আবূ যার জুনদাব ইবন জুনাদা রাযি, থেকে, তিনি নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম থেকে এবং তিনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা থেকে বর্ণনা করেন যে, তিনি ইরশাদ করেন,
হে আমার বান্দাগণ! আমি নিজের প্রতি জুলুম হারাম করে রেখেছি এবং একে তোমাদের জন্য হারাম করেছি। কাজেই তোমরা পরস্পর জুলুম করো না।
হে আমার বান্দাগণ! আমি যাকে হিদায়াত দিয়েছি, সে ছাড়া তোমরা সকলেই পথহারা। সুতরাং তোমরা আমার কাছে হিদায়াত চাও, আমি তোমাদেরকে হিদায়াত দেব।
হে আমার বান্দাগণ! আমি যাকে খাদ্য দিয়েছি, সে ছাড়া তোমরা সকলেই ক্ষুধার্ত। সুতরাং তোমরা আমার কাছে খাদ্য চাও, আমি তোমাদেরকে খাদ্য দেব।
হে আমার বান্দাগণ! আমি যাকে বস্ত্র দিয়েছি, সে ছাড়া তোমরা সকলেই বস্ত্রহীন। সুতরাং তোমরা আমার কাছে বস্ত্র চাও, আমি তোমাদেরকে বস্ত্র দেব।
হে আমার বান্দাগণ! তোমরা দিবারাত্র ভুল করে থাক, আর আমি সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে দিই। সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা কর, আমি তোমাদেরকে ক্ষমা করব।
হে আমার বান্দাগণ! তোমরা কিছুতেই আমার ক্ষতি করতে সক্ষম নও যে, তোমরা আমার ক্ষতি করবে। এবং তোমরা আমার উপকার করারও ক্ষমতা রাখ না যে, তোমরা আমার উপকার করবে।
হে আমার বান্দাগণ! তোমাদের পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত মানুষ ও জিন্ন যদি তোমাদের মধ্যকার সর্বশ্রেষ্ঠ মুত্তাকী ব্যক্তির কলবের মত (কলববিশিষ্ট) হয়ে যায়, তবে তা আমার রাজত্বে কিছুমাত্র বৃদ্ধি করবে না।
হে আমার বান্দাগণ! তোমাদের পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত মানুষ ও জিন্ন যদি সর্বাপেক্ষা পাপিষ্ঠ ব্যক্তির কলবের মত (কলববিশিষ্ট) হয়ে যায়, তবে তা আমার রাজত্বের কিছুমাত্র হ্রাস করবে না।
হে আমার বান্দাগণ! তোমাদের পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত মানুষ ও জিন্ন যদি একটি ময়দানে দাঁড়িয়ে যায়, তারপর আমার কাছে চায় আর আমি তাদের প্রত্যেককে তার প্রার্থিত বিষয় দিয়ে দিই, তবে তা আমার ভাণ্ডারে যা আছে তা থেকে অতটুকুই কমায়, যতটুকু একটি সুঁই সাগরে ঢোকানো হলে তা তার পানি কমাতে পারে।
হে আমার বান্দাগণ! এসব তোমাদের আমল, যা আমি তোমাদের জন্য হিসাব করে রাখি। তারপর আমি তোমাদেরকে তার পুরোপুরি বদলা দেব। সুতরাং যে ব্যক্তি উত্তম বিনিময় লাভ করবে, সে যেন আল্লাহর প্রশংসা করে। আর যে ব্যক্তি তার বিপরীত কিছু পাবে, সে যেন কেবল তার নিজেকেই দোষারোপ করে।
সা'ঈদ ইবন আব্দুল আযীয রহ. বলেন, আবূ ইদরীস খাওলানী রহ. যখন এ হাদীছটি বর্ণনা করতেন, তখন (এর সম্মান ও মর্যাদায়) হাঁটু গেড়ে বসে পড়তেন। -মুসলিম
