মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৭০
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
ঘরে, কাপড়ে, বিছানায় এবং এ জাতীয় বস্তুসমূহে ছবি এবং (ক্রুশ সদৃশ) নকশা থাকার বিধান।
১৭০। কাসিম ইবন মুহাম্মাদ (র) সূত্রে আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি তাকে জানিয়েছেন যে, তিনি একটি গদি খরিদ করেছিলেন, যাতে অনেক ছবি ছিল। এগুলো দেখে রাসূলুল্লাহ (ﷺ) দরজায় দাঁড়িয়ে রইলেন, ভিতরে গেলেন না। (আয়েশা (রা) বলেন,) সে সময় আমি তাঁর চেহারায় অসন্তোষ লক্ষ্য করলাম। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি আল্লাহ ও তাঁর রাসূলের নিকট তাওবা করছি।
আমি কী অপরাধ করেছি? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এই গদি কেন? আমি বললাম, আপনার জন্য আমি এটা খরিদ করেছি। যেন আপনি তাতে বসতে পারেন এবং তার ওপর হেলান দিতে পারেন। রাসুলুল্লাহ (ﷺ) বললেন, নিশ্চয় এসব ছবি তৈরীকারীদেরকে (কিয়ামতের দিন) শাস্তি দেওয়া হবে। তাদেরকে বলা হবে, তোমরা যা তৈরী করেছ তাতে জীবন দান কর। তিনি আরো বললেন, নিশ্চয় যে ঘরে ছবি থাকে তাতে ফেরেশতাগণ প্রবেশ করেন না।
(বুখারী, মুসলিম, তায়ালিসী ও অন্যান্য)
كتاب اللباس والزنية
باب ما جاء فى الصور والتصاليب تكون فى البيت وفى الستور والثياب والبسط ونحو ذلك
170- عن القاسم بن محمد عن عائشة رضى الله عنها أنها أخبرته أنها اشترت نمرقة فيها تصاوير فلما رآها رسول الله صلى الله عليه وسلم قام على الباب فلم يدخل فعرفت فى وجهه الكراهية، فقلت يا رسول الله اتوب الى الله والى رسوله ما اذنبت؟ فقال رسول الله صلى الله عليه وسلم ما بال هذه النمرقة؟ فقلت اشتريتها لتقعد عليها ولتوسدها، فقال رسول الله صلى الله عليه وسلم ان أصحاب هذه الصور يعذبون يقال لهم أحيوا ما خلقتم، وقال ان البيت الذى فيه الصورة لا تدخله الملائكة
tahqiqতাহকীক:তাহকীক চলমান