মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৭১
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
ঘরে, কাপড়ে, বিছানায় এবং এ জাতীয় বস্তুসমূহে ছবি এবং (ক্রুশ সদৃশ) নকশা থাকার বিধান।
১৭১। আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত যে, একদা রাসূলুল্লাহ (ﷺ) ফাতিমা (রা)-এর নিকট এসে তার ঘরের দরজায় (কারুকার্য-খচিত) পর্দা পেলেন। এ জন্য তিনি সেখানে প্রবেশ করেন নি। সাধারণত তিনি সফর হতে ফিরলে সর্বপ্রথম তার নিকট আসতেন। বর্ণনাকারী বলেন, এরপর আলী (রা) এসে তাকে (ফাতিমা (রা)-কে) চিন্তাগ্রস্থ দেখে বললেন, তোমার কী হয়েছে? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট এসেছিলেন; কিন্তু তিনি আমার ঘরে প্রবেশ করেন নি। তখন আলী (রা) এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! ফাতিমা (রা)-এর নিকট এটা কঠিন মনে হয়েছে যে, আপনি তার নিকট গিয়ে তার ঘরে প্রবেশ করেন নি? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, দুনিয়ার সঙ্গে আমার কী সম্পর্ক? কারুকার্যের সাথে আমার কী সম্পর্ক। বর্ণনাকারী বলেন, এরপর আলী (রা) ফাতিমা (রা)-এর নিকট গিয়ে রাসূলুল্লাহ (ﷺ) -এর কথা অবহিত করলেন। ফাতিমা (রা) বললেন, আপনি রাসূলুল্লাহ (ﷺ) -কে জিজ্ঞাসা করুন যে, এ সম্বন্ধে (পর্দা বিষয়ে) আপনি আমাকে কী নির্দেশ দেন? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি (আলী (রা)) বল, সে যেন এটা অমুক লোকের নিকট পাঠিয়ে দেয়।
(আবু দাউদ)
(তিনি এবং মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
كتاب اللباس والزنية
باب ما جاء فى الصور والتصاليب تكون فى البيت وفى الستور والثياب والبسط ونحو ذلك
171- عن عبد الله بن عمر ان رسول الله صلى الله عليه وسلم اتى فاطمة رضى الله عنها فوجد على بابها سترا فلم يدخل عليها، وقلما كان يدخل الا بدأ بها، قال فجاء على رضى الله عنه، فرآها مهتمة فقال مالك؟ فقالت جاء إلى رسول الله صلى الله عليه وسلم فلم يدخل على فأتاه على رضى الله عنه فقال يا رسول الله ان فاطمة اشتد عليها انك جئتها فلم تدخل عليها، فقال وما أنا والدنيا وما أنا والرّقم قال فذهب الى فاطمة فأخبرها بقول رسول الله صلى الله عليه وسلم فقالت فقل لرسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم فما تأمرنى به؟ فقال قل لها ترسل به الى بنى فلان
tahqiqতাহকীক:তাহকীক চলমান