ইমাম আহমাদ ইবন হাম্বল রহ. বলেন, শামবাসীদের কাছে এরচে' বেশি মর্যাদাপূর্ণ আর কোনও হাদীছ নেই।
(সহীহ মুসলিম, হাদীছ নং ২৫৭৭; জামে তিরমিযী, হাদীছ নং ২৪৯৫; সুনানে ইবন মাজাহ,হাদীছ নং ৪২৫৭; মুসনাদে আহমাদ, হাদীছ নং ২১৪০৫)
مقدمة الامام النووي
11 - باب في المجاهدة
111 - السابع عشر: عن سعيد بن عبد العزيز، عن ربيعة بن يزيد، عن أَبي إدريس الخولاني، عن أبي ذر جندب بن جُنادة - رضي الله عنه - عن النَّبيّ - صلى الله عليه وسلم - فيما يروي، عن اللهِ تَبَاركَ وتعالى، أنَّهُ قَالَ: «يَا عِبَادي، إنِّي حَرَّمْتُ الظُلْمَ عَلَى نَفْسي وَجَعَلْتُهُ بيْنَكم مُحَرَّمًا فَلا تَظَالَمُوا. يَا عِبَادي، كُلُّكُمْ ضَالّ إلاَّ مَنْ هَدَيْتُهُ فَاستَهدُوني أهْدِكُمْ. يَا عِبَادي، كُلُّكُمْ جَائِعٌ إلاَّ مَنْ أطْعَمْتُهُ فَاستَطعِمُوني أُطْعِمْكُمْ. يَا عِبَادي، كُلُّكُمْ عَارٍ إلاَّ مَنْ كَسَوْتُهُ فاسْتَكْسُونِي أكْسُكُمْ. يَا عِبَادي، إنَّكُمْ تُخْطِئُونَ باللَّيلِ وَالنَّهارِ وَأَنَا أغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا فَاسْتَغْفِرُوني أغْفِرْ لَكُمْ. يَا عِبَادي، إنَّكُمْ لَنْ تَبْلُغوا ضُرِّي فَتَضُرُّوني، وَلَنْ تَبْلُغُوا نَفعِي فَتَنْفَعُوني. يَا عِبَادي، لَوْ أنَّ أوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجنَّكُمْ كَانُوا عَلَى أتْقَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مِنْكُمْ مَا زَادَ ذلِكَ في مُلكي شيئًا. يَا عِبَادي، لَوْ أنَّ أوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجنَّكُمْ كَانُوا عَلَى أفْجَرِ قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مِنْكُمْ مَا نَقَصَ ذلِكَ من مُلكي شيئًا. يَا عِبَادي، لَوْ أنَّ أوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجنَّكُمْ قَامُوا في صَعِيدٍ وَاحِدٍ فَسَألُوني فَأعْطَيتُ [ص:57] كُلَّ إنْسَانٍ مَسْألَتَهُ مَا نَقَصَ ذلِكَ مِمَّا عِنْدِي إلاَّ كما يَنْقصُ المِخْيَطُ (1) إِذَا أُدْخِلَ البَحْرَ. يَا عِبَادي، إِنَّمَا هِيَ أعْمَالُكُمْ أُحْصِيهَا لَكُمْ ثُمَّ أوَفِّيكُمْ إِيَّاهَا، فَمَنْ وَجَدَ خَيرًا فَلْيَحْمَدِ الله وَمَنْ وَجَدَ غَيْرَ ذلِكَ فَلا يَلُومَنَّ إلاَّ نَفْسَهُ».
قَالَ سعيد: كَانَ أَبُو إدريس إِذَا حَدَّثَ بهذا الحديث جَثا (2) عَلَى رُكبتيه. رواه مسلم. (3)
وروينا عن الإمام أحمد بن حنبل رحمه الله، قَالَ: لَيْسَ لأهل الشام حديث أشرف من هَذَا الحديث (4).

