মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৬৯
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
ঘরে, কাপড়ে, বিছানায় এবং এ জাতীয় বস্তুসমূহে ছবি এবং (ক্রুশ সদৃশ) নকশা থাকার বিধান।
১৬৯। সাফিনা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি আলী (রা)-এর মেহমান হল। তখন তারা তার জন্য খাবার প্রস্তুত করলেন। ফাতিমা (রা) বললেন, যদি রাসূলুল্লাহ (ﷺ) -কে দাওয়াত করে নিয়ে আসতেন এবং তিনি আমাদের সঙ্গে খেতেন, তবে ভাল হত। তারপর তারা রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট সংবাদ পাঠালে তিনি আসলেন। যখন তিনি দরজার চৌকাঠে পা রাখলেন, তখন দেখতে পেলেন যে, ঘরে দুই কোনে নকশাযুক্ত পর্দা ঝুলানো হয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) তা দেখে ফিরে আসলেন। ফাতিমা (রা) আলী (রা)-কে বললেন, আপনি তার পিছু ধরুন এবং তাকে জিজ্ঞাসা করুন যে, আপনি কেন ফিরে আসলেন? তিনি তার পিছু ধরলেন এবং তাকে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি কেন ফিরে এলেন? তিনি বললেন, নিশ্চয় আমার জন্য অথবা বললেন, কোন নবীর জন্য এটা উচিত নয় যে, তিনি নকশাযুক্ত ঘরে প্রবেশ করবেন।
(আবূ দাউদ, ইবন মাজাহ)
(এর সনদ হাসান।)
كتاب اللباس والزنية
باب ما جاء فى الصور والتصاليب تكون فى البيت وفى الستور والثياب والبسط ونحو ذلك
169- عن سفينة ان رجلا ضاف على بن أبى طالب صلى الله عليه وسلم فصنعوا له طعاما فقالت فاطمة رضى الله عنها لو دعونا رسول الله صلى الله عليه وسلم فأكل معنا؟ فارسلوا اليه فجاء فأخذ بعضادتيى الباب فاذا قرام قد ضرب به فى ناحيتى البيت فلما رآه رسول الله صلى الله عليه وسلم رجع، فقالت فاطمة لعلى اتبعه فقل له ما رجعك قال فتبعه فقال ما رجعك يا رسول الله؟ قال انه ليس لى أو ليس لنبى ان يدخل بيتا مزوقا
tahqiqতাহকীক:তাহকীক চলমান