মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৭২
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
ঘরে, কাপড়ে, বিছানায় এবং এ জাতীয় বস্তুসমূহে ছবি এবং (ক্রুশ সদৃশ) নকশা থাকার বিধান।
১৭২। রাসূলুল্লাহ (ﷺ) -এর আযাদকৃত দাস হযরত সাওবান (রা)-থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সফরে বের হওয়ার ইচ্ছা করতেন, তখন তিনি সর্বশেষ ফাতিমা (রা)-এর সঙ্গে কথা বলতেন। সফর হতে ফিরে সর্বপ্রথম ফাতিমা (রা)-এর নিকট প্রবেশ করতেন। বর্ণনাকারী বলেন, একদা তিনি এক যুদ্ধ থেকে ফিরে তাঁর নিকট গেলেন। তখন তার ঘরের দরজায় কারুকার্য-খচিত পর্দা এবং হাসান (রা) ও হুসায়ন (রা)-এর হাতে রূপার বালা দেখতে পেলেন। তারপর তিনি ফিরে এলেন। তার নিকট প্রবেশ করলেন না। ফাতিমা (রা) এটা দেখে ভাবলেন যে, তিনি এসব দেখার কারণেই তার নিকট প্রবেশ করেন নি। তখন তিনি পর্দা সরিয়ে দিলেন এবং পুত্রদ্বয়ের হাত হতে রূপার বালা খুলে নিয়ে ভেঙ্গে ফেললেন। এ জন্য শিশুদ্বয় কাঁদতে লাগলেন। তখন তিনি বালাগুলো তাদের মধ্যে বণ্টন করে দেন। তাঁরা কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট উপস্থিত হলে (ﷺ) রাসূলুল্লাহ তাদের নিকট হতে এগুলো নিয়ে নিলেন এবং সাওবান (রা)-কে বললেন, হে সাওবান! এটা মদীনার অমুক লোকের নিকট নিয়ে যাও এবং ফাতিমা (রা)-এর জন্য ঘোড়ার হাড় হতে তৈরী হার এবং হাতীর দাঁতের তৈরী দু'টি বালা খরিদ করবে। কেননা, এরা আমার পরিবারস্থ লোক। আমি পছন্দ করি না যে, তারা দুনিয়ার জীবনে বিলাসী ভোগ-সামগ্রী ব্যবহার করুক।
(আবু দাউদ)
(মুনযিরী (র) হাদীসটি সূত্রে বর্ণনাকারী হুমায়দ শামী এবং সুলায়মান মুনাব্বেহী সম্বন্ধে উসমান ইবন সা'ঈদ দারিমী (র) বলেন, আমি ইয়াহয়া ইবন মা'ঈন (র)-কে তাদের সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেন, তারা অজ্ঞাত। ইমাম আহমাদ (র)-কে হুমায়দ শামী সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, তিনি অজ্ঞাত।)
كتاب اللباس والزنية
باب ما جاء فى الصور والتصاليب تكون فى البيت وفى الستور والثياب والبسط ونحو ذلك
172- عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم قال كان رسول الله صلى الله عليه وسلم إذا سافر آخر عهده بانسان من أهله فاطمة، وأول من يدخل عليه إذا قدم فاطمة، قال فقدم من غزاة له فأتاها فاذا هو بمسح على بابها ورأى على الحسن والحسين قلبين من فضة فرجه ولم يدخل عليها، فلما رأت ذلك فاطمة ظنت انه لم يدخل عليها من أجل ما رأى، فهتكت الستر ونزعت القلبين من الصبيين فقطعتهما فبكى الصبيان فقسمته بينهما، فانطلقا الى رسول الله صلى الله عليه وسلم وهما يبكيان، فأخذه رسول الله صلى الله عليه وسلم منهما فقال يا ثوبان اذهب بهذا الى بنى فلانٍ أهل بيت بالمدينة واشتر لفاطمة قلادة من عصب وسوارين من عاج فان هؤلاء أهل بيتى ولا أحب أن يأكلوا طيباتهم فى حياتهم الدنيا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী:
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৭২ | মুসলিম বাংলা