রিয়াযুস সালিহীন

হাদীস নং: ১১৭
ভূমিকা অধ্যায়
পরিচ্ছেদঃ সৎকর্মের বহুবিধ পন্থা

ইসলামে মৌলিক ও অবশ্যপালনীয় বিধানাবলি ছাড়াও ঐচ্ছিক এমন বহু কাজ আছে, যা করার দ্বারা বিপুল ছাওয়াব অর্জন করা যায়। বান্দার প্রতি আল্লাহ তা'আলা বড়ই মেহেরবান। তিনি তার জন্য ছাওয়াব অর্জনের বহুবিধ পন্থা খোলা রেখেছেন। আখিরাতে মুক্তি ও সফলতা লাভ করতে হলে বান্দার অনেক অনেক ছাওয়াব দরকার। পাপের বিপরীতে যার পুণ্য বেশি হবে, মুক্তি কেবল সেই পাবে। ইচ্ছায় অনিচ্ছায় আমাদের অনেক পাপ হয়ে যায়। এ অবস্থায় বেশি বেশি পুণ্যার্জনের পথ যদি খোলা না থাকে, তবে মুক্তি কিভাবে সম্ভব? তাই দয়াময় আল্লাহ হাজারও রকম সৎকাজের নির্দেশনা আমাদের দিয়ে দিয়েছেন। কুরআন ও হাদীছে আছে তার সুদীর্ঘ তালিকা। ছাওয়াব অর্জন করা যায় ঘরে-বাইরে সর্বাবস্থায়। ওঠাবসা ও চলাফেরাকালেও অতি সহজে পুণ্যার্জন সম্ভব। কথায় ও কাজে পুণ্যার্জনের কত বিচিত্র ব্যবস্থাই না ইসলাম আমাদের দিয়েছে!
এতসব বিচিত্র ব্যবস্থা আমাদের পক্ষে কত বড়ই না রহমত। একটি কাজ কঠিন। বোধ হলে আরেকটি কর। এ কাজের ক্ষমতা তোমার না থাকলে ওই কাজ কর। অর্থব্যয়ের সামর্থ্য না থাকলে শ্রম ব্যয় কর। কাজ করতে না চাইলে কথা বল- মুখে যিকর কর। কোনওরকম সংকীর্ণতা তোমার সামনে নেই। তুমি যেভাবে চাও সেভাবেই পুণ্যার্জনের পথ তোমার সামনে খোলা রয়েছে। তোমার চাওয়াটাই শুধু দরকার। দরকার একটুখানি ইচ্ছা। একটুখানি ইচ্ছা কর আর মুঠোয় মুঠোয় ছাওয়াব কামাই করে নাও।
মুঠোয় মুঠোয় ছাওয়াব কামাই করার উপায় সম্পর্কে পবিত্র হাদীছের সুদীর্ঘ তালিকা আছে। তা থেকে ইমাম নববী রহ. এ অধ্যায়ে কয়েকটি হাদীছ চয়ন করেছেন। তার আগে উদ্ধৃত করেছেন পুণ্যার্জনের উৎসাহদায়ী কয়েকটি আয়াত। আমরা প্রথমে আয়াতসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা দান করব। তারপর মনোযোগের সাথে হাদীছসমূহ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।

সৎকর্মের প্রতি উৎসাহদায়ী কয়েকটি আয়াত

এক নং আয়াত

وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيْمٌ

অর্থ : আর তোমরা কল্যাণকর যে কাজই কর না কেন, আল্লাহ সে সম্পর্কে সম্পূর্ণ
অবগত।সূরা বাকারা, আয়াত ২১৫

দুই নং আয়াত

وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمهُ اللَّهُ

অর্থ : তোমরা যা-কিছু সৎকর্ম করবে আল্লাহ তা জানেন।সূরা বাকারা, আয়াত ১৯৭

ব্যাখ্যা

এ আয়াত দু'টিতে আল্লাহ তা'আলা বান্দাকে নেক কাজের প্রতি উৎসাহিত করেছেন। তিনি জানাচ্ছেন যে, তোমরা যা-কিছুই ভালো কাজ কর, তা আল্লাহর পথে দান-সদাকা হোক বা শারীরিক ইবাদত-বন্দেগী, সবই আল্লাহ তা'আলা জানেন। এর কোনও কিছুই বৃথা যাবে না। আখিরাতে তিনি তোমাদেরকে এর পুরোপুরি প্রতিদান দেবেন। সুতরাং তোমরা কেবল ফরয আদায় করেই ক্ষান্ত হয়ো না, যতটা সম্ভব নফল ইবাদত-বন্দেগীও করতে থাক।
আল্লাহ তা'আলার পক্ষ থেকে আমাদের জন্য এ আয়াত এক উৎসাহ বাণী। এতে আল্লাহ তা'আলা আমাদের ইঙ্গিত করছেন যে, নেক কাজ নির্দিষ্ট কয়েকটি মাত্র নয়। শরী'আতসম্মত পন্থায় আল্লাহ তা'আলাকে খুশি করার জন্য যা-কিছুই করা হবে তা-ই নেক কাজ বলে গণ্য। এরকম কাজ আছে হাজারও। তুমি তার মধ্য থেকে যা-ই কর না কেন তা আল্লাহর অগোচর থাকে না। আল্লাহ তা ভালোভাবেই জানেন। কাজেই তার কোনওটি বৃথা যাবে না। তিনি তার পুরোপুরি পুরস্কার তোমাদের অবশ্যই দেবেন। কাজেই কোনও সৎকর্মকে তুচ্ছ মনে করো না। আল্লাহ তা'আলাকে রাজিখুশি করার জন্য করলে ছোট্ট একটি কাজেরও অপরিমিত প্রতিদান তুমি পেতে পার। কাজেই মনভরা আশা রেখে যখন যে সৎকর্ম করার সুযোগ হয় করতে থাক। আখিরাতে তার পূর্ণ প্রতিদান অবশ্যই পাবে।
পরোক্ষভাবে এ আয়াত দু'টিতে একটা সতর্কবাণীও আছে। বলা হয়েছে, আল্লাহ জানেন বান্দা কী নেক কাজ করছে। আল্লাহ যেমন কাজের প্রকাশ্য দিক জানেন, তেমনি জানেন গোপন অবস্থাও। সুতরাং আমল করতে হবে কেবলই আল্লাহ তা'আলাকে খুশি করার জন্য, দুনিয়াবী কোনও উদ্দেশ্যে নয়। এমনিভাবে আমল করতে হবে সুন্দরভাবে ও সুচারুরূপে। দানখয়রাতও করতে হবে নিজের পক্ষে যা সম্ভব সেই পরিমাণ, কোনওরূপে দায়সারাভাবে নয়। এবং দান করতে হবে উৎকৃষ্ট বস্তু, নিকৃষ্ট ও নিম্নমানের জিনিস নয়।

তিন নং আয়াত

فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ

অর্থ : সুতরাং কেউ অণু পরিমাণ সৎকর্ম করে থাকলে সে তা দেখতে পাবে।সূরা যিলযাল, আয়াত ৭

ব্যাখ্যা

এ আয়াতে বান্দাকে উৎসাহ দেওয়া হয়েছে- সে যেন সদাসর্বদা নেক কাজে যত্নবান থাকে। কেননা তার কোনও নেক কাজ বৃথা যাবে না। সে ছোট-বড় যে-কোনও নেক কাজ করবে, আখিরাতে আল্লাহ তা'আলার কাছে তার প্রতিদান অবশ্যই পাবে। তার একেকটি কাজের জন্য আল্লাহ তা'আলা নয়নপ্রীতিকর কী কী পুরস্কার নির্দিষ্ট করে রেখেছেন, বান্দা নিজ চোখে তা দেখতে পাবে। কাজেই কোনও নেক কাজকেই অবহেলা করা উচিত নয়। আখিরাতে উপকারে আসবে কেবল নেক কাজই। এর বদৌলতে সে মুক্তি পাবে এবং জান্নাতে এর ছাওয়াব ও পুরস্কারই সে ভোগ করবে। তাই তো নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম উম্মতকে এই বলে উৎসাহ দান করেন যে-

لَا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوْفِ شَيْئًا وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهِ طَلْقٍ

“কোনও নেক কাজকেই তুচ্ছ মনে করো না, এমনকি তা যদি তোমার ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাৎ করার ব্যাপারটাও হয়। সহীহ মুসলিম, হাদীছ নং ২৬২৬; মুসনাদে আহমাদ, হাদীছ নং ২০৬৩৫

চার নং আয়াত

مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهِ

অর্থ : কেউ কোনও সৎকর্ম করলে তা তার নিজ কল্যাণার্থেই।সূরা জাছিয়া, আয়াত ১৫
ব্যাখ্যা

অর্থাৎ বান্দার নেক কাজ দ্বারা আল্লাহ তা'আলার কোনও উপকার হয় না। তার উপকার বান্দা নিজেই পায়। আল্লাহ তা'আলার কোনও কিছুর কিছুমাত্র অভাব নেই। তিনি সবদিক থেকে পরিপূর্ণ। তিনি বান্দাকে যে 'ইবাদত-বন্দেগীর আদেশ করেছেন তার উদ্দেশ্য বান্দার কল্যাণসাধন করা। বান্দা আল্লাহ তা'আলার হুকুম পালন ও সৎকর্ম করলে তিনি খুশি হন এবং তাকে পুরস্কৃত করেন। এটা বান্দার প্রতি তাঁর দয়া ও মেহেরবানী। পক্ষান্তরে বান্দা যদি তাঁর হুকুম অমান্য করে ও নাফরমানীতে লিপ্ত হয়, তবে তিনি নাখোশ হন ও তাকে শাস্তি দান করেন। তিনি চান বান্দা নাফরমানীতে লিপ্ত হয়ে তাঁর শাস্তি ভোগ না করুক; বরং তাঁর ইবাদত-আনুগত্যের মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জন করুক ও পুরস্কৃত হোক। এজন্যই তিনি পাপ কাজের ক্ষেত্রে শাস্তির সতর্কবাণী শুনিয়েছেন এবং পুরস্কারের ঘোষণা দিয়ে বিভিন্ন নেক কাজের প্রতি উৎসাহ দান করেছেন। এ আয়াতসমূহের মাধ্যমে আমরা সে উৎসাহই লাভ করে থাকি। কুরআন মাজীদে এরকম উৎসাহদায়ী আয়াত আছে বহু। আমাদের কর্তব্য এসব আয়াত দ্বারা নেক কাজের প্রতি অনুপ্রাণিত হওয়া এবং ছোট-বড় প্রতিটি নেক কাজে পূর্ণোদ্যমে অংশগ্রহণ করা।
সর্বশ্রেষ্ঠ আমল ও বিভিন্ন পর্যায়ের সৎকর্ম
হাদীছ নং: ১১৭

হযরত আবূ যার রাযি. বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! কোন্ আমল শ্রেষ্ঠ? তিনি বললেন, আল্লাহর প্রতি ঈমান এবং তাঁর পথে জিহাদ। বললাম, কোন্ প্রকারের গোলাম (মুক্তিদান করা) উত্তম? তিনি বললেন, যে গোলাম তার মালিকের নিকট সবচে' প্রিয় ও সবচে' দামী। আমি বললাম, যদি তা করতে না পারি? তিনি বললেন, কোনও কারিগরকে (তার কাজে) সাহায্য করবে অথবা অদক্ষ ব্যক্তির কাজ করে দেবে। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! বলুন তো, আমি যদি এর কোনওটি করতে না পারি? তিনি বললেন, তুমি মানুষের অনিষ্ট করা থেকে বিরত থাকবে। এটাও হবে তোমার পক্ষ হতে তোমার নিজের প্রতি একটি সদাকা। -বুখারী ও মুসলিম' সহীহ বুখারী, হাদীছ নং ২৫১৮; সহীহ মুসলিম, হাদীছ নং ৮৪; সুনানে নাসাঈ, হাদীছ নং ৩১২৯; সুনানে ইবন মাজাহ, হাদীছ নং ২৫২৩
الصانع -প্রসিদ্ধ বর্ণনানুযায়ী এ শব্দটি এরকমই এবং এর অর্থ কারিগর।
এক বর্ণনায় আছে ضائعا - যার অর্থ দরিদ্র ও অভাবগ্রস্ত। অর্থাৎ তুমি দরিদ্র ও অভাবগ্রস্তকে সাহায্য করবে।
الأخرق বলে এমন কর্মীকে, যে তার সংশ্লিষ্ট কাজ উত্তমরূপে করতে পারে না।
مقدمة الامام النووي
13 - باب في بيان كثرة طرق الخير

قَالَ الله تَعَالَى: {وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللهَ بِهِ عَلِيمٌ} [البقرة: 215]، وَقالَ تَعَالَى: {وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمْهُ الله} [البقرة: 197]، وَقالَ تَعَالَى: {فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ} [الزلزلة: 7]، وَقالَ تَعَالَى: {مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهِ} [الجاثية: 15] والآيات في الباب كثيرة.
وأما الأحاديث فكثيرة جدًا، وهي غيرُ منحصرةٍ فنذكُرُ طرفًا مِنْهَا:
117 - الأول: عن أبي ذر جُنْدبِ بنِ جُنَادَةَ - رضي الله عنه - قَالَ: قُلْتُ: يَا رسولَ الله، أيُّ الأعمالِ أَفْضَلُ؟ قَالَ: «الإِيمَانُ باللهِ وَالجِهادُ فِي سَبيلِهِ». قُلْتُ: أيُّ الرِّقَابِ أَفْضَلُ؟ قَالَ: «أنْفَسُهَا (1) عِنْدَ أَهلِهَا وَأَكثَرهَا ثَمَنًا». قُلْتُ: فإنْ لَمْ أفْعَلْ؟ قَالَ: «تُعِينُ صَانِعًا أَوْ تَصْنَعُ لأَخْرَقَ». قُلْتُ: يَا رَسُول الله، أرأيْتَ إنْ ضَعُفْتُ عَنْ بَعْضِ العَمَلِ؟ قَالَ: «تَكُفُّ شَرَّكَ عَنِ النَّاسِ؛ فإنَّهَا صَدَقَةٌ مِنْكَ عَلَى نَفْسِكَ». مُتَّفَقٌ عليه. (2)
«الصَّانِعُ» بالصاد المهملة هَذَا هُوَ المشهور، وروي «ضائعًا» بالمعجمة: أي ذا ضِياع مِنْ فقرٍ أَوْ عيالٍ ونحوَ ذلِكَ، «وَالأَخْرَقُ»: الَّذِي لا يُتقِنُ مَا يُحَاوِل فِعلهُ.

রিয়াযুস সালিহীন

হাদীস নং: ১১৮
ভূমিকা অধ্যায়
পরিচ্ছেদঃ সৎকর্মের বহুবিধ পন্থা।
শরীরের প্রতিটি জোড়ার সদাকা একেকটি সৎকর্ম
হাদীছ নং: ১১৮

হযরত আবু যার রাযি. থেকে আরও বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, প্রতিদিন ভোরে তোমাদের শরীরের প্রতিটি জোড়ার বিনিময়ে সদাকা আবশ্যিক হয়ে যায়। তো প্রতিটি তাসবীহ একটি সদাকা; প্রতিটি তাহমীদ (আলহামদুলিল্লাহ বলা) একটি সদাকা; প্রতিটি তাহলীল (লা ইলাহা ইল্লাল্লাহ বলা) একটি সদাকা: প্রতিটি তাকবীর একটি সদাকা; একবার সৎকাজের আদেশ করা একটি সদাকা; একবার অসৎকাজে নিষেধ করা একটি সদাকা আর এ সমুদয়ের পরিবর্তে চাশতের দু' রাক'আত নামায পড়াই যথেষ্ট হয়ে যায়। -মুসলিম।
(সহীহ মুসলিম, হাদীছ নং ৭২০; সুনানে আবূ দাউদ, হাদীছ নং ১২৮৫; মুসনাদে আহমাদ, হাদীছ নং ২১৪৭৪; বায়হাকী, হাদীছ নং ৪৮৯৮; বাগাবী, হাদীছ নং ১০০৭)
مقدمة الامام النووي
13 - باب في بيان كثرة طرق الخير
118 - الثاني: عن أبي ذر أيضًا - رضي الله عنه: أنَّ رسول الله - صلى الله عليه وسلم - قَالَ: «يُصْبحُ عَلَى كُلِّ سُلاَمَى مِنْ أَحَدِكُمْ صَدَقةٌ: فَكُلُّ تَسبيحَةٍ صَدَقَةٌ، وَكُلُّ تَحمِيدَةٍ صَدَقَة، وَكُلُّ تَهْلِيلَةٍ صَدَقَةٌ، وَكُلُّ تَكبيرَةٍ صَدَقَةٌ، وَأَمْرٌ بِالمَعرُوفِ صَدَقةٌ، ونَهيٌ عَنِ المُنْكَرِ صَدَقةٌ، وَيُجزِىءُ مِنْ ذلِكَ رَكْعَتَانِ يَركَعُهُما مِنَ الضُّحَى». رواه مسلم. (1) [ص:60]
«السُّلامَى» بضم السين المهملة وتخفيف اللام وفتح الميم: المفصل.